চুল ঘন করা | দারুণ ১টি ইজি সল্যুশন এখন হাতের মুঠোয়!

তাবাসসুম মীম · Jan 17, 2019 · 1 min read

চুল ঘন করা | দারুণ ১টি ইজি সল্যুশন এখন হাতের মুঠোয়!

হঠাৎ একদিন যখন দেখি সিঁথিটা আগে যেমন ছিল এখন কম করে হলেও তার ৩ গুণ হয়ে গেছে! একসময় যখন ব্যান্ড দিয়ে ২ প্যাঁচ দিয়ে মোটা একটা পনিটেইল করে ফেলতেন সেখানে এখন ৪-৫ প্যাঁচ দিলেও কেমন যেন ঢিলে থাকে! স্বীকার করুন, তখনি কিন্তু আসলে বোঝা যায় চুল পাতলা হয়ে গোছার আর কিছুই বাকি নেই। আর এই পয়েন্টেই শুরু হয় চুল ঘন করা ও চুলের গ্রোথ বাড়ানোর চেষ্টা...!

বেশিরভাগ সময়ে যারা নিজের চুল ঘন করতে চাচ্ছেন তারা জিজ্ঞেস  করেন-

"চুলের গোঁড়া শক্ত করতে কোন শ্যাম্পু মাখবো? কোন শ্যাম্পুতে চুল গজাবে...??"

আমরা না তখন ভুলেই যাই যে চুল আসলে একটা মৃত জিনিস! আপনি শ্যাম্পু বা কন্ডিশনার মেখে বা চুলের লেন্থে কোনও কিছু করেও চুলকে মোটা করতে পারবেন না! যা করতে হবে সেটা করবেন আপনার স্ক্যাল্পে, যেখানে আছে আপনার হেয়ার ফলিকল। হেয়ার ফলিকল যত স্টিমুলেট করবেন ততই আপনার গোঁড়ায় রক্ত সঞ্চালন বেড়ে পুষ্টি পৌঁছে চুলের গ্রোথ ভালো হবে এবং গোছাটা মোটা হবে।

তাই পুরো প্রসেসটাই কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড এবং এই প্রসেস শুরু হচ্ছে আপনার স্ক্যাল্প থেকে।

তো আসুন এবারে জানি, কিভাবে স্ক্যাল্প স্টিমুলেট করে চুল ঘন করা যায়?

আপনাকে এমন কিছু ইউজ করতে হবে যা সেইফলি আপনার স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বাড়াবে। ফলিকল-গুলোকে উজ্জীবিত করবে। এই কাজের জন্য সবচেয়ে ভালো কি জানেন? গোলমরিচ বা ব্ল্যাক পেপার! কি? শুনেই হাসি পেয়ে গেল?? মানুষ মাথায় কী কী মাখে, তাই না??

হাসাহাসি বন্ধ! গোলমরিচ কেন স্ক্যাল্পের জন্য ভালো বলছি-

১. গোলমরিচে আছে ভিটামিন এ, ভিটামিন সি, ক্যারোটিনোয়েড, ফ্ল্যাভোনোয়েড।

২. গোলমরিচের আছে অ্যান্টিসেপটিক প্রপারটিজ। তাই এর রেগ্যুলার ব্যবহারে স্ক্যাল্পের ফাঙ্গাল গ্রোথ কমে, মানে খুশকির সমস্যা কনট্রোলে থাকে।

৩. এর লাইট আর মাইলড ইরিটেশন স্ক্যাল্পে ব্লাড ফ্লো বাড়ায়। হেয়ার রুটে ব্লাড ফ্লো বাড়ার রেজাল্ট হিসেবে হেয়ার গ্রোথ ভালো হয়।

৪. আবার এই একই কারণে হেয়ার ফলিকলগুলো শক্ত হয় এবং চুল পড়া কমে।

৫. গোলমরিচ স্ক্যাল্পে জমে থাকা প্রোডাক্ট বিল্ড-আপ ক্লিন করে স্ক্যাল্প ডিটক্স করে।

তাই উপরের পয়েন্টগুলো থেকে এটা তো ক্লিয়ার যে গোলমরিচের ঐযে একটু চিড়বিড়ে জ্বলুনি ভাব, ওটাই আসলে স্ক্যাল্পে স্কিনে রক্তসঞ্চালন বাড়ায় এবং চুলের গোঁড়াটা শক্ত করে।

তাহলে চুল ঘন করা ও গ্রোথ বাড়াতে এই গোলমরিচ ব্যবহার করার উপায় কী?

না না, বেটে মাথায় লাগিয়ে রাখা যাবে না!! তাহলে কিন্তু জ্বলুনিতে জীবনটাই ছারখার হবে! নিচের রেসিপিটা ফলো করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন।

যা যা লাগবে

ব্যস... এটুকুই!!

কিভাবে বানাবেন?

১. খুব ভালোভাবে তেল আর গোলমরিচের গুঁড়া মিক্স করে রেখে দিন অন্তত ২ ঘণ্টা। এই সময়ে গোলমরিচের অ্যাসেনসিয়াল অয়েল নারিকেল তেলের সাথে ভালোভাবে মিশে যাবে।

চুল ঘন করতে গোলমরিচের গুঁড়া ও নারকেল তেলের মিশ্রণ - shajgoj.com

২. এই তেলটা শুধু স্ক্যাল্পে অ্যাপ্লাই করবেন। চুলে দেবার দরকার নেই।

৩. খুব ভালোভাবে আঙ্গুলের টিপস দিয়ে স্ক্যাল্পে অয়েলটা ম্যাসাজ করুন।

৪. এবার একটা তোয়ালে গরম পানিতে ভিজিয়ে চিপড়ে নিয়ে চুলে পেঁচান যেন তোয়ালের উষ্ম ভাপটা স্ক্যাল্পে লাগে। এতে তেলটা স্ক্যাল্পে ভালোভাবে কাজ করবে আর স্ক্যাল্পের পোরগুলো ক্লিন হবে। সাথে সাথে খুশকি থাকলে লুজ হয়ে যাবে।

৫. তোয়ালেটা ৩০ মিনিট পর খুলে ফেলতে পারেন। কিন্তু তেলটা মাথায় রেখে ১ ঘণ্টা ওয়েট করুন।

৬. ১ ঘণ্টা পড়ে মাইলড এবং সিলিকন ফ্রি শ্যাম্পু দিয়ে খুব ভালোভাবে শ্যাম্পু করে ফেলুন।

এই হল পুরো ট্রিটমেন্ট। এভাবে প্রতি সপ্তাহে ২-৩ বার স্ক্যাল্প স্টিমুলেটিং ট্রিটমেন্ট করতে পারেন। আর আপনি নিজেই স্ক্যাল্পে গোলমরিচের একটু জ্বলুনি বুঝতে পারবেন। ভয় পাবার কিছু নেই। এই জ্বলুনিই স্ক্যাল্পে ব্লাড ফ্লো বাড়াচ্ছে। তাই ধৈর্য ধরুন।

সংরক্ষণ

এই তেলটা কড়া রোদে রাখুন ২ দিন। ২ দিন রেখে বোতলটা ডার্ক কুল প্লেইসে ২ সপ্তাহ পর্যন্ত ইউজ করতে পারবেন।

আপনি চাইলে আপনার পছন্দমতো প্রোডাক্ট কিনতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে। আবার যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ার এ অবস্থিত সাজগোজের দুটি ফিজিক্যাল শপ থেকেও কিনতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি!

দেখলেন তো, চুল ঘন করা কঠিন কিছু কিন্তু নয় এখন! এভাবে রেগ্যুলার তেলটা ইউজ করলে আপনি আপনার হেয়ার গ্রোথে অবশ্যই পজিটিভ চেঞ্জ দেখবেন। অবশ্যই কী দেখলেন ইউজ করে আমাদের ইনবক্সে বা কমেন্টে জানাবেন।

আজ এটুকুই।

   

ছবি- সংগৃহীত: সাটারস্টক

Products in this article

Skin Cafe Coconut Oil
20% OFF

Skin Cafe Coconut Oil

(4.53)
250ml
৳ 552.00৳ 690.00

সম্পর্কিত লেখা

স্ক্যাল্পের ইচিনেস ও স্মেল নিয়ে চিন্তিত? জেনে নিন কার্যকরী সল্যুশন!
চুলের যত্ন

স্ক্যাল্পের ইচিনেস ও স্মেল নিয়ে চিন্তিত? জেনে নিন কার্যকরী সল্যুশন!

মাথার স্ক্যাল্পে ইচিনেস এবং বাজে স্মেল নিয়ে বেশ ভুগছে চাকুরীজীবী নাফিসা। গতকালই সে শ্যাম্পু করলো! অথচ, আজই আবার মাথার স্ক্যাল্প চুলকাচ্ছে আর বাজে স্মে...

স্ক্যাল্প একনে কী ও কেন হয়? সমাধান জেনে স্ক্যাল্প রাখুন সুরক্ষিত!
চুলের যত্ন

স্ক্যাল্প একনে কী ও কেন হয়? সমাধান জেনে স্ক্যাল্প রাখুন সুরক্ষিত!

মুখে বা বডিতে একনে হওয়ার বিষয়টা আমাদের কাছে খুবই কমন হলেও মাথার স্ক্যাল্পেও যে একনে হয় সেটা অনেকেই জানেন না। চুল আঁচড়ানো বা চুল ওয়াশ করার সময় খেয়াল কর...

স্ক্যাল্প ইনফ্ল্যামেশনের লক্ষণ ও প্রতিকার জানেন কি?
চুলের যত্ন

স্ক্যাল্প ইনফ্ল্যামেশনের লক্ষণ ও প্রতিকার জানেন কি?

চুল পড়ার সমস্যায় নারী-পুরুষ সবাই কম বেশি ভুগে থাকেন। পুরো বিশ্বজুড়েই একটি পরিচিত সমস্যা। এই চুল পড়ার অন্যতম কারণগুলোর মধ্যে একটি হলো স্ক্যাল্প ইনফ্ল্য...

ড্যানড্রাফ নাকি ড্রাই স্ক্যাল্প – আপনি কোন সমস্যায় ভুগছেন?
চুলের যত্ন

ড্যানড্রাফ নাকি ড্রাই স্ক্যাল্প – আপনি কোন সমস্যায় ভুগছেন?

চুল পড়ার সমস্যায় ভোগেননি এমন মানুষ খুব কমই পাওয়া যায়। নানা কারণে চুল পড়লেও অনেকেই কমপ্লেইন করেন যে, অতিরিক্ত খুশকি বা ড্যানড্রাফের কারণে চুল স্বাভাবিক...

আরও পড়ুন

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?
চুলের যত্ন

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?

লম্বা চুল কে না চায়! কিন্তু চাইলেই কি আর সব হয়? ধীরে ধীরে চুল পাতলা হয়ে ভলিউম কমে গেলেও কোনো সমাধানই যেন পাওয়া যায় না। আবার চুল বড় হওয়ার জন্য বিভিন্ন...

হেয়ার গ্রোথ স্টেজ | চুল পড়া কখন স্বাভাবিক এবং কোন ধাপে চুলের গ্রোথ হয়?
চুলের যত্ন

হেয়ার গ্রোথ স্টেজ | চুল পড়া কখন স্বাভাবিক এবং কোন ধাপে চুলের গ্রোথ হয়?

সত্যি করে বলুন তো, যেদিন চুল দেখতে সুন্দর লাগে, সেদিন নিজেকে অন্যদিনের চাইতে একটু বেশিই কনফিডেন্ট মনে হয় না? আমরা প্রত্যেকেই চাই যেন আমাদের চুল সবসময়...

স্ক্যাল্পের বিল্ড আপ রিমুভ করার ৪টি সহজ ও কার্যকর উপায়
চুলের যত্ন

স্ক্যাল্পের বিল্ড আপ রিমুভ করার ৪টি সহজ ও কার্যকর উপায়

স্ক্যাল্পের বিল্ড আপ কথাটি বর্তমানে বেশ পরিচিত। অনেকেই এখন এই সমস্যায় ভুগে থাকেন, অনেকে আবার খুশকির সাথে বিল্ড আপকে এক করে ফেলেন। অথচ এ দুইয়ের মাঝে বে...

স্ক্যাল্প এক্সফোলিয়েশন | সাপ্তাহিক হেয়ার কেয়ারে এই স্টেপটি মিস যাচ্ছে না তো?
চুলের যত্ন

স্ক্যাল্প এক্সফোলিয়েশন | সাপ্তাহিক হেয়ার কেয়ারে এই স্টেপটি মিস যাচ্ছে না তো?

‘এক্সফোলিয়েশন’ শব্দটি শুনলে স্কিন কেয়ারের কথাই সবার আগে মাথায় আসে, তাই না? কিন্তু আজকে আমি লিখবো স্ক্যাল্প এক্সফোলিয়েশন নিয়ে। কি একটু অবাক হচ্ছেন? হওয়...

হেয়ার কেয়ারে কমন কিছু ভুল যার কারণে চুল প্রতিনিয়ত ড্যামেজ হচ্ছে!
চুলের যত্ন

হেয়ার কেয়ারে কমন কিছু ভুল যার কারণে চুল প্রতিনিয়ত ড্যামেজ হচ্ছে!

চুল পড়া নিয়ে টেনশন করে না এমন মানুষ পৃথিবীতে খুব কমই আছে, তাই না? আসলেই ছেলে মেয়ে সবার জন্যই এটা প্রযোজ্য, তবে চুল নিয়ে মেয়েদের টেনশন একটু বেশি থাকে।...

হরমোনাল ইমব্যালেন্সের কারণে চুল পড়ছে? ন্যাচারালি সল্যুশন পাবেন যেভাবে!
চুলের যত্ন

হরমোনাল ইমব্যালেন্সের কারণে চুল পড়ছে? ন্যাচারালি সল্যুশন পাবেন যেভাবে!

‘চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা’- কবিতার লাইনটি আমাদের খুব পরিচিত। চুল নিয়ে এমন কত কবিতাই তো হয়েছে। কিন্তু এই চুল ভালো রাখতে যে কত ঝক্কি তা কয়জন...

…