হেয়ার স্পা | ঘরে বসেই করে নিন মাত্র ৫টি ধাপের মাধ্যমে

পাপিয়া সুলতানা · Aug 15, 2013 · 1 min read

হেয়ার স্পা | ঘরে বসেই করে নিন মাত্র ৫টি ধাপের মাধ্যমে

আমরা সবাই চাই ঘন, কালো, রেশমী চুল। আর তার জন্য নিতে হয় নিয়মিত চুলের যত্ন। হেয়ার স্পা আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী। আমরা অনেকেই হেয়ার স্পা শুনলেই ভাবি পার্লারে যাবার কথা। কিন্তু আপনি জানেন কি আপনি ঘরে বসেই প্রাকৃতিক উপায়ে করতে পারেন হেয়ার স্পা? আর এর জন্য প্রয়োজনীয় উপকরণ পাবেন আপনার রান্নাঘরেই! ঘরে বসে হেয়ার স্পা করলে আপনার সময় যেমন বেঁচে যাবে তেমনি্ অর্থও সাশ্রয় হবে। দেখে নিন তবে হেয়ার স্পা করার ৫টি ধাপ!

হেয়ার স্পা করার ধাপসমূহ

চুলের যত্ন নিতে হেয়ার স্পা খুবই জরুরী। এই হেয়ার স্পা করতে লাগবে অলিভ অয়েল, নারিকেল তেল, বাদাম তেল, ঘি, ডিম, কলা, মধু, দুধ ও টক দই। আর বেশি কথা না বলে চলুন হেয়ার স্পা কিভাবে করবেন তাই দেখে নেই!

১) চুলে তেল লাগাতে হবে

প্রথমে অলিভ অয়েল, নারিকেল তেল, ঘি, বাদাম তেল একসাথে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি গরম করুন। বলে রাখা ভালো, বাদাম তেল না থাকলে শুধু নারিকেল তেল আর অলিভ অয়েল ব্যবহার করলেও হবে। এই মিশ্রণটি পাঁচ আঙ্গুল দিয়ে লাগাবেন অথবা তুলা দিয়ে লাগাবেন যাতে মিশ্রণটি চুলের গোড়ায় গোড়ায় পৌঁছে।

২) স্টিম দিতে হবে

এবার কুসুম গরম পানিতে একটি তোয়ালে ভিজিয়ে তা চিপে পানি ঝড়িয়ে নিন। এবার তোয়ালেটি দিয়ে আপনার মাথা ভালো করে বেঁধে নিন। এটি মিশ্রণটি চুলের ভেতরে পৌঁছতে সাহায্য করবে। এভাবে প্রায় ২০-৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন।

৩) শ্যাম্পু করতে হবে

এবার শ্যাম্পু দিয়ে হালকা গরম পানি দিয়ে মাথা ধুয়ে ফেলুন। শ্যাম্পু একটু পানিতে গুলিয়ে দিতে পারলে ভালো। এতে ফেনা বেশি হয়। তবে খেয়াল রাখবেন পানি যাতে খুব বেশি গরম না হয়। এতে চুল পড়ার আশঙ্কা থাকে।

৪) কন্ডিশনার অ্যাপ্লাই 

এবার কন্ডিশনার লাগান চুলে। কন্ডিশনার চুল করে তুলবে মোলায়েম ও সিল্কি। তবে কন্ডিশনার চুলের গোড়ায় লাগাবেন না। এতে চুলের গোড়া নরম হয়ে চুল পড়ে যেতে পারে। বাসায় নিজেও কন্ডিশনার বানাতে পারেন। তার জন্য চা পাতা সেদ্ধ করে নিন গরম পানিতে। তাতে লেবুর রস মিশিয়ে কন্ডিশনার হিসেবে চুলে লাগাতে পারেন।

৫) হেয়ার মাস্ক ব্যবহার

এ পর্যায়ে হেয়ার মাস্ক প্রস্তুত করুন। আপনি মার্কেট থেকে হেয়ার মাস্ক কিনে নিতে পারেন। আর তা না হলে নিজেই বাসায় প্রস্তুত করে নিতে পারেন। হেয়ার মাস্ক অনেক রকম হতে পারে। যেমন-

১. ডিম ও তেলের মাস্ক

চুলের দৈর্ঘ্য অনুযায়ী ১টি অথবা ২টি ডিম মেশান নারিকেল তেলের সাথে। এটি চুলে মাস্ক হিসেবে কাজ করবে। চুলে লাগিয়ে একটি তোয়ালে গরম পানিতে ভিজিয়ে পানি চিপড়ে চুলে বেঁধে রাখুন। ২০-৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

২. কলার মাস্ক

পাকা কলা চটকে তার সাথে ডিম, অলিভ অয়েল, মধু, দুধ একসাথে মিশিয়ে পেস্ট করে মাথায় লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

৩. টকদইয়ের মাস্ক

কলা, মধু, টক দই, অলিভ অয়েল একসাথে মিশিয়ে হেয়ার মাস্ক হিসেবে চুলে লাগাতে পারেন। তারপর ২০-৩০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

আপনি চাইলে আপনার পছন্দমতো প্রোডাক্ট কিনতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে। আবার যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ার এ অবস্থিত সাজগোজের দুটি ফিজিক্যাল শপ থেকেও কিনতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি!

জেনে নিলেন কিভাবে ঘরে বসেই হেয়ার স্পা করতে হয়। প্রতি সপ্তাহে অথবা ১৫ দিন অন্তর অন্তর এই হেয়ার স্পা করুন বাসায় আর নিজেই পার্থক্য উপলব্ধি করুন। আপনার আশানুরূপ ফল অবশ্যই পাবেন।

 

ছবি- সংগৃহীত: Shutterstock

Products in this article

Skin Cafe Olive Oil (Cold Pressed)
15% OFF

Skin Cafe Olive Oil (Cold Pressed)

(4.59)
120ml
৳ 765.00৳ 900.00
Skin Cafe Coconut Oil
20% OFF

Skin Cafe Coconut Oil

(4.53)
250ml
৳ 552.00৳ 690.00

সম্পর্কিত লেখা

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

ঘরে বসেই হেয়ার স্পা করে নিন স্বল্প খরচে ও অল্প সময়ে!
চুলের যত্ন

ঘরে বসেই হেয়ার স্পা করে নিন স্বল্প খরচে ও অল্প সময়ে!

ঘন, কালো ও লম্বা চুল পেতে আমরা কতো কিছুই না করি। অনেক সময় এক্সপেন্সিভ হেয়ার ট্রিটমেন্টও নেই। সবসময় পার্লার বা বিউটি সেল্যুনে যেয়ে হেয়ার ট্রিটমেন্ট নেও...

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক

ঘুম থেকে উঠে চুলে হাত দিয়েই মনটা খারাপ হয়ে গেল? একটু বাহিরে বের হলেই বা একদিন চুলে শ্যাম্পু না করলেই চুল আর চুলের অবস্থায় থাকেনা! বাহিরের ধুলাবালি আর...

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!
চুলের যত্ন

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!

আপনি যেখানেই যান না কেন, মনে হচ্ছে আপনি আপনার চিহ্ন রেখে আসছেন! মানে সব জায়গাতেই আপনার চুল! যতবারই চুলে হাত দিচ্ছেন, ততবারই হাতে অনেকগুলো চুল উঠে আসছে...

আরও পড়ুন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!
চুলের যত্ন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!

হালের ফ্যাশনে বা নিজের লুকে একটু পরিবর্তন আনতে অনেকেই এখন চুলে কালার করে থাকে। অমব্রে, হাইলাইটার, ফ্যাশন কালার আরও অনেক কিছুই তো এখন ট্রেন্ডে চলছে, তা...

সাপ্তাহিক হেয়ার কেয়ার রুটিনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো ফলো করছেন তো?
বিউটি টিপস

সাপ্তাহিক হেয়ার কেয়ার রুটিনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো ফলো করছেন তো?

অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা চুলের তুলনায় ত্বকের যত্ন বেশি করি। আপনি জানেন কি? ত্বক যেমন সৌন্দর্যের একটি অংশ, তেমনি আমাদের চুলও আমাদের সৌন্দর্য বাড়াতে...

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন
চুলের যত্ন

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন

মজবুত ও ঝলমলে চুল কে না চায়? কিন্তু ঝলমলে সুন্দর চুল হুট করেই পাওয়া যায় না। তার জন্য নিয়মিত একটি রুটিন মেনটেইন করতে হয়। কিন্তু সেই রুটিন কীভাবে ঠিক কর...

বিয়ের পর চুলের যত্ন | একটানা হিট স্টাইলিংয়ে পর চুলের চাই এক্সট্রা কেয়ার
ব্রাইডাল

বিয়ের পর চুলের যত্ন | একটানা হিট স্টাইলিংয়ে পর চুলের চাই এক্সট্রা কেয়ার

বিয়েতে মেকআপ আর হেয়ার স্টাইলের উপর আলাদাভাবে ফোকাস করা হয়, কারণ সব মেয়েই চায় তার জীবনের এই বিশেষ দিনে তাকে যেন সবচেয়ে সুন্দর দেখাক। দেখা যায় কনে হলুদ...

কন্ডিশনার ব্যবহারের পরও কোন ভুলগুলোর কারণে চুলের ক্ষতি হচ্ছে?
চুলের যত্ন

কন্ডিশনার ব্যবহারের পরও কোন ভুলগুলোর কারণে চুলের ক্ষতি হচ্ছে?

‘কন্ডিশনার’ বর্তমানে পরিচিত একটি টার্ম। চুলের পরিচর্যার একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হেয়ার কন্ডিশনার। একে চুলের বন্ধুও বলা চলে। কন্ডিশনার চুলকে সিল্ক...

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

…