প্রেগনেন্সি পরবর্তী ফিটনেস | গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন এক্সপার্টের কাছ থেকে!

Munia · Sep 08, 2020 · 1 min read

প্রেগনেন্সি পরবর্তী ফিটনেস | গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন এক্সপার্টের কাছ থেকে!

প্রতিটি মেয়ের জীবনেই বিশেষ একটি সময় হচ্ছে প্রেগনেন্সি এবং মা হওয়া। যেদিন থেকে সে বুঝতে পারে যে তার মধ্যে নতুন একটি প্রাণ বেড়ে উঠছে, নিজের প্রতি খেয়াল রাখার বিষয়টা আপনাআপনি তৈরি হয়ে যায়। এই সময়ে ওজন বেড়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। কেননা গর্ভের সন্তানের গ্রোথের জন্য হবু মাকে এক্সট্রা ক্যালোরি ইনটেক করতে হয়, পর্যাপ্ত বিশ্রাম নিতে হয়, হেভি ওয়ার্কআউট করাও বারণ থাকে। ডেলিভারির পরে অনেকেই বাড়তি ওজন নিয়ে চিন্তিত হয়ে যান। সন্তানের যত্ন নেওয়ার পাশাপাশি নিজেও তো ফিট থাকতে হবে, নিজের খেয়াল রাখতে হবে। প্রেগনেন্সি পরবর্তী ফিটনেস নিয়ে কমন কিছু প্রশ্নের উত্তর আজ থাকছে আপনাদের জন্য।

বেবি ডেলিভারির পর ফিটনেস

অনেকসময় দেখা যায়, প্রেগনেন্সিতে যে ওয়েট গেইন হয়, সেটা বেবি ডেলিভারির পর সময়ের সাথে সাথে না কমে উল্টো বেড়ে যায়। যারা ব্রেস্ট ফিড করান, তাদের জন্য ডায়েট করাতেও কিছু বিধি নিষেধ থাকে। এই সময়ে মায়েরা নিজের বাড়তি ওজন নিয়ে দুশ্চিন্তা করেন, অনেকে বেল্ট পরেও পেট কমাতে পারেন না। বিশেষ করে সিজারিয়ান ডেলিভারির ক্ষেত্রে মায়েরা তলপেটের মেদ কমাতে প্রবলেম ফেইস করে থাকেন। এই সময়ে কী এক্সারসাইজ করা যায়, কবে থেকে ব্যায়াম শুরু করা যায়, এই ধরনের নানা প্রশ্ন মনে ঘুরতে থাকে।

প্রেগনেন্সি পরবর্তী মহিলাদের মুটিয়ে যাওয়া থেকে কীভাবে ফিট হওয়া যায় এবং কতদিন পর এক্সারসাইজ শুরু করা উচিত, সেই সম্বন্ধে বেসিক কিছু তথ্য আজ আমাদের জানাবেন ন্যাশনাল জিমন্যাস্টিক অ্যাথলেট অ্যান্ড বেটারলাইফ ইয়োগা অ্যান্ড অ্যারোবিক্স সেন্টার এর ফিটনেস ইন্সট্রাকটর মুশফিকা আক্তার বিথি।

প্রেগনেন্সি পরবর্তী ফিটনেস নিয়ে এক্সপার্টের পরামর্শ 

প্রেগনেন্সি পরবর্তী ফিটনেস
১) ডেলিভেরির কতদিন পর এক্সারসাইজ শুরু করা যাবে?

উত্তর- এক্সারসাইজ শুরু করার ব্যাপারটা মূলত ডেলিভেরির প্যাটার্ন এর উপর ডিপেন্ড করে।

১. নরমাল ডেলিভারি এবং আনকম্প্লিকেটেড প্রেগনেন্সি হয়ে থাকলে ১০-১৫ দিন পরেই হালকা এক্সারসাইজ শুরু করা সম্ভব। কিন্তু , নরমাল ডেলিভেরি এর সময় যদি Laceration, Episiotomy / মিনি সার্জারি হয়ে থাকে , তাহলে ৪ - ৫ সপ্তাহ বিশ্রামের পরে লো ইমপ্যাক্ট এক্সারসাইজ করা যাবে। ২. সিজার ও কম্প্লিকেটেড প্রেগনেন্সির ক্ষেত্রে এটা ডিপেন্ড করে পেট এর ৬টি লেয়ারের রিকোভারের উপর। ৯-১০ সপ্তাহ সময় লাগবে লো ইমপ্যাক্ট এক্সারসাইজ এবং ১৪-১৮ সপ্তাহ সময় দিতে হবে হাই ইমপ্যাক্ট এক্সারসাইজ শুরু করতে।
২) এই সময় না মেনে এক্সারসাইজ শুরু করলে কী কী সমস্যা হতে পারে?

উত্তর- রক্তক্ষরণ, Incisional Hernia, ইনফেকশন, ব্যাক পেইন, মাসেল ইনজুরি হওয়ার চান্স থাকতে পারে।

৩) প্রেগনেন্সি পরবর্তীতে এক্সারসাইজ এর উপকারিতাগুলো কী কী? 
  • ডিপ্রেশন কমাতে সাহায্য করবে
  • ওয়েট লস করতে সাহায্য করবে
  • মুড সুয়িং কমাবে
  • ইস্টামিনা বাড়াবে
  • বডি টোনড রাখবে
  • কনফিডেন্স বাড়াবে
  • স্ট্রেস কমাতে সাহায্য করবে
  • ইনসমনিয়া দূর করে ভালো ঘুম নিশ্চিত করবে
৪) কী কী ধরনের এক্সারসাইজ করা যেতে পারে? 
  • লো ইমপ্যাক্ট এরোবিক এক্সারসাইজ
  • ওয়াকিং বা হাঁটা
  • লাইট ওয়েট ট্রেইনিং
  • ইয়োগা
  • বডি ওয়েট এক্সারসাইজ

কীভাবে এক্সারসাইজ করা যেতে পারে সেই বিষয়ে আরও বিস্তারিত তথ্য আমরা পরবর্তীতে জেনে নিবো। প্রেগনেন্সি পরবর্তী ফিটনেস নিয়ে আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। নতুন মায়েরা নিজেদের যত্ন নিন, পুষ্টিকর খাবার খাবেন, চিন্তামুক্ত থাকার চেষ্টা করবেন। আপনার ও আপনার ছোট্ট সোনামণির জন্য অনেক অনেক শুভকামনা।

 

ছবি- সাজগোজ, সাটারস্টক

লিখেছেন- মুশফিকা আক্তার বিথি, ন্যাশনাল জিমন্যাস্টিক অ্যাথলেট অ্যান্ড বেটারলাইফ ইয়োগা অ্যান্ড অ্যারোবিক্স সেন্টার

Products in this article

Just For Baby - Baby lotion
27% OFF
Free Shipping

Just For Baby - Baby lotion

(4)
100ml
৳ 160.00৳ 220.00
Parachute Just for Baby- Baby Powder
21% OFF
Free Shipping

Parachute Just for Baby- Baby Powder

(5)
100ml
৳ 110.00৳ 140.00

সম্পর্কিত লেখা

অ্যারোবিক এক্সারসাইজ | ঘরেই শুরু করুন ফিটনেস জার্নি
ফিটনেস

অ্যারোবিক এক্সারসাইজ | ঘরেই শুরু করুন ফিটনেস জার্নি

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জিমে গিয়ে ব্যায়াম করেন। জিমে যাওয়ার প্রধান কারণের মধ্যে আছে- ওজন কমানো, বাড়তি ফ্যাট (যেটা বেশিরভাগ সময় পেটের চারপাশে দৃশ...

মুখের রিংকেল দূর করতে সহজ কিছু ফেসিয়াল এক্সারসাইজ
ফিটনেস

মুখের রিংকেল দূর করতে সহজ কিছু ফেসিয়াল এক্সারসাইজ

বয়স ত্রিশ পার করলেই আস্তে আস্তে মুখে বলিরেখা দেখা দিতে শুরু করে। চোখের চারপাশে, কপালে, মুখে স্মাইল লাইনের আবির্ভাব শুরু হয়ে যায়। কেননা ৩০ এর পরে শরীরে...

এক্সারসাইজ শুরু করা নিয়ে অলসতা! শুরুটা করবো কীভাবে?
ফিটনেস

এক্সারসাইজ শুরু করা নিয়ে অলসতা! শুরুটা করবো কীভাবে?

এক্সারসাইজ শুরু করা নিয়ে অলসতা, এটি কিন্তু খুবই কমন! আমরা অনেকেই এক্সারসাইজ করতে চাই, কিন্তু অলসতা আমাদের আটকে রাখে। একদিকে আমরা জানি, শরীর সুস্থ রাখা...

আকাঙ্ক্ষিত বডি শেইপ পেতে ফলো করুন এক্সপার্ট অপিনিয়ন!
ফিটনেস

আকাঙ্ক্ষিত বডি শেইপ পেতে ফলো করুন এক্সপার্ট অপিনিয়ন!

নিজেকে আকর্ষণীয় দেখাতে আমরা কত কিছুই না করি! অনেক টাকা খরচ করে মেকআপ প্রোডাক্ট কিনি, মুখে মাখি। কিন্তু মেকআপ মুছে ফেলার পর পুনরায় সেই মলিন চেহারা, থলথ...

আরও পড়ুন

আর্লি প্রেগনেন্সিতে মিসক্যারেজ বা বার বার গর্ভপাত হওয়ার কারণ কী?
মা ও শিশু

আর্লি প্রেগনেন্সিতে মিসক্যারেজ বা বার বার গর্ভপাত হওয়ার কারণ কী?

কিছুদিন আগেও বাংলাদেশে গর্ভপাত ও শিশুর অকালমৃত্যু ছিল প্রায়ই স্বাভাবিক ঘটনা। চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে তা অনেকটা কমে এসেছে। তারপরও এখন গ্রামাঞ্চলে...

হাই রিস্ক প্রেগনেন্সি | ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় হবু মায়ের প্রয়োজন একটু বাড়তি যত্ন!
মা ও শিশু

হাই রিস্ক প্রেগনেন্সি | ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় হবু মায়ের প্রয়োজন একটু বাড়তি যত্ন!

প্রেগনেন্সি মেয়েদের জীবনের খুব জটিল ও জরুরী সময়। সাধারণত সুস্থ, সবল, জটিলতাহীন প্রেগনেন্সি পিরিয়ড সকল হবু মায়ের কাম্য। একজন নারী যখন গর্ভধারণ করেন তখন...

ফ্যান্টম বা ফলস প্রেগনেন্সি | কনসিভ না করেও প্রেগনেন্সি টেস্ট পজিটিভ?
মা ও শিশু

ফ্যান্টম বা ফলস প্রেগনেন্সি | কনসিভ না করেও প্রেগনেন্সি টেস্ট পজিটিভ?

মেডিকেল সায়েন্সেও এমন কিছু ঘটনা ঘটে যা অন্যদের কাছে আষাঢ়ে গল্প মনে হবে। সিউডোসায়েসিস (Pseudocyesis) অর্থাৎ ফ্যান্টম বা ফলস প্রেগনেন্সি এমনই একটি ঘটনা...

একটোপিক প্রেগনেন্সি বা জরায়ুর বাইরে গর্ভধারণ-একটি জরুরী অবস্থা
মা ও শিশু

একটোপিক প্রেগনেন্সি বা জরায়ুর বাইরে গর্ভধারণ-একটি জরুরী অবস্থা

গর্ভধারণের সঠিক স্থান হচ্ছে জরায়ু। এর বাইরে যে কোন স্থানে গর্ভধারণ হলে তাকে একটোপিক প্রেগনেন্সি বলা হয়। সাধারনত এই প্রেগনেন্সি বেশিরভাগ ক্ষেত্রে ডিম্ব...

ব্যথামুক্ত নরমাল ডেলিভারি | এই প্রক্রিয়ার সুবিধাগুলো কী কী?
মা ও শিশু

ব্যথামুক্ত নরমাল ডেলিভারি | এই প্রক্রিয়ার সুবিধাগুলো কী কী?

প্রেগনেন্ট মায়েদের কাছ থেকে ব্যথামুক্ত নরমাল ডেলিভারি সম্পর্কিত নানা ধরনের প্রশ্ন শোনা যায়। এই প্রক্রিয়ার সুবিধা ও অসুবিধাগুলো আগের থেকেই জেনে রাখা জর...

ঘাড় ও পিঠের মেদ সমস্যা | ৫টি ব্যায়াম জেনে ধরে রাখুন ফিটনেস
ফিটনেস

ঘাড় ও পিঠের মেদ সমস্যা | ৫টি ব্যায়াম জেনে ধরে রাখুন ফিটনেস

ঘাড় ও পিঠের মেদ বা চর্বি সমস্যা নিয়ে অনেকেই ভুগেন। তাই ঘাড় ও পিঠের চর্বি কমাতে ৫টি সহজ ও কার্যকরী এক্সারসাইজ নিয়ে আমাদের আজকের আয়োজন। এর পাশাপাশি...

…