শিশুর অন্ধকারে ভয় দূর করতে ১০টি কার্যকরী টিপস জানেন কি?

ফরহাদ রাকিব · Dec 27, 2014 · 1 min read

শিশুর অন্ধকারে ভয় দূর করতে ১০টি কার্যকরী টিপস জানেন কি?

শিশুর অন্ধকারে ভয় পাওয়া ব্যাপারটি প্রায়ই দেখা যায়। সাধারণত ৩ থেকে ১১ বছরের শিশুদের মধ্যে এই ভয় খুব বেশি থাকে। অনেক ক্ষেত্রে এই ব্যাপারটি পূর্ণবয়স্ক হওয়ার পরেও তাদের মাঝে থেকে যায়। যা তাদের মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। অনেক শিশু রাতে অন্ধকারে ঘুমাতে পারে না। আলমারির ভেতরের কল্পিত দৈত্য দানব, আর খাটের তলার ভূত তাদের অনেক রাত পর্যন্ত ভয়ে কাবু করে রাখে। যা শিশুদের মানসিক বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে। শিশুর অন্ধকারে ভয় দূর করতে ১০টি কার্যকরী টিপস জানেন কি?

গবেষণায় দেখা গেছে একজন মানুষ অন্ধকারে সবচাইতে ভালো ঘুমাতে পারে। কারণ অন্ধকার মানুষের ইন্দ্রিয়গুলোকে নিষ্ক্রিয় করে, মস্তিষ্ক শান্ত করে। আর শিশুদের জন্য ভালো ঘুম অত্যন্ত অপরিহার্য। সুতরাং অভিভাবক হিসেবে আপনার শিশুর অন্ধকারে ভয় পাওয়ার ব্যাপারটি দূর করা অত্যন্ত জরুরী। আর বাচ্চাদের এই ভয় দূর করার জন্য আপনি কী করতে পারেন চলুন তাই দেখে নেই!

শিশুর অন্ধকারে ভয় দূর করতে ১০টি টিপস

১. নাইট লাইট

আপনার সন্তানের কক্ষে একটি নাইট লাইট লাগিয়ে দিন। বিভিন্ন ধরনের নাইট লাইট পাওয়া যায়, নানান রঙের বাল্ব লাইট এর অন্তর্ভুক্ত। যেগুলোকে আমরা সাধারণ ভাষায় ডিম লাইট বলি। তাতে শিশুর ঘরে আলো থাকবে, যার ফলে তার ভয়ও কম থাকবে।

২. আলো জ্বালিয়ে ভয় দূর করুন

আপনার সন্তান বিছানায় শোয়ার পর ঘুমিয়ে যাওয়া পর্যন্ত তাকে সময় দেয়ার চেষ্টা করুন। তাকে জিজ্ঞেস করুন সে কেন ভয় পায়। যদি কোন আসবাবপত্র, যেমন আলমারি বা খাটের তলার দিকে ইঙ্গিত করে তাহলে আলো জ্বালিয়ে তাকে দেখিয়ে দিন যে সেখানে কিছু নেই।

৩. আলো জ্বালিয়ে নিভিয়ে পরীক্ষা করান

শিশুকে সাথে নিয়ে লাইট জ্বালিয়ে এবং বন্ধ করে বোঝান যে ঘরে আলো থাকলে ঘর যেমন থাকবে, অন্ধকারেও ঠিক একই রকম থাকবে। প্রয়োজনে তাকে বলুন আলো জ্বালিয়ে নিভিয়ে পরীক্ষা করতে।

৪. রাতে বাইরের কক্ষে আলো রাখুন

রাতে বাইরের কক্ষ যেমন ড্রয়িং রুম বা হলওয়ের আলো জ্বালিয়ে রাখুন এবং শিশুর ঘরের দরজা খোলা রাখুন। এতে বাইরে থেকে আলো আসলে সে ভয় পাবে না। যদি সেইরকম ব্যবস্থা না থাকে তবে তার ঘরের বাথরুমের দরজার হালকা ভেজিয়ে রেখে আলো জ্বালিয়ে দিতে পারেন।

৫. কাউন্সিলিং করুন

শিশুকে অন্ধকারের ভয় দূর করার জন্য কাউন্সিলিং করুন। তাকে নিয়ে অন্ধকার ঘরে প্রবেশ করুন এবং বোঝান যে অন্ধকারকে ভয় পাওয়ার কিছু নেই।

৬. খেলনা কিনে দিন

শিশুকে নিশাচর প্রাণীদের পুতুল বা খেলনা কিনে দিন। যেমন – বিড়াল, পেঁচা কিংবা বাদুড়। যদি শিশুরা ভাবতে পারে যে “অন্ধকারে দেখতে পায়” এমন একটি প্রাণী তার বন্ধু তবে তার ভয় অনেকাংশেই কমে যাবে।

৭. ফোন রাখুন

শিশুর পাশে একটি ফোন বা ওয়্যারলেস ফোন রাখতে পারেন। যাতে বেশি ভয় পেলে সে আপনাকে ডাকতে পারে। সেসব সুবিধা না থাকলে আপনার শোবার ঘরের দরজা খোলা রাখুন।

৮. ছবি আঁকতে বলুন

আপনার শিশু অন্ধকারে যেসব জিনিসের ভয় পায় সেগুলোর ছবি আঁকতে বলুন, সেগুলোকে সুন্দর করে রঙ করতে বলুন। দেখবেন তার ভয় কমবে।

৯. ক্লান্ত হতে দিন

আপনার শিশুকে পরিস্থিতির মুখোমুখি হওয়ার শিক্ষা দিন। বা তাদেরকে ইচ্ছামত পড়াশোনা করতে দিন, খেলতে দিন। তারা ক্লান্ত হয়ে পড়লে দ্রুত বিছানায় যেতে চাইবে। ক্লান্ত অবস্থায় সে ঘুমাতে চাইবে, ভয় পেতে নয়!

১০. মুভির পেছনের প্রযুক্তি সম্পর্কে বোঝান

যদি আপনার শিশু কোন ভয়ের মুভি দেখার পর থেকে অন্ধকারে ভয় পেতে শুরু করে, তবে ওই ভয়ের মুভির পেছনে কী ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়েছে সেগুলো বোঝান। দরকার হলে কিছু উদাহরণ দেখাতে পারেন।

একটা কথা মনে রাখবেন, কখনোই আপনার সন্তানকে এটা শেখাবেন না যে সে ভয় পেলে বাবা মা তার ভয় দূর করতে ছুটে আসবে। তাহলে শিশু নিজের ভয় দূর করতে শিখবে না। তার নিজের ভয় দূর করার ব্যাপারটি তার হাতেই ছেড়ে দিন। দেখবেন আপনার শিশুর ভয় এমনিই দূর হয়ে যাবে।

 

ছবি- সংগৃহীত: সাটারস্টক

সম্পর্কিত লেখা

ভয়গাঁথা | জয়েই কি সব?
Uncategorized

ভয়গাঁথা | জয়েই কি সব?

ভয় লাগে...। ভীষণ ভয় লাগে আজকাল। জীবনের শুরুটা কিন্তু ভয় দিয়ে হয় নি। তখন অবুঝ ছিলাম। তবে এখন কেন এত ভয়? যত বুঝতে শুরু করেছি তত “আশেপাশের মানুষ কি ভাববে...

শিশুর ত্বকের যত্ন করে নিন ১০টি উপায়ে!
মা ও শিশু

শিশুর ত্বকের যত্ন করে নিন ১০টি উপায়ে!

সংসারে একজন নতুন অতিথি আসার মত আনন্দ বোধহয় আর কিছুতে নেই! কোন দম্পতির ঘর আলো করে যখন সন্তান আসে, তখন সেই মুহুর্তটিকে মনে হয় বেশ সুখের, তৃপ্তির। শুরু থ...

নবজাতক শিশুর যত্নে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন
মা ও শিশু

নবজাতক শিশুর যত্নে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন

পরিবারে যখন নতুন অতিথি আসে আমাদের খুশির সীমা থাকে না। সবাই প্রস্তুতি নিতে থাকে নতুন শিশুর আগমন উপলক্ষে। এতকিছুর মাঝেও থাকে হাজার রকমের চিন্তা। কীভাবে...

৩টি কার্যকরী পদ্ধতিতে সহজেই হবে শিশুর ঘুমের সমস্যার সমাধান
মা ও শিশু

৩টি কার্যকরী পদ্ধতিতে সহজেই হবে শিশুর ঘুমের সমস্যার সমাধান

নবজাতক বা ছোট শিশুদের ঘুম নিয়ে অনেক অভিভাবকই চিন্তিত হয়ে থাকেন। অনেকেই অভিযোগ করেন যে বাচ্চার ঘুম খুব কম বা বাচ্চা রাতে ঠিকমতো ঘুমায় না। প্রতিদিন ১৬ ঘ...

আরও পড়ুন

শিশুর ওজন না বাড়ার পিছনে কারণগুলো কী হতে পারে?
মা ও শিশু

শিশুর ওজন না বাড়ার পিছনে কারণগুলো কী হতে পারে?

মিথিলা ডায়াপারের প্যাকেটের হাস্যোজ্জ্বল, স্বাস্থ্যবান শিশুর দিকে তাকিয়ে আছে, আর ভাবছে তার নবজাতক শিশুটি কীভাবে এমন স্বাস্থ্য পেতে পারে! তার বাচ্চাটি...

শিশুর অবাঞ্চিত হেঁচকি ওঠা বন্ধে ১০টি টিপস!
মা ও শিশু

শিশুর অবাঞ্চিত হেঁচকি ওঠা বন্ধে ১০টি টিপস!

নবজাতক থেকে শুরু করে সব বয়সের অনেক শিশুরই দেখা যায় খাওয়ানোর সময় অযাচিত হেঁচকি উঠতে থাকে। যদিও হেঁচকির ব্যাপারটি বেশ স্বাভাবিক, কিন্তু অনেক সময় বাবা মা...

দুর্ঘটনার পর শিশুর ট্রমা কাটিয়ে তুলতে বাবা-মা কীভাবে সাহায্য করবেন?
মা ও শিশু

দুর্ঘটনার পর শিশুর ট্রমা কাটিয়ে তুলতে বাবা-মা কীভাবে সাহায্য করবেন?

দুর্ঘটনার পর শিশুর ট্রমা যেন নিঃশব্দ এক ভূমিকম্পের মতো—চোখে দেখা যায় না, অথচ ভেতরে সবকিছু ভেঙেচুরে দেয়। একটা হঠাৎ আগুন লাগা বা বিস্ফোরণের ঘটনা, কোনও গ...

গুড টাচ ও ব্যাড টাচ এর পার্থক্য শিশুকে কীভাবে বোঝাবেন?
মা ও শিশু

গুড টাচ ও ব্যাড টাচ এর পার্থক্য শিশুকে কীভাবে বোঝাবেন?

পরিবারে নতুন সদস্যের আগমন সবসময়ই আনন্দের বার্তা নিয়ে আসে। কিন্তু বাচ্চা যত বড় হয়, বাবা মায়ের মনের ভিতরে নতুন ভয়ের জন্ম নেয়। আমার বাচ্চাটা সেইফ আছে তো,...

শিশুর শরীরে আয়রনের ঘাটতি হলে কী করে বুঝবেন?
মা ও শিশু

শিশুর শরীরে আয়রনের ঘাটতি হলে কী করে বুঝবেন?

মানব দেহের বৃদ্ধি ও বিকাশের জন্য যত রকম পুষ্টি প্রয়োজন তার মধ্যে আয়রন অন্যতম। জন্মের পর প্রথম পাঁচ বছরে শিশুর সব রকম বিকাশের মূল ভিত্তি স্থাপন হয়। এই...

শিশুর ওজন বৃদ্ধির জন্য খাদ্য তালিকায় রাখুন ৭টি ফুডস!
মা ও শিশু

শিশুর ওজন বৃদ্ধির জন্য খাদ্য তালিকায় রাখুন ৭টি ফুডস!

শিশুদের ওজন নিয়ে বাবা-মায়ের চিন্তার কমতি নেই। শিশুর ওজন বাড়াতে খাবার তালিকায় কী ধরনের খাবার রাখবেন? শিশু খাবার খেতে চায় না, দিন দিন রোগা হয়ে যাচ্ছে -...

…