টাক হওয়া রোধ হবে এবার প্রাকৃতিক ৬টি উপায়ে!

নিগার বর্ষা · Sep 01, 2019 · 1 min read

টাক হওয়া রোধ হবে এবার প্রাকৃতিক ৬টি উপায়ে!

“ঘন কালো চুলে হারিয়ে যায় মন”- জনপ্রিয় বিজ্ঞাপনের বেশ পরিচিত একটি ডায়লগ এটি।  ঘন কালো চুল সব মেয়েদের পছন্দ। মূলত চুলকে ধরা হয় নারী সৌন্দর্যের অন্যতন একটি অংশ। কিন্তু বর্তমান সময়ে স্ট্রেস, পল্যুশন, লাইফ স্টাইল বিভিন্ন কারণে চুল পড়া সমস্যার সম্মুখীন হতে হয় কম বেশি সবাইকে। কী করলে চুল পড়া কমবে, কী করলে নতুন চুল গজাবে, এই চিন্তা করতে করতে দিনরাত এক হয়ে যায়। কিন্তু তাও চুল পড়া বন্ধের কোনো উপায় খুঁজে পাওয়া যায় না। চুল পড়তে পড়তে  মাথায় টাকও দেখা দিয়েছে। এইভাবে আর কত দিন? তাই টাক হওয়া রোধ করতে ট্রাই দেখতে পারেন কিছু ঘরোয়া উপায়। চলুন তবে দেখে নেই!

টাক হওয়া রোধ নিয়ে যত কথা 

চুল পড়ার কারণ

সাধারণত দৈনিক ১০০টা চুল পড়া স্বাভাবিক ধরা হয়ে থাকে। কিন্তু এর বেশি পড়া শুরু করলে সেটি চিন্তার বিষয়। সাধারণত বেশ কিছু কারণে চুল পড়া বেড়ে যেতে পারে। কারণগুলো হলো-

১) বংশগত 

২) অতিরিক্ত স্ট্রেস

৩) অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস

৪) অতিরিক্ত হেয়ার স্টাইল

৫) ভেজা চুল আঁচড়ানো

৬) অতিরিক্ত শ্যাম্পু করা

৭) শক্ত করে চুল বাঁধা

৮) গরম পানির ব্যবহার 

প্রাকৃতিক কিছু উপায়ে টাক পড়া রোধ করতে পারেন। আজকে এই জাদুকরী উপায়গুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব।

যেভাবে টাক হওয়া রোধ করতে পারেন

১) ভিটামিন ই ক্যাপসুল 

টাক হওয়া রোধে নারকেল তেল ও ভিটামিন ই ক্যাপসুল - shajgoj.com

যা যা লাগবে:

১. ভিটামিন ই ক্যাপসুল-  ৭-৮টি 

২. নারকেল তেল অথবা অলিভ অয়েল

যেভাবে ব্যবহার করবেন:

১) একটি ছোট পাত্রে নারকেল তেল অথবা অলিভ অয়েল নিন। এর সাথে ই ক্যাপসুল মিশিয়ে নিন।

২) এই মিশ্রণটি চুলে ম্যাসাজ করে লাগান। 

৩) এটি নিয়ে সারারাত থাকুন।

৪) পরের দিন চুলে শ্যাম্পু করে ফেলুন।

৫) এটি সপ্তাহে দুইবার ব্যবহার করুন।

কার্যকারিতা

ভিটামিন ই তে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা ফ্রি রেডিক্যালের (free radical) সাথে লড়াই করে। এটি মাথার তালুর রক্ত চলাচল বৃদ্ধি করে। নিয়মিত ব্যবহারের চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে।

২) রোজমেরি অয়েল

টাক রোধে নারকেল তেল ও রোজমেরি তেল - shajgoj.com

যা যা লাগবে

১. রোজমেরি অয়েল- ২ ফোটা

২. অলিভ অয়েল অথবা নারকেল তেল- ২ টেবিল চামচ

যেভাবে ব্যবহার করবেন

১) রেগ্যুলার অয়েল যেমন নারকেল তেল অথবা অলিভ অয়েল অথবা আমন্ড অয়েলের সাথে রোজমেরি অ্যাসেনসিয়াল অয়েল মিশিয়ে নিন। 

২) এটি মাথার তালু এবং চুলে ম্যাসাজ করে ব্যবহার করুন। 

৩) এটি চুলে ৩০ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু করে ফেলুন।

৪) সপ্তাহে দুইবার এটি ব্যবহার করুন। 

কার্যকারিতা

রোজমেরি অয়েল রোজমেরি হার্ব থেকে তৈরি হয়। এই অয়েল মাথার কোষের বিভাজন করে, রক্তনালী প্রসারিত করে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। যা চুল বৃদ্ধিতে সাহায্য করে।

৩) ডিম

যা যা লাগবে

১. ডিমের কুসুম- ২টি

২. অলিভ অয়েল- পরিমাণমতো

৩. টকদই- ১/৪ কাপ

৪. মেয়নেজ- পরিমাণমতো

যেভাবে তৈরি করবেন

১) দুটি ডিমের কুসুম ভালো করে বিট করে নিন। তারপর এতে পরিমাণমতো অলিভ অয়েল দিয়ে ভালো করে মেশান।  

২) এটি মাথাসহ সম্পূর্ণ চুলে ব্যবহার করুন। চুলে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। 

৩) তারপর ঠাণ্ডা পানি দিয়ে চুল শ্যাম্পু করে ফেলুন।  

৪) এছাড়া একটি ডিম এবং কোয়াটার কাপ টকদই এবং ১ টেবিল চামচ মেয়নেজ একসাথে ভালো করে মিশিয়ে নিন। 

৫) এই মিশ্রণটি মাথার তালুসহ সম্পূর্ণ চুলে ব্যবহার করুন। 

৬) এক ঘণ্টার পর শ্যাম্পু করে ফেলুন।

কার্যকারিতা

এই প্যাক কার্যকারিতা হলো এটি কেরাটিন প্রোটিন দিয়ে চুল গজাতে সক্ষম। ডিম হলো প্রোটিনের অন্যতম একটি উৎস। যা চুলে পুষ্টি যুগিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে। 

৫) আমলকী

টাক রোধে আমলকীর তেল - shajgoj.com

যা যা লাগবে

১. নারকেল তেল

২. আমলকী

যেভাবে তৈরি করবেন

১) একটি পাত্রে কিছু পরিমাণ তেল গরম করুন। তেলের সাথে কিছু পরিমাণ ড্রাই আমলকী দিয়ে দিন। 

২) আমলকীসহ তেল জ্বাল দিতে থাকুন।  

৩) কিছুটা জ্বাল হয়ে এলে ঠাণ্ডা করে ছেঁকে নিয়ে তেল মাথার তালুতে ম্যাসাজ করে ব্যবহার করুন। 

৪) ৩০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন। 

কার্যকারিতা

চুল পড়া রোধে আমলকী বেশ কার্যকর। এটি চুল পড়া রোধ করতে সাহায্য করবে। এমনকি অল্প বয়সে চুল পাকা রোধ করবে আমলকী তেল। 

৫) মেথি 

যা যা লাগবে

১. মেথি- ১ কাপ

২. নারকেল তেল- পরিমাণমতো

যেভাবে তৈরি করবেন

১) এক কাপ মেথি সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। সারা রাত ভেজানো সম্ভব না হলে চার ঘন্টা মেথি ভিজিয়ে রাখুন। 

২) মেথি পানিতে তুলে রাখুন, তারপর পেস্ট করে নিন। 

৩) প্যাকটি চুলে দেওয়ার পর চুলে তেল দিয়ে নিন। তারপর মেথির প্যাকটি ব্যবহার করুন।

৪) এক ঘন্টার পর শ্যাম্পু  করে ফেলুন।

৫) এই প্যাকটি সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারবেন। 

কার্যকারিতা

নতুন চুল গজাতে মেথি বেশ কার্যকর। এতে প্রোটিন রয়েছে। এছাড়া এতে লেসিথিন উপাদান রয়েছে, যা চুলের ময়েশ্চার ধরে রাখে এবং চুলকে মজবুত করে তোলে।

৬) লেবুর রস

লেবুর রস - shajgoj.com

যা যা লাগবে

১. লেবু- ১টি

২. নারকেল তেল বা অলিভ অয়েল- ২ টেবিল চামচ

যেভাবে ব্যবহার করবেন

১) একটি পাত্রে দুই টেবিল চামচ নারকেল অথবা অলিভ অয়েলের সাথে এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন।

২) এই মিশ্রণটি মাথার তালু এবং চুলে ব্যবহার করুন। এটি চুলে ৩০ থেকে ৪৫ মিনিট রেখে দিন।

৩) এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন!

কার্যকারিতা

লেবুর রসে রয়েছে ভিটামিন সি এবং ভিটামিন বি১, বি২, বি৩, বি৫, বি৬, বি১৩, ফলিক এসিড এবং অ্যান্টি অক্সিডেন্ট। লেবুর রস খুশকি কমাতে সাহায্য করে। এছাড়া এটি মাথার তালুতে রক্ত চলাচল বৃদ্ধি করে নতুন চুল গজাতে সাহায্য করে!

নিয়মিত এই প্যাকগুলো চুলে ব্যবহার করলে অকালে টাক হওয়া রোধ করতে পারবেন। উপরের যে পদ্ধতিটি আপনার পছন্দ তেমন একটি প্যাক বেছে নিন এবং নিয়মিত চুলের যত্ন নিন! তবে যদি প্রাকৃতিক উপাদানসমূহ রেডি করতে সমস্যা হয়, তবে আপনি সাজগোজ থেকে চুলের যত্নে প্রোডাক্ট নিতে পারেন। আপনি অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারেন। তাছাড়া সাজগোজের দু'টি ফিজিক্যাল শপ যা যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ার-এ অবস্থিত, সেখান থেকেও নিজে গিয়ে কিনতে পারেন।

তো আজ আর কথা না বাড়াই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার চুল হোক আরও সুন্দর!

  ছবি- সংগৃহীত: সাজগোজ; হেলথলাইন.কম

Products in this article

Skin Cafe Olive Oil (Cold Pressed)
15% OFF

Skin Cafe Olive Oil (Cold Pressed)

(4.59)
120ml
৳ 765.00৳ 900.00
Skin Cafe 100% Natural Essential Oil - Rosemary
15% OFF
Skin Cafe Coconut Oil
20% OFF

Skin Cafe Coconut Oil

(4.53)
250ml
৳ 552.00৳ 690.00

সম্পর্কিত লেখা

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

চুল পড়া রোধে ১১টি উপায় জানেন কি?
চুলের যত্ন

চুল পড়া রোধে ১১টি উপায় জানেন কি?

সুস্থ, সুন্দর ও ঝলমলে চুল প্রত্যেক নারীর স্বপ্ন কিন্তু এই চুল ঝরতে শুরু করলে এই স্বপ্ন যে কারো জন্যই দুঃস্বপ্ন হয়ে উঠে। এই চুল পড়ে যাওয়া, ঝরে বা কমে য...

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

আরও পড়ুন

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য মেথি | ঘরে বসে সহজেই করে নিন চুলের পরিচর্যা!
চুলের যত্ন

স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য মেথি | ঘরে বসে সহজেই করে নিন চুলের পরিচর্যা!

যুগ যুগ ধরে রান্নার গুরুত্বপূর্ণ একটি উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে মেথি। সময়ের সাথে সাথে বিভিন্ন শারীরিক সমস্যার ঘরোয়া সমাধান হিসেবেও এটি ব্যবহার কর...

সাদা চুল কালো করার ৫টি কার্যকরী উপায়
চুলের যত্ন

সাদা চুল কালো করার ৫টি কার্যকরী উপায়

মানুষের সৌন্দর্যের গুরুত্বপূর্ণ একটি অংশ হলো তার চুল। ঘন কালো চুল ছেলে-মেয়ে উভয়ের পছন্দ। কিন্তু বয়সের আগে যদি চুল সাদা হওয়া শুরু করে তবে কেমন লাগে, বল...

চুল ঝরে পড়া | ৮টি প্রধান কারণ জানেন কি?
চুলের যত্ন

চুল ঝরে পড়া | ৮টি প্রধান কারণ জানেন কি?

এমন কি কখনও ঘটেছে, "চুল ঝরে পড়ছে? কী করি?" অথবা, আপনি সকালে ঘুম থেকে জেগে দেখলেন বালিশের উপর কিছু চুল পড়ে রয়েছে? কিংবা, আপনার চিরুনিতে আগের চাইতে বেশি...

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!
চুল

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!

অনেক দিন হয়ে গেল সাজগোজে এফরডেবল কোন কসমেটিকের রিভিউ লেখা হচ্ছে না। তার জন্য খুবই দুঃখিত! বেশ কিছু পার্সোনাল কারণে নতুন কোন প্রোডাক্ট ট্রাই করা বা রিভ...

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?
চুলের যত্ন

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?

হিজাবে পর্দা মেনটেইনের পাশাপাশি মডেস্ট লুকে সৌন্দর্য যেন বেড়ে যায় অনেকখানি। আমরা যারা রেগুলার হিজাব পরে বাইরে বের হই, তাদের জন্য তো চুল পড়া খুবই কমন এ...

…