দারুচিনি আপেলের লাচ্ছি!

তাহসিন অর্না · Apr 07, 2020 · 1 min read

দারুচিনি আপেলের লাচ্ছি!

এই প্রচন্ড গরমে এক গ্লাস ঠান্ডা লাচ্ছি এনে দিবে প্রশান্তি!! ঘরে বসেই কিন্তু বানিয়ে নিতে পারেন বিভিন্ন ফ্লেভারের লাচ্ছি। অনেক ফ্লেভারের লাচ্ছির রেসিপি আগেও দেয়া হয়েছে। আজকে আমি আপনাদের খুবই হেলদি এবং সুস্বাদু একটি লাচ্ছি তৈরির রেসিপি জানাবো। খুবই মজাদার পানীয়টি হচ্ছে দারুচিনি আপেলের লাচ্ছি। এই পানীয়টি খেতে যেমন সুস্বাদু স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী। প্রচন্ড তাপ প্রবাহ চলাকালীন শুধুমাত্র পানির উপর ভরসা করলেই চলে না। এই লাচ্ছিটি শরীর সতেজ রাখার পাশাপাশি হজম ক্ষমতা বৃদ্ধি করে এবং মস্তিষ্ক, হার্ট, ফুসফুস ও রোগ প্রতিরোধ ক্ষমতাকে ভালো রাখতে দারুণভাবে কাজ করে। তো চলুন দেরি না করে জেনে নেই হেলদি এই লাচ্ছি তৈরির পুরো প্রণালীটি।

দারুচিনি আপেলের লাচ্ছি তৈরির পদ্ধতি

উপকরণ

  • ছোট আপেল- ২টি
  • দারুচিনি গুঁড়া- ১/২ চা চামচ
  • চিনি- ১ টেবিল চামচ
  • দই- ১ কাপ
  • লেবুর রস- কয়েক ফোঁটা
  • ফেটানো ক্রিম- ১ টেবিল চামচ
  • মধু- ১ চা চামচ
  • বরফ কিউব- ৫-৬টি

প্রস্তুত প্রণালী 

১) প্রথমে আপেলগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিন।

২) এবার একটি পাত্রে আপেলগুলো রেখে তাতে চিনি আর ১/৪ চা চামচ দারুচিনি গুঁড়া দিয়ে দিতে হবে।

৩) তারপর পাত্রটি চুলায় বসিয়ে অল্প আঁচে আপেল সেদ্ধ করে নিন। ততক্ষণ ধরে নাড়তে থাকুন যতক্ষণ না চাটনির মতো থকথকে হয়ে যায়।

৪) সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।

৫) তারপর মিশ্রণটি একটু ঠাণ্ডা হলে একটি ব্লেন্ডারে দিন এবং সাথে দই, ফেটানো ক্রিম বাকি দারুচিনি গুঁড়া, লেবুর রস এবং কয়েকটা বরফ কুঁচি দিয়ে দিন।

৬) সবকিছু দেয়া হয়ে গেলে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে।

৭) হয়ে গেলে একটি গ্লাসে ঢেলে উপরে একটু মধু , বরফ কুঁচি ও দারুচিনি গুঁড়া দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

এইতো হয়ে গেলো মজাদার দারুচিনি আপেলের লাচ্ছি। খুবই সুস্বাদু এই লাচ্ছিটি এই প্রচন্ড গরমে এনে দিবে একটি হিমশীতল প্রশান্তি। এই পানীয়টি তৈরি করা যেমন সহজ তেমনি খুব উপকারী। মাহমানদারীতে কিংবা পরিবারের জন্য তৈরি করে নিতে পারেন দারুচিনি আপেলের লাচ্ছি। তো আজই তৈরি করে ফেলুন মজাদার এই লাচ্ছি আর এই গরমে থাকুন সুস্থ ও সতেজ।

 

ছবি- সংগৃহীত: বাঙ্গালী.বোল্ডস্কায়.কম

সম্পর্কিত লেখা

বাদাম লাচ্ছি
পানীয়

বাদাম লাচ্ছি

শরীর ও মনে প্রশান্তি পেতে ঠাণ্ডা ঠাণ্ডা লাচ্ছি হলে কেমন হয়, বলুন তো? হাতের কাছে থাকা উপকরণ দিয়েই খুব সহজে বাসাতে বাদাম লাচ্ছি বানিয়ে নিতে পারেন। এতে ব...

সুস্বাস্থ্য আর সৌন্দর্যচর্চায় সুগন্ধি মশলা দারুচিনির যত গুণ
বিউটি টিপস

সুস্বাস্থ্য আর সৌন্দর্যচর্চায় সুগন্ধি মশলা দারুচিনির যত গুণ

আমাদের প্রায় সবার রান্নাঘরেই উপস্থিত থাকে এ দারুণ সুগন্ধি আর ঔষধি গুণযুক্ত মশলাটি - যার নাম দারুচিনি। ইংরেজিতে যাকে বলা হয় Cinnamon. মাংস রান্নায় হোক...

জাফরান লাচ্ছি রেসিপি!
পানীয়

জাফরান লাচ্ছি রেসিপি!

আমি যখনই বাইরে ঘুরে গরমে অস্থির হয়ে যাই, দোকানে গিয়ে এক গ্লাস ঠাণ্ডা লাচ্ছি খেয়ে নেই। কি শান্তি যে লাগে! ঘরেই কিন্তু লাচ্ছি বানিয়ে ফেলা যায় খুব সহজেই।...

এলাচ ফ্লেভার লাচ্ছি
পানীয়

এলাচ ফ্লেভার লাচ্ছি

গরমের তীব্রতা দিন দিন যেন বেড়েই চলেছে! দৈনন্দিন ব্যস্ততার কারণে না চাইলেও ঘরের বাইরে যেতেই হয়। এই তীব্র গরমে আপনাকে একটু প্রশান্তি এনে দিবে এক গ্লাস ল...

আরও পড়ুন

ম্যাংগো বানানা লাচ্ছি
পানীয়

ম্যাংগো বানানা লাচ্ছি

লাচ্ছি তো আমাদের সবারই কম বেশি পছন্দের, তাই না? আমের সিজনে আজকে আমরা দেখাবো 'ম্যাংগো বানানা লাচ্ছি' এর রেসিপি। তো চলুন দেখে নেই কীভাবে খুব সহজেই বানান...

সবুজ আপেলের ১০টি স্বাস্থ্য উপকারিতা!
সুস্থতা

সবুজ আপেলের ১০টি স্বাস্থ্য উপকারিতা!

আপেলের গুণাগুণ সম্পর্কে আমরা সবাই জানি। এই সুস্বাদু ফল আমাদের সবারই খেতে কমবেশি ভালো লাগে এবং নারী-পুরুষ সবার জন্যই আপেল খাওয়ার উপকারিতা অনেক বেশি। ড...

বাড়তি ওজন কমানোর জন্য ডায়েটে যোগ করুন ৮টি হার্বস
ফিটনেস

বাড়তি ওজন কমানোর জন্য ডায়েটে যোগ করুন ৮টি হার্বস

শরীরের ওজন কিছুটা বেড়ে গেলেই শুরু হয়ে যায় ডায়েট কন্ট্রোল অথবা ব্যায়াম। হুট করে শুরু করা ডায়েট স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর তা আমরা ভুলে যাই। ঠিক তেমন...

বিভিন্ন রকম ত্বকের জন্য আপেলের বিভিন্ন ফেস প্যাক
ত্বকের যত্ন

বিভিন্ন রকম ত্বকের জন্য আপেলের বিভিন্ন ফেস প্যাক

আপেলের স্বাস্থ্যগুণ নিয়ে সন্দেহের কোন অবকাশ নেই। তবে আপেল শুধু স্বাস্থ্যের জন্যেই ভালো না, এটি আমাদের ত্বকেরও বন্ধু। আপেলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন...

বাড়তি ওজন কমাতে চান? বানিয়ে ফেলুন ৩টি হোমমেইড ড্রিংকস!
পানীয়

বাড়তি ওজন কমাতে চান? বানিয়ে ফেলুন ৩টি হোমমেইড ড্রিংকস!

পৃথিবী যত সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ততই যেন মানুষের জীবনযাত্রা কঠিন হচ্ছে। সারাদিন অফিসের ডেস্কে বসে কাজ করা, বাসায় গিয়ে টিভি বা ল্যাপটপের সামনে বসে প...

আপেলের মোরব্বা
ডেজার্ট

আপেলের মোরব্বা

দুপুরের খাবার হোক অথবা রাতের, শেষ পাতে একটু ডেজার্ট না হলে আমাদের চলেই না! মেন্যুতে একটু নতুনত্ব আসলে কেমন হয়, বলুন তো? ব্যস্ত জীবনে আমাদের প্রয়োজন ইজ...

…