ময়েশ্চারাইজিং ও সিলিং অয়েল | চুলের জন্য কোন তেলের কেমন বেনিফিট?

আরফাতুন নাবিলা · Jun 23, 2022 · 1 min read

ময়েশ্চারাইজিং ও সিলিং অয়েল | চুলের জন্য কোন তেলের কেমন বেনিফিট?

‘স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে প্রতি সপ্তাহে চুলে তেল দিন। চুল ময়েশ্চারাইজড রাখতে তেলের জুড়ি নেই!’ কথাগুলো খুব পরিচিত তাই না? কোকোনাট, অলিভ, অ্যাভোকাডো, ক্যাস্টর, জোজোবা কত ধরনের অয়েলই না আছে! আর চুলের যত্নে প্রতিটি তেলের আছে আলাদা আলাদা কাজ। হেয়ার কেয়ার রুটিনে যে তেলগুলো আমরা ব্যবহার করি সেগুলো মূলত ময়েশ্চারাইজিং ও সিলিং অয়েল। কিন্তু কোন অয়েল কোন ক্রাইটেরিয়ার সেটা আমরা সঠিকভাবে জানি না। আজকের আর্টিকেলে আপনাদের জানাবো এই দুই অয়েলের মধ্যে পার্থক্য এবং চুলের জন্য কোন তেল কী কী বেনিফিট দেয় সে সম্পর্কে।

ময়েশ্চারাইজিং ও সিলিং অয়েল এর মধ্যে পার্থক্য কী? 

আমাদের স্কিনে ন্যাচারালি প্রোডিউস হওয়া সিবাম স্কিন ও হেয়ার প্রোটেক্টেড রাখতে হেল্প করে। আবার এই ত্বক ও চুল ভালো রাখতেই একট্রা কেয়ার হিসেবে ইউজ করা হয় ডিফারেন্ট অয়েল। হেয়ার কেয়ারে ইউজ করা সব তেলের কাজ এক নয়। ময়েশ্চারাইজিং অয়েলগুলো সাধারণত হেয়ার শ্যাফট পেনিট্রেট করে, চুল ময়েশ্চারাইজড রেখে সফট ও স্ট্রং করে। আর সিলিং অয়েল ময়েশ্চার লক এবং হেয়ার স্ট্র্যান্ডের প্রোটেক্টিভ কোট হিসেবে কাজ করে, চুলের শাইন বাড়ায়।

অয়েলের পার্থক্য

ময়েশ্চারাইজিং অয়েল কীভাবে চুলের যত্ন নেয়?

ময়েশ্চারাইজিং অয়েলের আরেক নাম পেনিট্রেটিং অয়েল। চুলের বাইরের লেয়ারকে পেনিট্রেট করে ভেতরের লেয়ারে ইজিলি এক্সেস করতে পারে বলেই এর এমন নাম। হেয়ার শ্যাফটের ভেতরে ময়েশ্চার ধরে রাখতে এবং চুল ভেঙে যাওয়ার সম্ভাবনাও অনেকখানি কমিয়ে দিতে সাহায্য করে এই অয়েল।

কোন অয়েলগুলো ময়েশ্চারাইজিং?

কোকোনাট অয়েল

কোকোনাট অয়েলে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল প্রোপার্টিজ। অন্য যে কোনো তেলের চেয়ে এই তেল চুলকে পেনিট্রেট বেশি করতে পারে। নারিকেল তেলের মলিকিউলার স্ট্রাকচারটাই এমন যে পরিমাণে খুব অল্প হলেও হেয়ার শ্যাফট বেশ ভালোভাবেই ময়েশ্চারাইজড হয়। চুলে নারিশমেন্ট প্রোভাইড করে শাইনি, হেলদি ও সফট করে তুলতে এই তেলের জুড়ি মেলা ভার!

অলিভ অয়েল

অলিভ অয়েলও হেয়ার শ্যাফটকে পেনিট্রেট করে ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে। সাথে চুলের গোড়া শক্ত করে, ফিরিয়ে আনে সফটনেস। হেয়ার কিউটিকলের বাইরের লেয়ার স্মুথ করে বলে চুল ন্যাচারালি শাইনি হয়। অলিভ অয়েলে থাকা হেলদি ফ্যাট, অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিনস চুল স্ট্রং, হেলদি ও শাইনি করে তুলতে বেশ হেল্পফুল। এ উপাদানগুলোর কারণেই চুল ভেতর থেকে ডিপলি ময়েশ্চারাইজড হয় এবং ড্যামেজ হেয়ারে ফিরে আসে নারিশমেন্ট। এছাড়া ড্যানড্রাফ রিমুভ এবং সোরিয়াসিস রোগ সারাতে এর কার্যকর ভূমিকা তো আছেই!

অলিভ অয়েল হেয়ার হ্যাকস

চুলের আগা ফেটে চুলের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে? এ সমস্যা সমাধানে অলিভ অয়েল দিয়ে একটি ছোট্ট হ্যাকস জানিয়ে দেই। চুল ট্রিম করে নিন। এবার শ্যাম্পু শেষে কন্ডিশনার ইউজ করার সময় তাতে কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে চুলে অ্যাপ্লাই করে নিন। তিন মিনিট পর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে দেখবেন আগা ফাটা সমস্যা একদম কমে গিয়েছে।

অ্যাভোকাডো অয়েল

অ্যাভোকাডো অয়েলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ই ও বায়োটিন। ড্যানড্রাফ দূর এবং হেয়ার ব্রেকেজ প্রিভেন্ট করে চুলকে আরও স্ট্রং এবং হেয়ার কিউটিকল স্মুথ করে এই অয়েল। রোদের তাপে অথবা এনভায়রনমেন্টাল কোনো কারণে যদি চুল ড্রাই হয়ে যায় তাহলে অ্যাভোকাডো অয়েল ইউজ করা খুবই ভালো একটি অপশন। অলিভ অয়েলের চেয়ে এই অয়েল বেশ হালকা যার কারণে চুলে সহজে অ্যাবজর্ব হয়ে যায়।

কীভাবে ইউজ করবেন?
বেস্ট রেজাল্ট পেতে কয়েকটি নিয়মে ময়েশ্চারাইজিং অয়েল অ্যাপ্লাই করতে পারেন-

প্রি- পু (Pre-Poo): শব্দটি মূলত প্রি-শ্যাম্পু (Pre-Shampoo) এর শর্ট ফর্ম। এর অর্থ হচ্ছে শ্যাম্পু করার আগে হেয়ার ও স্ক্যাল্পে ময়েশ্চারাইজিং কোনো মাস্ক অ্যাপ্লাই করা। চুলের ধরন বুঝে এই মাস্কটি ৩০ মিনিট বা তারও বেশি সময় রাখা যায়। চুল ময়েশ্চারাইজড রাখতে, চুলের জট ছাড়াতে, স্ক্যাল্প নারিশ রাখতে শ্যাম্পুর আগে মাস্ক ইউজ করা বেশ কার্যকর।

রিমুভাল প্রসেস (Oil Rinse): এই মেথডে চুল ধুতে হয় অয়েল ও কন্ডিশনার দিয়ে। দুটো একসাথে মিক্স করে চুলে অ্যাপ্লাই করে নিন। ঠান্ডা পানি দিয়ে চুল ও স্ক্যাল্প ভালো করে ধুয়ে নিন। চুল সফট রাখতে এবং ফ্রিজি ভাব কমাতে এই পদ্ধতিটি বেশ কার্যকর।

অয়েল ম্যাসাজ

চুল ভালো রাখতে সিলিং অয়েল কেন জরুরি?

ময়েশ্চারাইজিং ও সিলিং অয়েল এর মধ্যে পার্থক্য হচ্ছে- সিলিং অয়েলগুলো হেয়ার শ্যাফট পেনিট্রেট করে না। বরং চুলের স্ট্র্যান্ডে (strand) ময়েশ্চার লক করে রাখে। চলুন জেনে নেই এ ধরনের অয়েল কোনগুলো-

ক্যাস্টর অয়েল

সিলিং অয়েলের তালিকায় ক্যাস্টর অয়েলের নাম সবার উপরের সারিতেই থাকবে। যেসব টক্সিন/ইমপিওরিটিস এর কারণে হেয়ার গ্রোথ বন্ধ হয়ে যায়, সেগুলোকে প্রিভেন্ট করে চুল সফট করতে হেল্প করে এই তেল। থিকার টেক্সচারের কারণে এটি একটি গ্রেট সিলিং (sealing) আইটেম।

জোজোবা অয়েল

হেয়ার থিকনেস প্রোমোট এবং হেয়ার লস প্রিভেন্ট করে চুলকে আরও স্ট্রং করে তোলে জোজোবা অয়েল। ড্রাইনেস কমানো, ব্রেকেজ প্রিভেন্ট করা এবং আগা ফাটা রোধ করতে হেল্প করে এই অয়েল। বেশ লাইট হলেও ময়েশ্চার সিল করতে এটি বেশ ইফেক্টিভ। যারা ফ্লেকি ও ড্রাই স্ক্যাল্পের সমস্যায় ভুগছেন তাদের এ সমস্যা দূর করে পিএইচ লেভেল ব্যালেন্স করতে হেল্প করে জোজোবা অয়েল।

ক্যাস্টর অয়েল ও জোজোবা অয়েল

গ্রেপসিড অয়েল

পাতলা চুলের কারণে অনেকেই এই তেল প্রিফার করেন। লাইটওয়েটের এই তেলটি ইউজ করলে চুলে বেশি ভারী ফিল হয় না।

আমন্ড অয়েল

আমন্ড অয়েল শুধু হেয়ার লেন্থকেই নয়, হেয়ার রুটকেও শক্তিশালী করে। এই অয়েলও বেশ হালকা। এই অয়েলে মনোআনস্যাচুরেটেড অলিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে। এছাড়া ভিটামিন ই এর খুব ভালো উৎস এই তেল। ফ্যাটি অ্যাসিড থাকার কারণে এটি হেয়ার শ্যাফটকে পেনিট্রেট করে এবং চুলকে ভেতর থেকে ময়েশ্চারাইজ করে। ড্রাই হেয়ার এবং ইরিটেটেড, সেনসিটিভ ও ড্রাই স্ক্যাল্পের জন্য আমন্ড অয়েল বেশ ভালো কাজ করে।

কীভাবে ব্যবহার করবেন?

চুলে কন্ডিশনার ব্যবহার করার পর অল্প পরিমাণে সিলিং অয়েল অ্যাপ্লাই করে নিন। এতে হেয়ার স্ট্র্যান্ডে তেল ভালোভাবে বসবে এবং শাইন অ্যাড করবে।

নিয়মিত চুলে তেল অ্যাপ্লাই করা হলেও ময়েশ্চারাইজিং ও সিলিং অয়েল এর এত ধরন নিয়ে হয়তো আমাদের জানা ছিল না। এখন কিন্তু ইউজ করার সময় ইজিলি বুঝতে পারবেন কোন তেল কী প্রবলেমের জন্য ইউজ করছেন। অথেনটিক যে কোনো হেয়ার কেয়ার প্রোডাক্টসহ স্কিন ও মেকআপ রিলেটেড প্রোডাক্ট কিনতে পারবেন সাজগোজ থেকে। অনলাইনে শপ.সাজগোজ.কম এবং অফলাইনে সাজগোজের কয়েকটি আউটলেট- যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, ইস্টার্ন মল্লিকা, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, বসুন্ধরা সিটি, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), মিরপুরের কিংশুক টাওয়ার এবং চট্টগ্রামের খুলশি টাউন সেন্টার থেকে কিনতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

ছবিঃ সাজগোজ, কার্ল রয়্যালটি ডট কম  

Products in this article

Parachute Coconut Oil
11% OFF

Parachute Coconut Oil

(3)
475ml
৳ 399.00৳ 450.00
Skin Cafe Olive Oil (Cold Pressed)
15% OFF

Skin Cafe Olive Oil (Cold Pressed)

(4.59)
120ml
৳ 765.00৳ 900.00
Skin Cafe Avocado Oil (Cold Pressed)
20% OFF

Skin Cafe Avocado Oil (Cold Pressed)

(4.72)
120ml
৳ 600.00৳ 750.00

সম্পর্কিত লেখা

মজবুত ও লম্বা চুল পেতে অ্যাভোকাডো অয়েলের ম্যাজিকাল সল্যুশন!
রিভিউ

মজবুত ও লম্বা চুল পেতে অ্যাভোকাডো অয়েলের ম্যাজিকাল সল্যুশন!

সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য তেলের উপকারিতা ঠিক কতটা, সেটা আমরা সবাই জানি। সাধারণত আমরা নারকেল তেল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল এগুলোর সাথে ভালোভ...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

কীভাবে গরমে চুলের যত্ন নিলে হেলদি ও শাইনি হেয়ার পাওয়া যাবে?
চুলের যত্ন

কীভাবে গরমে চুলের যত্ন নিলে হেলদি ও শাইনি হেয়ার পাওয়া যাবে?

‘বাইরে বের হলেই চুল ঘেমে বাজে অবস্থা হয়ে যায়! সেই সাথে চুল হয়ে ওঠে রাফ ও ফ্রিজি, বেড়ে যায় হেয়ারফল। কীভাবে এই প্রবলেমগুলো দূর করা যায়?’ গরমকালে চুলের এ...

চুলের জন্য কোন তেলের কাজ কী এবং সবচেয়ে বেশি কার্যকরী কোনটি?
চুলের যত্ন

চুলের জন্য কোন তেলের কাজ কী এবং সবচেয়ে বেশি কার্যকরী কোনটি?

হেয়ার কেয়ারে যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে বিভিন্ন ধরনের তেল। ছোটবেলায় চুলে তেল দিয়ে বেণী বা পনিটেইল করার সেই মধুর স্মৃতি আমাদের সবারই কম-বেশি আছে। দাদ...

আরও পড়ুন

ড্রাই হেয়ার কীভাবে সফট, সিল্কি ও ম্যানেজেবল রাখা যায়?
চুলের যত্ন

ড্রাই হেয়ার কীভাবে সফট, সিল্কি ও ম্যানেজেবল রাখা যায়?

চুল অলওয়েজ হেলদি, স্মুথ ও শাইনি রাখার জন্য আমাদের চেষ্টার কোনো শেষ নেই। কিন্তু অনেক সময় বিভিন্ন হেয়ার প্রবলেমস এর কারণে আমাদের চুলের ন্যাচারাল শাইন...

চুল মজবুত ও তাড়াতাড়ি লম্বা হওয়ার কয়েকটি কার্যকরী তেল
চুলের যত্ন

চুল মজবুত ও তাড়াতাড়ি লম্বা হওয়ার কয়েকটি কার্যকরী তেল

চুল পড়ার সমস্যাতে পড়েনি এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবেনা। চুল তাড়াতাড়ি লম্বা হচ্ছে না এটাও চুলের সমস্যাগুলোর মধ্যে একটি। তবে চুল যদি হয় হেলদি তাহলে চ...

হেয়ার সিরাম ও অয়েল | কেন একটি অন্যটি থেকে আলাদা?
চুলের যত্ন

হেয়ার সিরাম ও অয়েল | কেন একটি অন্যটি থেকে আলাদা?

“সিরাম” - ত্বক সচেতন মানুষদের কাছে এই নামটি বেশ পরিচিত। বিউটি ট্রেন্ডে সিরাম এখন বেশ জনপ্রিয়। স্কিনের মতো হেয়ার কেয়ারেও রয়েছে নানা ধরনের সিরাম। মূলত চ...

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!
চুল

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!

অনেক দিন হয়ে গেল সাজগোজে এফরডেবল কোন কসমেটিকের রিভিউ লেখা হচ্ছে না। তার জন্য খুবই দুঃখিত! বেশ কিছু পার্সোনাল কারণে নতুন কোন প্রোডাক্ট ট্রাই করা বা রিভ...

কোল্ড প্রেসড জোজোবা অয়েল দিয়ে একইসাথে ত্বক ও চুলের যত্ন
বিউটি টিপস

কোল্ড প্রেসড জোজোবা অয়েল দিয়ে একইসাথে ত্বক ও চুলের যত্ন

রূপচর্চায় বিভিন্ন ধরনের তেল ব্যবহৃত হয়ে আসছে যুগ যুগ ধরে। তবে বিভিন্ন তেলের ঘনত্ব ও কমেডোজেনিক রেট আলাদা। চুলের যত্নে বিভিন্ন অয়েল নিশ্চিন্তে ব্যবহার...

বিউটি স্যালুনের মতো পারফেক্ট ব্লো ড্রাই করুন ঘরে বসেই!
হেয়ার স্টাইল

বিউটি স্যালুনের মতো পারফেক্ট ব্লো ড্রাই করুন ঘরে বসেই!

ব্লো ড্রাইকে বলা হয় সিম্পলের মধ্যে গর্জিয়াস হেয়ারস্টাইল। এই স্টাইলটা ট্র্যাডিশনাল বা ওয়েস্টার্ন যেকোনো আউটফিটকেই খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করে। ব্লো...

…