ফ্রেশ ও গ্লোয়িং স্কিন পেতে ডায়েটে রাখুন পুষ্টিকর পানীয়

রুজাইয়াত তানজিল · Dec 27, 2021 · 1 min read

ফ্রেশ ও গ্লোয়িং স্কিন পেতে ডায়েটে রাখুন পুষ্টিকর পানীয়

‘কী ব্যাপার! তোমার স্কিন তো অনেক গ্লোয়িং আর ফ্ললেস হচ্ছে!’ এরকম কথা কে না শুনতে চায়। এই ব্যস্ত জীবনে সবাই এখন স্কিন নিয়ে কনসার্ন। স্কিন সুন্দর রাখার জন্য আমাদের কতই না চেষ্টা। তবে স্কিন কেয়ারের পাশাপাশি যদি ডায়েটে পুষ্টিকর পানীয় থাকে, তাহলে কিন্তু ফ্রেশ ও গ্লোয়িং স্কিন পাওয়া সহজ হয়। হোমমেড ড্রিংকস বা স্মুদি পানের সাথে সাথে স্কিনের পরিবর্তনটাও খুব তাড়াতাড়ি নজরে আসে। তবে পুরো সপ্তাহে রিচ ফুড খেয়ে একদিন এসব জুস পান করলে কিন্তু হবে না। নিয়মিত ডায়েটে রাখতে হবে পানীয়। তাহলে চলুন দেরি না করে আমাদের হাতের কাছে থাকা সহজলভ্য কিছু ফল, সবজি দিয়ে বানানো জুস এবং স্মুদির রেসিপি জেনে নেই।

ফ্রেশ ও গ্লোয়িং স্কিন পেতে জুস নাকি স্মুদি?

জুস বা স্মুদি এক মনে হলেও আসলে কিন্তু ভিন্ন। দুটোতেই বেসিক ইনগ্রেডিয়েন্টস হিসেবে ফ্রেশ ফ্রুটস এবং ভেজিটেবলস থাকে। কিন্তু জুসে ফল-সবজির পাল্প থেকে শুধু রস নেওয়া হয় যাতে ফাইবার থাকে না। আর স্মুদিতে পুরো ফ্রুটস ও ভেজিটেবলস ব্লেন্ড করা হয়। এতে পুরো ফাইবারটাই শরীরে প্রবেশ করে। তবে পুষ্টি কিন্তু দুটোতেই আছে। সুতরাং চয়েস অনুযায়ী জুস বা স্মুদি ডায়েটে রাখতে পারেন। এতে ডায়েটে একঘেয়েমিও কমবে।

ডায়েটে যেসব জুস রাখবেন

অ্যালোভেরা জুস

অ্যালোভেরা আমাদের সবার কাছেই বেশ পরিচিত। রূপচর্চার জন্য কমবেশি অনেকের বাসায় এখন এই গাছ দেখা যায়। রূপচর্চার পাশাপাশি অ্যালোভেরার জুসও কিন্তু বেশ উপকারী। কোলাজেন প্রোডাকশন বাড়াতে, স্কিনের ব্লেমিস কমাতে, স্কিনকে হাইড্রেটেড রাখতে, এমনকি একনে প্রন স্কিনে দারুণ কাজ করে এই পানীয়।

যা যা লাগবে

বড় ১টি অ্যালোভেরার পাতা, ১ টেবিল চামচ লেবুর রস, ১ গ্লাস পানি

aloe vera juice যেভাবে বানাবেন ১। পাতার যে কোনো এক সাইডের অংশ কেটে ভালো করে ধুয়ে জেল বের করে নিন। ২। ব্লেন্ডারে জেল ও লেবুর রস মিশিয়ে ব্লেন্ড করুন, একটু পর পর পানি মিশিয়ে নিন। ৩। ছাঁকনির সাহায্যে ছেঁকে নিন।

সকালের ডায়েটে প্রতিদিন রাখুন অ্যালোভেরার জুস। হেলদি ডায়েটে এটি হতে পারে বেশ স্বাস্থ্যকর একটি পানীয়।

মিন্ট ও করিয়েন্ডার জুস

প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই দুটি উপাদান ব্লাড পিউরিফাই করে। সেই সাথে শরীর থেকে টক্সিন দূর করে। ফলে স্কিন হয় উজ্জ্বল।

যা যা লাগবে

১/২ কাপ করে মিন্ট এবং করিয়েন্ডার/ধনিয়া পাতা, লেবুর রস ১/২ চা চামচ, পরিমাণমত লবণ, ১ কাপ পানি

যেভাবে বানাবেন

সবগুলো উপাদান ভালো করে ব্লেন্ড করে ছেঁকে নিন। বানানোর ১৫ মিনিটের মধ্যে পান করুন। জুসটি পান করার ৩০ মিনিট না হওয়া পর্যন্ত অন্য কিছু খাবেন না।

বীট ও গাজরের জুস

খুব পরিচিত সালাদ আইটেম বীট ও গাজর। এ দুই উপাদান দিয়ে যখন জুস বানানো হয় তখন সেটি আরও কার্যকর হয়। এতে আছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন। স্কিন পিগমেন্টেশন প্রিভেন্ট করে ইভেন টোন, গ্লোয়িং স্কিন দেয় এই জুস। আরেকটু ফ্লেভার যুক্ত করতে চাইলে এতে অল্প পরিমাণ আদা যুক্ত করতে পারেন।

যা যা লাগবে

১/২টি মিডিয়াম সাইজের বীট, ৪টি ছোট সাইজের গাজর, ১/৪ ইঞ্চি আদার টুকরা, ১/২ চা চামচ লেবুর রস, ১/২ কাপ পানি

যেভাবে বানাবেন

ভালো করে ধুয়ে গাজর ও বীট এর খোসা ফেলে ছোট ছোট টুকরা করে নিন। তারপর ব্লেন্ড করে ছেঁকে নিন।

carrot juice

আনারের জুস

অনেকে ফল হিসেবে আনার খেতে না চাইলেও সুন্দর স্কিনের জন্য কিন্তু এই ফলটি খাওয়া জরুরি। সরাসরি ফল না খেলে জুস বানিয়ে নিতে পারেন। এটি স্কিন হাইড্রেটেড রাখে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রোপার্টিজ একনি কমিয়ে ত্বককে করে উজ্জ্বল।

যেভাবে বানাবেন

একটি বড় আনার নিয়ে খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে নিন। পানি অল্প মেশাতে হবে কনসেনট্রেশন বুঝে। পরে ছাঁকনি দিয়ে ছেঁকে পান করুন।

আঙুরের জুস

আঙুর ফলকে স্কিনের জন্য মিরাকল বলা হয়। স্কিনের দাগ দূর করা, ইভেন টোন স্কিন, অ্যান্টি এজিং, সান প্রটেকশন, সফট ও ক্লিয়ার স্কিনের জন্য আঙুরের উপকারিতার শেষ নেই। এতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, নিউট্রিয়েন্টস থাকার কারণে এটিকে সুপার ফুড হিসেবে গণ্য করা হয়।

যেভাবে বানাবেন

আঙুরের সাথে অল্প পানি মিশিয়ে ব্লেন্ড করে ছেঁকে নিয়ে পান করুন।

grapes juice

স্পিনাচ ও আপেল জুস

উপাদানের নাম শুনে কিছুটা অবাক হলেও বিভিন্ন দেশে কিন্তু এই জুসটি বেশ পরিচিত। কারণ এর স্বাস্থ্য উপকারিতাও অনেক। বয়সের সাথে সাথে স্কিনের তারুণ্য হারিয়ে রিংকেলস, ডার্ক প্যাচ এগুলো দেখা যায়। এ ধরনের সমস্যা কমাতে এই জুসটি বেস্ট। স্কিনের ব্রাইটনেস বাড়াতে আপেলের জুড়ি নেই। শুধু তাই না, কোলাজেন বাড়িয়ে স্কিনকে ইয়ুথফুলও রাখে এই জুসটি।

যা যা লাগবে

২ কাপ কুচানো পালংশাক, ১টি আপেল, ৩/৪ কাপ পানি, ১টি সেলেরি (অপশনাল)

যেভাবে বানাবেন

সব উপাদান একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে ছেঁকে নিয়ে পান করুন। যদি পালংশাক যুক্ত করতে না চান তাহলে শুধু আপেলের সাথে একটু দারুচিনি গুড়া মিশিয়ে জুস বানিয়ে নিতে পারেন।

ডায়েটে যেসব স্মুদি রাখবেন

ওটমিল-বানানা স্মুদি

এই স্মুদিটি বানানো বেশ সহজ। দুটি উপাদানই প্রচুর ফাইবার এবং ভিটামিন মিনারেলস সমৃদ্ধ। ওটমিল স্কিনের এক্সেস অয়েল প্রোডাকশন কমায় এবং ইম্যুনিটি সিস্টেম ডেভেলপ করে। এনার্জি বুস্টার হিসেবে এটি ব্রেকফাস্টে রাখতে পারেন।

oatmeal banana juice

যা যা লাগবে

১/৪ কাপ ব্লেন্ড করা ওটমিল, ১/৪ কাপ দুধ, ১টা পাকা কলা, ১চা চামচ দারুচিনি গুড়া

যেভাবে বানাবেন

সব উপকরণ মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলেই আপনার স্মুদি তৈরি।

ফ্রুট উইথ ইয়োগার্ট স্মুদি

সকালে নাস্তার পরে ১১টার দিকে এনার্জি বুস্ট আপ করতে তাজা ফল আর সাথে টকদই/ইয়োগার্ট দিয়ে বানানো স্মুদি বেশ উপকারী। এক্ষেত্রে আপনি জিপলক ব্যাগে আলাদা আলাদা করে স্ট্রবেরি, বানানা, আপেল, পিয়ারস, ড্রাগনফ্রুট, আনারস এগুলো ছোট ছোট পিস করে ফ্রোজেন করে রাখতে পারেন।

যা যা লাগবে

পছন্দমত যে কোনো ফলের সাথে ১ কাপ টক দই, ২ টেবিল চামচ দুধ (অপশনাল), ১চা চামচ মধু (অপশনাল) মিশিয়ে ব্লেন্ড করে নিন।

প্রতিদিন ডায়েটে থাকা এই উপাদানটি ড্রাই স্কিন ময়েশ্চারাইজ করে। এর ল্যাকটিক অ্যাসিড স্কিনে এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে ডেড সেল রিমুভ করে। আর অ্যান্টি এজিং প্রোপার্টিজ তো আছেই।

যদি স্কিন ভালো রাখতে চান তাহলে অবশ্যই ফ্রেশ ফ্রুটস খাবেন। সেটা স্মুদি কিংবা জুস হিসাবেই হোক না কেন ডায়েটে রাখতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ যেটাই বানানো হোক, বানানোর সাথে সাথে পান করবেন।

ছবি: সাজগোজ, সাটারস্টক

Products in this article

Lilac Advanced Brightening Moisturizer- All Skin Types
30% OFF
Skin Cafe Pure & Natural Aloe Vera gel 98%
20% OFF

Skin Cafe Pure & Natural Aloe Vera gel 98%

(4.5)
240ml
৳ 399.00৳ 500.00
Saffola Honey
20% OFF

Saffola Honey

(3.21)
250gm
৳ 199.00৳ 250.00

সম্পর্কিত লেখা

ওজন কমাতে জুস | মজাদার ৯টি পানীয়তে নিজেকে রাখুন ফিট!
ফিটনেস

ওজন কমাতে জুস | মজাদার ৯টি পানীয়তে নিজেকে রাখুন ফিট!

আজকাল ওজন বৃদ্ধি অনেকের জন্যই একটি মারাত্নক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। কারণ এর ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক সমস্যা বাসা বাঁধে। এর জ...

সুস্থ থাকার জন্য কিটো ডায়েট কি আসলেই উপকারী?
স্বাস্থ্য

সুস্থ থাকার জন্য কিটো ডায়েট কি আসলেই উপকারী?

স্বাস্থ্য নিয়ে যারা সচেতন বা একটু হলেও খোঁজ খবর রাখেন তাদের কারো কাছেই হয়তো কিটো ডায়েটের কথা অজানা নয়। কিটো ডায়েটের পুরো নাম কিটোজেনিক ডায়েট। বর্তমানে...

ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে ডায়েটে রাখুন ১০টি প্রয়োজনীয় খাবার!
সুস্থতা

ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে ডায়েটে রাখুন ১০টি প্রয়োজনীয় খাবার!

উজ্জ্বল আর নিখুঁত ত্বক কে না চায়, বলুন তো? সুন্দর ত্বক পেতে আমরা কত রকমের পন্থা-ই না অবলম্বন করি। যেমন- স্কিন ট্রিটমেন্ট, স্কিন কেয়ার রুটিনে কত রকমের...

কিটো ডায়েট ওজন কমাতে কতটা কার্যকরী জানা আছে কি?
ফিটনেস

কিটো ডায়েট ওজন কমাতে কতটা কার্যকরী জানা আছে কি?

গত কয়েক বছরে কিটো ডায়েটের জনপ্রিয়তা বেড়েছে চোখে পড়ার মতো। যারা নিজেদের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকেন এবং এ নিয়ে জানা-শোনার চেষ্টা করেন তাদের কাছে কি...

আরও পড়ুন

ঘন চুল পেতে ৭টি সবজির জুস কোনগুলো জানেন কী?
চুলের যত্ন

ঘন চুল পেতে ৭টি সবজির জুস কোনগুলো জানেন কী?

স্বাস্থ্যকর, সুন্দর ঝলমলে চুলের জন্য আমাদের শরীরের প্রয়োজন প্রোটিন, কমপ্লেক্স কার্বোহাইড্রেট, স্বাস্থ্যকর ফ্যাট, মিনারেল এবং ভিটামিন। অপর্যাপ্ত পুষ্টি...

পানীয়

দ্রুত ওজন কমানোর জন্য ৩ ধরনের স্মুদি!

কর্মব্যস্ত এ জীবনে আমরা সবাই যান্ত্রিক হয়ে পড়ছি। জাংক ফুড খাওয়ার প্রবণতা এবং কায়িক শ্রমের অভাবে ওজনটাও অনেকেরই হয়তো মনের মতো নেই। ওজন কমাতে চাই কিন...

বয়সভেদে স্কিন কেয়ার | জেনে নিন ৫ ধরনের এজ গ্রুপের ত্বকের যত্ন
ত্বকের যত্ন

বয়সভেদে স্কিন কেয়ার | জেনে নিন ৫ ধরনের এজ গ্রুপের ত্বকের যত্ন

আমাদের প্রত্যেকের স্কিনই আলাদা। তবে, বয়সের সাথে সাথে আমাদের স্কিন কিন্তু পরিবর্তন হয়। আর আমাদেরও উচিত বয়সভেদে স্কিন কেয়ার করা যেহেতু বয়সের সাথে সাথে স...

ঘন কালো চুলের জন্য দারুণ একটি জুসের রেসিপি!
চুলের যত্ন

ঘন কালো চুলের জন্য দারুণ একটি জুসের রেসিপি!

আপনি জানেন যে আনব্যালেন্সড ডায়েট শুধুমাত্র আপনার শরীরের ক্ষতি করে তা না, আপনার চুলের জন্যও এটা ভীষণ ক্ষতিকারক? আর তার থেকেও গুরুত্বপূর্ণ যেটা তা হল, আ...

ভিটামিন সি ফেসিয়াল | ঘরেই হবে ৫টি ধাপে পার্লারের মত ত্বকের যত্ন!
ত্বকের যত্ন

ভিটামিন সি ফেসিয়াল | ঘরেই হবে ৫টি ধাপে পার্লারের মত ত্বকের যত্ন!

ফেসিয়াল আমার নরমালি বাসায় বসেই করা হয়। তবে, বেশ কয়েকবার বান্ধবীর সাথে পার্লারে গিয়েছিলাম তার ফেসিয়ালের সুবাদে। আর তখনই দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা প...

হেলদি স্কিন পেতে কনসার্ন বুঝে স্কিন কেয়ার রুটিনে অ্যাড করুন ময়েশ্চারাইজার!
ত্বকের যত্ন

হেলদি স্কিন পেতে কনসার্ন বুঝে স্কিন কেয়ার রুটিনে অ্যাড করুন ময়েশ্চারাইজার!

ঋতু পরিবর্তনের পরিক্রমায় প্রকৄতির মতো ত্বকেও আসে নানা পরিবর্তন। আর সেই পরিবর্তনের রেশ ধরেই কারও চলে পৌষ মাস আর কারও সর্বনাশ! এখন আপনারাই বলুন তো, কখন...

…