মেহেদির ৪টি প্যাক চুলকে করবে খুশকিমুক্ত!

নিগার বর্ষা · Jan 02, 2019 · 1 min read

মেহেদির ৪টি প্যাক চুলকে করবে খুশকিমুক্ত!

চুল স্ট্রেইট কিংবা কোঁকড়ানো- যাই হোক না কেন খুশকির হাত থেকে রক্ষা নেই! আমরা অনেকেই জানি যে মেহেদির প্যাক চুলের গোড়া মজবুত করার পাশাপাশি খুশকি দূর করতে কার্যকরী ভুমিকা রাখে। মেহেদির ৪টি প্যাক সম্পর্কে আজ আপনাদের জানাবো! চলুন তবে জেনে নেই খুশকি কী, খুশকি কেন হয় এবং কীভাবে মেহেদির প্যাক ব্যবহার করে খুশকিমুক্ত চুল পাবেন।

খুশকি আসলে কী? 

মাথার তালুর সাদা বর্ণের মৃত চামড়াকে খুশকি বলে। মাথার তালু শুষ্ক হলে সাধারণত খুশকি দেখা যায়। এছাড়া সেবোরহেইক ডারমাটাইটিস (Seborrheic Dermatitis) একজিমা, সোরিয়াসিস (Psoriasis) বা ম্যালাসেজিয়া (Malassezia) নামক ছত্রাকের আক্রমণেও খুশকি হতে পারে। যে কোনো বয়সের মানুষের খুশকি দেখা দিতে পারে। ড্রাই হোয়াইট ফ্লেকস পিঠে, ঘাড়ে পড়তে দেখা যায়। আর অয়েলি ফ্লেকস মাথার তালুতে আটকে থাকে।

চুলে খুশকি হওয়ার কিছু কারণ

১) আবহাওয়ার পরিবর্তন

২) হরমোনাল চেঞ্জ

৩) নিয়মিত চুল পরিষ্কার না করা

৪) ভেজা অবস্থায় চুল নিয়মিত বাধা

৫) হেয়ার প্রোডাক্টের পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি।

মেহেদিতে হবে খুশকিমুক্ত চুল

চুল পড়া কিংবা চুলকে সিল্কি করতে অনেকেই চুলে মেহেদি ব্যবহার করে থাকে। আবার চুলে ন্যাচারাল একটা কালার আনতে মেহেদি ব্যবহার করে থাকেন অনেকে। এই মেহেদি দূর করে দিতে পারবে আপনার চিরশত্রু খুশকিকে! সপ্তাহে একবার মেহেদির প্যাক ব্যবহার করুন। তবে মেহেদির এই প্যাক তেল দেওয়া চুলে ভালো কাজ করবে না। তাই তেল ছাড়া পরিষ্কার চুলে এই প্যাকগুলো ব্যবহার করুন।

মেহেদির উপকারিতা

চুল সুন্দর ঝলমল করতে মেহেদির জুড়ি নেই। সুন্দর এবং ঝলমলে করা ছাড়াও মেহেদি চুলের আরো কিছু উপকার করে থাকে। যেমন:

১) মেহেদির অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান মাথার তালু বা স্ক্যাল্প সুস্থ রাখতে সাহায্য করে।

২) চুলের আগা ফাটা, চুলের রুক্ষতা দূর করে থাকে।

৩) নতুন চুল গজাতেও মেহেদির জুড়ি নেই।

৪) মেহেদি চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে।

আসুন, এক নজরে দেখে নেওয়া যাক খুশকি দূর করার জন্য মেহেদির ৪টি প্যাক কী কী-

১. মেহেদি ও লেবুর প্যাক

যা যা লাগবে

  • ৪ টেবিল চামচ মেহেদি পাতার গুঁড়ো
  • লেবুর রস
  • টকদই পরিমাণমতো

যেভাবে তৈরি করবেন

১) মেহেদির গুঁড়োর সাথে লেবুর রস মিশিয়ে নিন।

২) এরপর এতে টকদই দিয়ে দিন।

৩) মেহেদি, লেবুর রস এবং টকদই একসাথে ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করুন।

৪) মেহেদি, টকদইয়ের মিশ্রণটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে লাগিয়ে নিন। এই প্যাকটি চুলে ৩০ মিনিট রেখে দিন।

৫) ৩০ মিনিট পর চুল শ্যাম্পু করে ফেলুন। শ্যাম্পু করার পর চুলে কন্ডিশনার ব্যবহার করুন।

২. মেহেদি, মেথি এবং অলিভ অয়েল

যা যা লাগবে

  • ৪ টেবিল চামচ হেনা পাউডার
  • ১ টেবিল চামচ মেথি পেস্ট
  • ১ চা চামচ অলিভ অয়েল

যেভাবে তৈরি করবেন

১) একটি কাঁচের পাত্রে মেহেদি গুঁড়ো, মেথি পেস্ট এবং অলিভ অয়েল একসাথে মিশিয়ে রাখুন।

২) এই মিশ্রণটি ১২ ঘন্টা কিংবা সারারাত প্যাকটি রেখে দিন।

৩) পরেরদিন সকালে প্যাকটি চুলে ব্যবহার করুন। প্যাকটি চুলে ২ থেকে ৩ ঘন্টা রাখুন।

৪) তারপর শ্যাম্পু করে ফেলুন। শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করুন।

৩. খুশকিমুক্ত চুল পেতে মেহেদি এবং ডিম

যা যা লাগবে

  • ৩ টেবিল চামচ মেহেদির গুঁড়ো
  • পানি
  • ১ টেবিল চামচ অলিভ অয়েল
  • ২ টেবিল চামচ ডিমের সাদা অংশ

যেভাবে প্যাক তৈরি করবেন

১) একটি পাত্রে মেহেদির গুঁড়ো, ডিমের সাদা অংশ, অলিভ অয়েল এবং পরিমাণমতো পানি একসাথে মিশিয়ে নিন।

২) মিশ্রণটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে লাগিয়ে নিন।

৩) পেস্টটি মাথায় লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন।

৪) ৩০ মিনিট পর চুল শ্যাম্পু করুন এবং কন্ডিশনার ব্যবহার করুন।

 

৪. মেহেদি ও সরিষা তেল 

যা যা লাগবে

  • ২৫০ মিলি সরিষা তেল
  • মেহেদি পাতা
  • এক চা চামচ সরিষা

যেভাবে তৈরি করবেন

১) একটি পাত্রে সরিষা তেল নিয়ে সেটি গরম করতে দিন। তেল কিছুটা গরম হয়ে এলে চুলা বন্ধ করে দিন।

২) গরম তেলের মধ্যে মেথি এবং মেহেদি পাতা দিয়ে দিন। এটি সারা রাত রেখে দিন। মেহেদি পাতার রং চেঞ্জ হয়ে এলে বুঝতে পারবেন মেহেদি পাতার রস তেল শুষে নিয়েছে।

৩) পরের দিন একটি বোতল বা কনটেইনারে তেলটি ছেকে নিন।

৪) এই তেলটি আলতোভাবে সম্পূর্ণ চুলে ম্যাসাজ করে লাগিয়ে নিন।

৫) এক ঘন্টার পর চুল শ্যাম্পু করে ফেলুন। শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না।

এই তেলটি আপনি সংরক্ষণ করতে পারবেন অনেকদিন।

মেহেদির এই প্যাকগুলো নিয়মিত ব্যবহারে চুলের খুশকি দূর করার পাশাপাশি চুলকে করবে সিল্কি, ঝলমলে। এছাড়া আপনি যদি চুলের যত্নে অথেনটিক প্রোডাক্ট খুঁজে থাকেন, তবে সাজগোজ হতে পারে আপনার জন্য ভরসার জায়গা। অনলাইনে কিনতে চাইলে ভিজিট করুন শপ.সাজগোজ.কম। সাজগোজের ৪টি শপ- যমুনা ফিউচার পার্ক, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) ও সীমান্ত সম্ভার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

ছবি- সংগৃহীত: সাজগোজ, shopify

Products in this article

Rajkonna Henna Hair Pack
15% OFF

Rajkonna Henna Hair Pack

(4.4)
50gm
৳ 127.00৳ 150.00
Skin Cafe Olive Oil (Cold Pressed)
15% OFF

Skin Cafe Olive Oil (Cold Pressed)

(4.59)
120ml
৳ 765.00৳ 900.00

সম্পর্কিত লেখা

মেহেদির রঙ গাঢ় এবং হালকা করার নিয়ম
ফ্যাশন

মেহেদির রঙ গাঢ় এবং হালকা করার নিয়ম

সামনে ঈদ আর ঈদের ২/১ দিন আগে থেকেই শুরু হয়ে যায় সব মেয়েদের মেহেদি লাগানো। কেউ পার্লারে, কেউ অভিজ্ঞ কারও কাছে, আবার কেউ নিজের হাতে নিজেই দিয়ে থাকেন...

৬টি টিপস যা আপনার মেহেদির রং করে তুলবে গাঢ় ও সুন্দর
বিউটি টিপস

৬টি টিপস যা আপনার মেহেদির রং করে তুলবে গাঢ় ও সুন্দর

বছর ঘুরে ওয়েডিং সিজন তো চলেই এলো। বিয়েতে শাড়ি-গয়নার পাশাপাশি মেহেদির গুরুত্বও কম নয়! দু'হাত হাত ভর্তি করে মেহেদি পরলে কনের সৌন্দর্য বেড়ে যায় কয়...

বর্ণিল মেহেদির সাজে...
স্টাইল

বর্ণিল মেহেদির সাজে...

সৌন্দর্‍য্য চর্চায় মেহেদির ব্যবহার নতুন নয়। প্রাচীনকাল থেকেই এর ব্যবহার চলে আসছে। ৫ হাজার বছর আগে মিশরের মেয়েরা হাতে, পায়ে ও চুলে মেহেদি লাগাতো। ব...

আরও পড়ুন

কীভাবে পাবেন গাঢ় আর দীর্ঘস্থায়ী মেহেদির রঙ
ফ্যাশন

কীভাবে পাবেন গাঢ় আর দীর্ঘস্থায়ী মেহেদির রঙ

আমাদের কালচারে মেহেদি কত ইম্পরট্যান্ট, তা বোঝা যায় এই ঈদের আর বিয়ের মৌসুমে। আর মেহেদির রঙ কতটা গাঢ় হল তা নিয়েও আছে নানা সংস্কার, কৌতুক! মেহেদি দেয়া খু...

মেহেদির ছোঁয়ায় চুলে আনুন গর্জিয়াস লুক
চুলের যত্ন

মেহেদির ছোঁয়ায় চুলে আনুন গর্জিয়াস লুক

একটা গাছ লাগালে তাতে পানি দিতে হয়, সার দিতে হয়, কীটনাশক প্রয়োগ করতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, গাছের গোঁড়ার মাটির যত্ন নিতে হয়। তাহলেই সেই গাছ...

ঈদ স্পেশাল “মেহেদি”
মেকআপ

ঈদ স্পেশাল “মেহেদি”

ঈদের কেনাকাটা শেষ না হলেও অবশ্যই শেষ দিকে। আর চিন্তা পুরোটা জুড়েই এখন এসে গেছে কীভাবে সাজাবেন নিজেকে, কোন সাজে আরও বেশি সুন্দর লাগবে নিজেকে। আর বাংলা...

খুশকি তাড়াতে মেহেদি | ৩টি হেয়ার মাস্ক ও প্যাকে পান মজবুত চুল
চুলের যত্ন

খুশকি তাড়াতে মেহেদি | ৩টি হেয়ার মাস্ক ও প্যাকে পান মজবুত চুল

খুশকি তাড়াতে বা খুশকির যন্ত্রণা থেকে মুক্তি পেতে তো কত কিছুই করেছেন। নামি-দামি শ্যাম্পু ব্যবহার থেকে শুরু করে বিভিন্ন ধরনের হেয়ার থেরাপি আরও কত কিছু!...

লম্বা ঘন কালো চুলের জন্য সানস্ক্রিন !
চুলের যত্ন

লম্বা ঘন কালো চুলের জন্য সানস্ক্রিন !

হ্যা, চুলের সানস্ক্রিন বলেও কিন্তু একটা জিনিস আছে। জানি অনেকেই এখনও ত্বকের জন্য সানস্ক্রিন কতটা জরুরি সেটাই অনুধাবন করতে পারেননি। আর অনেকে আছি আমরা যা...

…