থুতনির ব্ল্যাকহেডস খুব সহজেই কীভাবে রিমুভ করা যায়?

সঙ্গীতা রাত্রি · Oct 19, 2021 · 1 min read

থুতনির ব্ল্যাকহেডস খুব সহজেই কীভাবে রিমুভ করা যায়?

ব্ল্যাকহেডস একটি কমন স্কিন প্রবলেম! ছেলে মেয়ে সবাই-ই কিন্তু এই সমস্যাটা কম বেশি ফেইস করে। ব্ল্যাকহেডস এর নামটা শুনলেই আমাদের মনের মধ্যে কেমন জানি একটা ভয় কাজ করে, তাই না? কারণ এই নাছোড়বান্দা ব্ল্যাকহেডসগুলো তো সহজে উঠতেই চায় না! ফলে ফেইসের স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে যায়, সেই সাথে ত্বক হয়ে যায় অমসৃণ। এমন কী ঐ স্থানে মেকআপও ঠিকমতো বসতে চায় না। এটি এক ধরনের ব্রণ। যখন ত্বকের সিবাম বা অতিরিক্ত তেলের সাথে মৃত কোষ ত্বকে জমে যায়, তখন পোরস ক্লগড হতে পারে। বাইরের ধুলোবালি সিবামের সাথে মিশ্রিত হয়েও রোমকূপ বন্ধ হয়ে যেতে পারে। আর এভাবেই ত্বকে কালো দানাদার গুঁটি দেখা যায়।

অয়েলি স্কিন যাদের, তাদের ক্ষেত্রে নাক আর থুতনিতে ব্ল্যাকহেডস বেশি হতে পারে। অনেকেরই চিন এরিয়াতে হোয়াইটহেডস আর ব্ল্যাকহেডস বেশি দেখা দেয়। থুতনির ব্ল্যাকহেডস নিয়ে চিন্তিত? এখন নিশ্চয়ই ভাবছেন কীভাবে এর থেকে মুক্তি পাওয়া যাবে, তাই তো? সেটা নিয়ে অবশ্যই লিখবো, তবে তার আগে আমরা জানবো ব্ল্যাকহেডস আসলে কী আর কেনই বা হয় এই ব্ল্যাকহেডস। চলুন তাহলে শুরু করা যাক।

থুতনির ব্ল্যাকহেডস

আমাদের স্কিনের পোরসগুলোতে প্রতিনিয়তই ময়লা জমে। এই ময়লাগুলো ঠিকমতো পরিষ্কার না করলে এর উপর আরও বেশি তেল ও ময়লা জমতে থাকে এবং এক সময় তা বাতাসের সংস্পর্শে এসে অক্সিডাইজড হয়ে ব্ল্যাকহেডস-এ পরিণত হয়। অনেকসময় ব্যাকটেরিয়ার কারণে, রোমকূপ বন্ধ হয়ে গেলে, ঠিকভাবে ত্বক পরিষ্কার না করলে অথবা হরমোনের সমস্যার কারণেও ব্ল্যাকহেডস হতে পারে। ব্ল্যাকহেডস যেখানেই হোক বেশিরভাগ ক্ষেত্রে কারণ একই। তবে আপনার থুতনি বা নাকে যদি হয় তাহলে সেটা ফেইসের অতিরিক্ত তেলতেলে ভাব এবং ক্লগড পোরসের কারণেই হয়।

কীভাবে এই ব্ল্যাকহেডস থেকে মুক্তি পাবেন? 

১. সপ্তাহে এক থেকে দুইদিন স্ক্রাবিং করতে পারেন। স্ক্রাব ব্যবহার করলে ত্বকের ডেড স্কিন সেলস রিমুভ হবে। এভাবে আস্তে আস্তে ব্ল্যাকহেডস কমে যাবে।

২. স্কিন কেয়ারে স্যালিসাইলিক এসিডযুক্ত প্রোডাক্ট ইউজ করতে পারেন। স্যালিসাইলিক এসিড পোরস ক্লিন করে ব্ল্যাকহেডস রিমুভ করতে বেশ কার্যকরী। স্কিন কেয়ার রেঞ্জে অনেক প্রোডাক্টেই (যেমন- ফেইস ওয়াশ, সিরাম ইত্যাদি) এই উপাদানটি থাকে।

৩. ব্ল্যাকহেডস ইনস্ট্যান্ট রিমুভ করতে চাইলে ব্যবহার করতে পারেন নোস পোর স্ট্রিপ। নাকের ব্ল্যাকহেডস তুলতে তো এটি ব্যবহার করেন, চাইলে থুতনিতেও লাগিয়ে নিতে পারেন। একইভাবে এটা থুতনি থেকে জেদি হোয়াইটহেডস, ব্ল্যাকহেডস এগুলো ক্লিন করবে।

৪. AHA, BHA যুক্ত কেমিক্যাল এক্সফোলিয়েটর ব্ল্যাকহেডস রিমুভ করতে বেশ ভালো কাজ করে। তবে যেকোনো অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট স্কিন কেয়ারে যোগ করলে সানস্ক্রিন স্কিপ করা যাবে না।

৫. যেহেতু অতিরিক্ত তেল থেকে ব্ল্যাকহেডস হয়ে থাকে, তাই ক্লে মাস্ক এক্ষেত্রে বেশ ভালো অপশন। সপ্তাহে দুই দিন ক্লে মাস্ক ব্যবহার করলে মুখের অতিরিক্ত অয়েল প্রোডাকশন কন্ট্রোলে থাকবেএবং ব্ল্যাকহেডস হওয়ার চান্স কমে যাবে।

বোনাস টিপস

বেসিক স্কিন কেয়ারের পাশাপাশি ব্ল্যাকহেডস কমিয়ে আনতে কিছু কিছু জিনিস খেয়াল রাখবেন। যেমন-
  • মেকআপ ভালোভাবে রিমুভ করতে ডাবল ক্লেনজিং করতে হবে
  • দিনে দুইবার মাইল্ড ফেইস ওয়াশ দিয়ে মুখ ধুতে হবে
  • বারবার ময়লা হাত মুখে দেওয়া যাবে না
  • পোরস ক্লগ করে দেয় এমন স্কিন কেয়ার প্রোডাক্টস স্কিপ করাটাই বেটার

ব্ল্যাকহেডস রিমুভ করতে আমার হলিগ্রেইল প্রোডাক্ট

আমার স্কিন টাইপ অয়েলি, সেজন্য ব্ল্যাকহেডস হওয়ার চান্সও বেশি থাকে। ত্বকের যত্নে আমি সপ্তাহে দুই দিন স্কিন ক্যাফে ডিটক্স হিলিং ক্লে মাস্ক ব্যবহার করি। এটি স্কিনের পোরস থেকে ময়লা দূর করে, ভিজিবল এনলার্জড পোরস কমিয়ে আনতে ভূমিকা রাখে এবং ব্ল্যাকহেডস দূর করে। পানি দিয়ে মিক্স করে অথবা টকদইয়ের সাথে মিশিয়ে এই মাস্কটি ব্যবহার করতে পারেন।

কীভাবে খুব সহজেই থুতনির ব্ল্যাকহেডস দূর করা যায় সেটা আমরা জানলাম। উপরের টিপসগুলো মেনে চললেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। নিয়মিত ত্বকের পরিচর্যা করলে ব্ল্যাকহেডস থেকে মুক্তি পাওয়া খুব কঠিন কিছু নয়। হেলদি ও ব্রাইট স্কিন পাওয়ার অন্যতম শর্ত হলো ত্বককে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা হাইজিন মেনটেইন করা। ত্বক পরিষ্কার থাকলে এই ধরনের স্কিন প্রবলেমও কমে আসবে। আপনারা চাইলে সাজগোজের চারটি ফিজিক্যাল শপ- যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার এবং উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) থেকে কিনতে পারেন আপনার প্রয়োজনীয় প্রোডাক্টস আর অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন।

ছবি- সাজগোজ

Products in this article

Cosrx Salicylic Acid Daily Gentle Cleanser
23% OFF
Free Shipping

Cosrx Salicylic Acid Daily Gentle Cleanser

(4.1)
150ml
৳ 1149.00৳ 1500.00

সম্পর্কিত লেখা

ব্ল্যাকহেডস প্রবলেম! এই স্কিন কনসার্ন কি পার্মানেন্টলি দূর করা সম্ভব?
ত্বকের যত্ন

ব্ল্যাকহেডস প্রবলেম! এই স্কিন কনসার্ন কি পার্মানেন্টলি দূর করা সম্ভব?

ব্ল্যাকহেডস খুবই পরিচিত একটি স্কিন কনসার্ন এবং এই সমস্যায় কম বেশি প্রায় প্রত্যেকেই টিনেজ থেকে ভুগে থাকে। যত বয়স বাড়ে, এই সমস্যাও বাড়তে থাকে যদি না সঠি...

ব্ল্যাকহেডস রিমুভ করুন মাত্র ১০ মিনিটেই!
ত্বকের যত্ন

ব্ল্যাকহেডস রিমুভ করুন মাত্র ১০ মিনিটেই!

নাকের কালো কালো দানাদার ব্ল্যাকহেডস খুবই বিরক্তিকর, তাই না? এটা খুবই কমন স্কিন প্রবলেম। টিনেজে তো বটেই, বয়স বাড়ার সাথে সাথে ব্ল্যাকহেডস আর হোয়াইটহেডস-...

কীভাবে খুব সহজেই ব্ল্যাকহেডস দূর করবেন?
ত্বকের যত্ন

কীভাবে খুব সহজেই ব্ল্যাকহেডস দূর করবেন?

আমাদের স্কিনের পোরসগুলোতে প্রতিনিয়তই ময়লা জমে। এই ময়লা ঠিক মতো পরিষ্কার করা না হলে এর উপর আরও বেশি তেল ময়লা জমতে থাকে। এক সময় তা বাতাসের সংস্পর্শ...

ওপেন পোরস এবং ব্ল্যাকহেডস নিয়ে দুশ্চিন্তা? জেনে নিন আল্টিমেট সল্যুশন!
রিভিউ

ওপেন পোরস এবং ব্ল্যাকহেডস নিয়ে দুশ্চিন্তা? জেনে নিন আল্টিমেট সল্যুশন!

ওপেন পোরস এবং ব্ল্যাকহেডস নিয়ে দুশ্চিন্তায় আছেন? ওপেন পোরস প্রবলেম, হোয়াইটহেডস কিংবা ব্ল্যাকহেডসের সমস্যা নেই এমন হয়ত খুব কমই পাওয়া যাবে। পোরস গভীরভা...

আরও পড়ুন

বিরক্তিকর ব্ল্যাকহেডস থেকে মুক্তি পাওয়ার ৩টি উপায়!
ত্বকের যত্ন

বিরক্তিকর ব্ল্যাকহেডস থেকে মুক্তি পাওয়ার ৩টি উপায়!

প্রতিদিন আমাদের স্কিনের উপর দিয়ে কতই না ধকল যায়! ঘরে কিংবা বাইরে যেখানেই থাকি, স্কিনের উপর নানা কারণে ময়লা জমতে পারে। বিশেষ করে যাদের নিয়মিত চুলার কাছ...

অয়েল ফ্রি, ফ্রেশ এবং ব্ল্যাকহেডস মুক্ত স্কিন পেতে ছেলেদের জন্য ৫টি টিপস!
ত্বকের যত্ন

অয়েল ফ্রি, ফ্রেশ এবং ব্ল্যাকহেডস মুক্ত স্কিন পেতে ছেলেদের জন্য ৫টি টিপস!

“ছেলেদের আবার স্কিন কেয়ার! আর কিছু? ছেলেদের এত কিছু লাগেনা বাবাহ! স্কিন কেয়ার শুধু মেয়েদের জন্য পর্যন্তই ঠিক আছে” এমন চিন্তা ভাবনা কিন্তু দেখা যায় কম...

ব্ল্যাকহেডস প্রবলেম? ডিপ ক্লিন স্ক্রাব দিয়ে দূর করুন খুব সহজে
রিভিউ

ব্ল্যাকহেডস প্রবলেম? ডিপ ক্লিন স্ক্রাব দিয়ে দূর করুন খুব সহজে

সকালেই একটি ইন্টারভিউ দিতে যেতে হবে, অথচ আগের দিন সন্ধ্যাতে দেখলেন নাকের উপর ব্ল্যাকহেডস বেশ ভিজিবল হয়ে আছে। একটু হলেও কনফিডেন্স কমে গেলো কি? খুব স্বা...

ব্ল্যাকহেডস থেকে পরিত্রাণ | টি ট্রি অয়েলের ২টি সল্যুশনে পান মসৃণ ত্বক!
ত্বকের যত্ন

ব্ল্যাকহেডস থেকে পরিত্রাণ | টি ট্রি অয়েলের ২টি সল্যুশনে পান মসৃণ ত্বক!

ব্ল্যাকহেডস থেকে পরিত্রাণ কিভাবে পাওয়া যেতে পারে এটা আমরা অনেকেই জানি না। আর এটি সব ধরনের ত্বকের জন্যই খুব কমন একটি সমস্যা। অনেক উৎস থেকে অনেক ধরনের স...

পিল অফ মাস্ক | ত্বকের ক্ষতি করেছেন না তো!
ত্বকের যত্ন

পিল অফ মাস্ক | ত্বকের ক্ষতি করেছেন না তো!

রূপচর্চা ও ত্বকের যত্নে নতুন যে প্রোডাক্টটি এখন খুব জনপ্রিয় তা হলো বিভিন্ন রকমের মাস্ক। ক্লে-বেজড মাস্ক, এক্সফোলিয়েটিং মাস্ক, পিল অফ মাস্ক কত কি! এক...

ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস দূর করুন ১টি পিল অফ মাস্কেই!
ত্বকের যত্ন

ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস দূর করুন ১টি পিল অফ মাস্কেই!

ত্বকের যত্নে আমরা কতো কিছুই না করি। তবুও ত্বকে নানা সমস্যা দেখা দিতে থাকে। তেমন সমস্যাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে- ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস ।...

…