কনুই ও হাঁটুর কালো দাগ কমানোর কয়েকটি সহজ ঘরোয়া উপায়

নিগার বর্ষা · Feb 08, 2022 · 1 min read

কনুই ও হাঁটুর কালো দাগ কমানোর কয়েকটি সহজ ঘরোয়া উপায়

নিয়মিত ফেইসের যত্ন নেওয়া হলেও হাত-পায়ের ক্ষেত্রে কমবেশি আমরা সবাই উদাসীন। আর এই উদাসীনতার ছাপ পড়ে কনুই এবং হাঁটুতে। এটি সব ধরণের ত্বকে হতে পারে। কনুই ও হাঁটুর কালো দাগ কমানোর সহজ উপায় জানা না থাকায় বিভিন্ন কারণে এ সমস্যা দেখা দিতে পারে। এই কালো দাগ স্বাস্থ্যের জন্য তেমন ক্ষতিকর না হলেও, এটি দেখতে বেশ খারাপ লাগে। বিশেষ করে স্লিভলেস কোনো ড্রেস পরতে গেলে, কনুইয়ের কালো দাগের জন্য অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এই কালো দাগ দূর করার সহজ কয়েকটি ঘরোয়া উপায় সম্পর্কে জানাবো আজকে।

কনুই ও হাঁটুর কালো দাগ কেন হয়? 

নানা কারণে কনুই ও হাঁটুর কালো দাগ হতে পারে। এর মধ্যে প্রধান কিছু কারণ হলো-
  • ডেড সেলস জমা হওয়া
  • নিয়মিত যত্ন না নেওয়া
  • সূর্যরশ্মি
  • স্কিনের কোনো সমস্যা যেমন- একজিমা
  • অতিরিক্ত শুষ্ক ত্বক ইত্যাদি

কালো দাগ দূর করার ঘরোয়া কিছু উপায়

ঘরোয়া কিছু উপায় মেনে এই দাগ দূর করা যায়। একনজরে দেখে নেওয়া যাক ঘরোয়া উপায়গুলো-

১) লিকোরিস পাউডার ও দুধ

প্রাকৃতিক এক্সফোলিয়েট হিসেবে পরিচিত লিকোরিস পাউডার। আর দুধ হচ্ছে প্রাকৃতিক ক্লেনজার। যা ত্বককে ময়েশ্চারাইজ ও সফট করে তুলবে।

লিকোরিস পাউডার যা যা লাগবে
  • ১ টেবিল চামচ লিকোরিস পাউডার
  • ১ টেবিল চামচ দুধ
যেভাবে তৈরি করবেন

দুধ এবং লিকোরিস পাউডার একটি পাত্রে মিশিয়ে নিন। এই মিশ্রণটি হাঁটু ও কনুই-এর কালো দাগের উপর স্ক্রাবিং করুন। দুই থেকে তিন মিনিট ম্যাসাজ করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো রেজাল্ট পেতে এই প্যাকটি একদিন পর পর ব্যবহার করুন।

২) টকদই ও বেসন

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে বেসন ও টকদই প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে। হাঁটু ও কনুই এর কালো দাগ দূর করতে এই প্যাক ব্যবহার করতে পারেন।

যা যা লাগবে
  • ১ চা চামচ টকদই
  • ১ চা চামচ বেসন
যেভাবে ব্যবহার করবেন

টকদই ও বেসন একসাথে মিশিয়ে ক্রিমের মতো পেস্ট তৈরি করুন। এই প্যাকটি কনুই ও হাঁটুর কালো অংশে ম্যাসাজ করুন। ১৫ মিনিট অপেক্ষা করুন। কিছুটা শুকিয়ে আসলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। টকদই প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে। এই মিশ্রণটি ত্বকের কালো দাগ হালকা করার পাশাপাশি ত্বক নরম এবং কোমল করে তুলবে। সপ্তাহে ২-৩ বার এই প্যাকটি ব্যবহার করতে পারেন।

৩) গ্রিন টি ব্যাগ ও গরম পানি 

ওজন কমানোর জন্য অনেকে গ্রিন টি পান করেন। গ্রিন টি-তে থাকা অ্যান্টি অক্সিডেন্ট উপাদান ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে।

কনুই ও হাঁটুর কালো দাগ দূর করতে গ্রীন টি যা যা লাগবে
  • ১ কাপ গরম পানি
  • ১টি গ্রিন টি ব্যাগ
যেভাবে ব্যবহার করবেন

গ্রিন টি তৈরি করে একটি তুলোর বল তাতে ভিজিয়ে নিন। এবার এটি কালো দাগের উপর ম্যাসাজ করুন। এটি দিনে দুইবার ব্যবহার করুন।

৪) লেবুর রস

লেবুকে প্রাকৃতিক ব্লিচিং বলা হয়। অ্যাসিডিক এই উপাদানটি স্কিনের কালো দাগ দূর করতে বেশ কার্যকর। ডার্ক স্পট দূর করার পাশাপাশি এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতেও সাহায্য করে।

যা যা লাগবে
  • এক বা দুই টুকরো লেবুর রস
যেভাবে ব্যবহার করবেন

লেবুর রস হাঁটু ও কনুই এর কালোদাগের উপর ম্যাসাজ করুন। ১০ মিনিট অপেক্ষা করুন। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ৩-৪ বার করুন। এটি যত বেশিবার ব্যবহার করবেন, তত তাড়াতাড়ি কালো দাগ দূর হয়ে যাবে।

৫) অ্যাপেল সিডার ভিনেগার ও পানি 

অ্যাপেল সিডার ভিনেগারে আছে ল্যাকটিক এসিড। এই উপাদানটি স্কিনের কালো দাগ দূর করতে বেশ কার্যকর। কনুই ও হাঁটুর কালো দাগ দূর করতে অ্যাপেল সিডার ভিনেগার যা যা লাগবে
  • ২ চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার
  • ১/২ কাপ পানি
  • তুলোর বল
যেভাবে ব্যবহার করবেন

পানি ও অ্যাপেল সিডার ভিনেগার একসাথে মিশিয়ে নিন। এই মিশ্রণের মধ্যে একটি তুলোর বল ভিজিয়ে নিন। ভেজা তুলোটি হাঁটু ও কনুই এ ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৬) অলিভ অয়েল ও চিনি 

অলিভ অয়েলে থাকা অ্যান্টি অক্সিডেন্ট উপাদান ত্বকের দাগ দূর করতে বেশ কার্যকর। চিনিকে বলা হয় ন্যাচারাল এক্সফোলিয়েটর। এটা স্কিনের ডেড সেলস দূর করে।

যা যা লাগবে
  • ২ টেবিল চামচ অলিভ অয়েল
  • ২ টেবিল চামচ চিনি
যেভাবে ব্যবহার করবেন

অলিভ অয়েল ও চিনি একসাথে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণটি স্ক্রাবের মতো করে হাঁটু ও কনুইতে ৫ মিনিট চক্রাকারে ম্যাসাজ করুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই স্ক্রাবটি একদিন পর পর ব্যবহার করুন। চিনি স্ক্রাব হিসেবে খুব ভালো কাজ করে। এটি ত্বকের ডেড সেলস দূর করে। অলিভ অয়েল ত্বক হাইড্রেট এবং নারিশ করে।

৭) হলুদ, দুধ ও মধু 

প্রাকৃতিক ব্রাইটেনার হিসেবে কাজ করে হলুদ। দাগ দূর করতে হলুদের জুড়ি মেলা ভার। দুধ ন্যাচারাল ক্লেনজার হিসেবে কাজ করে। মধু স্কিন সফট রাখতে সাহায্য করে। হলুদ, মধু, দুধ যা যা লাগবে
  • ১ চা চামচ হলুদের গুঁড়া
  • ২ টেবিল চামচ দুধ
  • ১ চা চামচ মধু
যেভাবে তৈরি করবেন

হলুদের গুঁড়া, মধু এবং দুধ একসাথে মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক কনুই এবং হাঁটুতে ব্যবহার করুন। চক্রাকারে ম্যাসাজ করুন ২০ মিনিট। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

টিপস

ত্বকের কালো দাগ দূর করতে শুধু এক দুইবার ঘরোয়া উপায় মানলেই হবে না। সাথে নিয়মিতভাবে মেনে চলতে হবে আরও কিছু টিপস। যেমনঃ

  • নিয়মিত অ্যালোভেরা জেল ম্যাসাজ করুন। এটি কালো দাগ দূর করতে বেশ কার্যকরী। আমন্ড অয়েলও ম্যাসাজ করতে পারেন।
  • বাইরে যাওয়ার সময় হাত এবং পায়ে সানস্ক্রিন ব্যবহার করুন।
  • খাদ্য তালিকায় ভিটামিন এ, ভিটামিন ই জাতীয় খাবার বেশি রাখুন।
  • হাঁটু ভেঙ্গে বসার অভ্যাস দূর করুন।

কুইক ফিক্স সল্যুশন

সময়ের অভাবে যদি ঘরোয়া এসব উপায়ে কালো দাগ দূর না করা যায় তাহলে ভালো মানের একটি ক্রিম ব্যবহার করতে পারেন। আর এ জন্য নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন Lilac 3X Spot Lightener ক্রিমটি। কারণ এতে আছে আলফা আরবুটিন, নিয়াসিনামাইড এবং পাম্পকিন সিড অয়েল এর মত উপকারী সব ইনগ্রেডিয়েন্টস। এই উপাদানগুলো কঠিন কালো দাগ দূর করে স্কিন ব্রাইট করতে সাহায্য করে।

স্কিন কেয়ারসহ বিভিন্ন প্রোডাক্ট অনলাইনে কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে। আর যদি সরাসরি গিয়ে কিনতে চান তাহলে সাজগোজের চারটি আউটলেট ভিজিট করতে পারেন। আউটলেটগুলো যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার এবং উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) এ অবস্থিত।

  ছবিঃ সাজগোজ, সাটারস্টক

Products in this article

Lilac 3X Spot Lightener
15% OFF
Free Shipping

Lilac 3X Spot Lightener

(3.3)
50gm
৳ 299.00৳ 350.00
Skin Cafe Pure & Natural Aloe Vera gel 98%
20% OFF

Skin Cafe Pure & Natural Aloe Vera gel 98%

(4.5)
240ml
৳ 399.00৳ 500.00

সম্পর্কিত লেখা

আন্ডারআর্ম, কনুই ও হাঁটুর কালো দাগ দূর করুন ৪টি ঘরোয়া উপায়ে!
ত্বকের যত্ন

আন্ডারআর্ম, কনুই ও হাঁটুর কালো দাগ দূর করুন ৪টি ঘরোয়া উপায়ে!

পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্যে প্রতিদিন আমরা কত রকম রুটিন মেইনটেইন করে থাকি। তবুও দিন শেষে ময়লা ও জীবাণু আমাদের আন্ডারআর্ম, কনুই, হাঁটু, এবং গোড়ালিতে...

চুলের যত্নে অ্যাপেল সিডার ভিনেগার কীভাবে ব্যবহার করবেন?
চুলের যত্ন

চুলের যত্নে অ্যাপেল সিডার ভিনেগার কীভাবে ব্যবহার করবেন?

অনেকের মুখেই আক্ষেপ করে বলতে শোনা যায়, ‘ইশ! যদি এমন একটা ম্যাজিকাল উপাদান পেতাম, যা চুলের সব সমস্যা সমাধান করবে!’ তাদের জন্য বলছি, এমন একটা উপাদান কিন...

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!
গৃহসজ্জা

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!

কাপড়ের দাগ লাগাটা একটা স্বাভাবিক ব্যাপার। এমন কোন মানুষ নেই যার কাপড়ে বিভিন্নভাবে দাগ লাগে নি। আর সেটি যদি হয় পছন্দের কাপড়, তবে মনটা যেন আরো খারাপ হয়ে...

কনুই ও হাঁটুর দাগ দূর করতে ৩টি ধাপ জানা আছে কি?
ত্বকের যত্ন

কনুই ও হাঁটুর দাগ দূর করতে ৩টি ধাপ জানা আছে কি?

পার্টিতে মেয়েটি সুন্দর করেই সেজে এসেছিল। পোশাক, মেকআপ সবই রুচিশীল ছিল। কিন্তু ড্রেসের শর্ট হাতার কারণে তার কনুইয়ের কালচে দাগগুলো খুব বাজে ভাবে দেখা...

আরও পড়ুন

কনুই ও হাটুর কালো দাগ ও খসখসে ভাব দূর করতে ৪টি উপাদান!
ত্বকের যত্ন

কনুই ও হাটুর কালো দাগ ও খসখসে ভাব দূর করতে ৪টি উপাদান!

ত্বকের যত্ন নেওয়ার কথা ভাবলেই আমরা প্রধানত মুখের যত্নের কথা ভাবি। এমনকি এটাও মনে করি যে শুধু ফেইস সুন্দর মানেই সব সুন্দর। আসলেই কি তাই? আপনার কনুই, হা...

বগলের কালো দাগ দূর করার ৮টি ঘরোয়া উপায় জানেন কি?
ত্বকের যত্ন

বগলের কালো দাগ দূর করার ৮টি ঘরোয়া উপায় জানেন কি?

কীভাবে আন্ডার আর্ম বা বাহুর নিচের কালো দাগ দূর করবেন তাই ভাবছেন? আন্ডার আর্ম বা বগলের কালো দাগ এর কারণে স্লিভলেস ড্রেস পরা যায় না। শুধু তাই নয়, সুইম...

৪ ধাপে কনুই এবং হাঁটুর কালচে দাগ দূর
ত্বকের যত্ন

৪ ধাপে কনুই এবং হাঁটুর কালচে দাগ দূর

হাত এবং পা আমাদের শরীরের যেমন গুরুত্বপূর্ণ অংশ, তেমনি সুন্দর হাত ও পা আমাদের সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। কিন্তু এই হাত-পা...

হাঁটুর ব্যথা কমাতে ৩টি কার্যকরী ইয়োগা
ফিটনেস

হাঁটুর ব্যথা কমাতে ৩টি কার্যকরী ইয়োগা

বর্তমানে হাঁটুর ব্যথা যেন আমাদের নিত্যদিনের সঙ্গী। কমবেশি সকলকেই হাঁটুর ব্যথায় আক্রান্ত হতে দেখা যায়। বিশেষ করে বয়স্ক মানুষদের। বয়স বাড়ার সাথে সাথে রো...

ত্বকের জেদি কালো দাগ তুলে ফেলতে ম্যাজিকাল সল্যুশন জেনে নিন!
রিভিউ

ত্বকের জেদি কালো দাগ তুলে ফেলতে ম্যাজিকাল সল্যুশন জেনে নিন!

বিভিন্ন কারণে কনুই, ঘাড়ে, আন্ডারআর্ম, গলায় অনেকেরই কালো দাগ পরে যায়। ত্বকের রঙে এই অসামঞ্জস্যতা নিয়ে অনেক সময় আমরা বিব্রত হই। এটা সেটা মেখে আর বিভিন্ন...

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!
কম্বিনেশন স্কিন

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!

“আলু”-এর নাম শুনলে চোখের সামনে ভেসে উঠে স্ক্রিপি ফ্রেঞ্চ ফ্রাই অথবা পটেটো চিপস! বেশিরভাগ মানুষের পছন্দের খাবারের তালিকায় আলু থাকে সবার প্রথমে। কিন্তু...

…