যেভাবে বুঝবেন আপনার শিশুর স্বাভাবিক বিকাশ ঘটছে!

sub-editor · Jan 09, 2016 · 1 min read

যেভাবে বুঝবেন আপনার শিশুর স্বাভাবিক বিকাশ ঘটছে!

শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধি ঠিক মত হচ্ছে কিনা বিষয়টি নিয়ে বেশির ভাগ বাবা মা-ই কিছুটা চিন্তিত থাকেন । কোন বয়সে কতটুকু বিকাশ স্বাভাবিক এ সম্পর্কে অনেকেরই সঠিক ধারণা নেই । সুস্পষ্ট ধারণার অভাবে অনেকেই শিশুর Developmental delay-র বিষয়টি বুঝতে পারে না চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ ধাপগুলোকে বলা হয় " Developmental Milestones"। জেনে নেয়া যাক, কিছু গুরুত্বপূর্ণ মাইলস্টোনস , যা শিশুর সঠিকভাবে বেড়ে ওঠা নির্দেশ করে ।

[picture]

৬ সপ্তাহ :

  • শিশু eye contact করবে । কারো কারো ক্ষেত্রে সময়টা ৬-৮ সপ্তাহ ।
  • কিছুটা Head Control করতে পারে । তবে ঘাড় শক্ত হবে ৬ মাসের কাছাকাছি সময়ে ।
  • সোশ্যাল স্মাইল সাধারনত ৬ সপ্তাহে বয়সে ই শুরু হয় ।
  • ৬-৮ সপ্তাহে শিশু "cooing" শুরু করবে । cooing বলতে vowel উচ্চারন করা বোঝায় যেমন : "আ" "ও"

৪মাস :

  • এ সময় cooing ওয়েল স্ট্যাব্লিশড হয় ।
  • শিশু বাবলিং করতে শুরু করবে । বাবলিং বলতে consonant উচ্চারণ বোঝায় যেমন : "বা" "না"

৬ মাস :

  • পিছনে কোনো সাপোর্ট ( যেমন : বালিশ ) দিলে বসতে পারবে । তবে independent sitting সাধারনত ৭-৮ মাসে হয় । ৬ মাসে বাবলিং well established হয় ।
  • ৬-১০ মাসে শিশু হামাগুড়ি দিবে ।

১২ মাস :

  • দাঁড়াতে শিখবে ।
  • হাত তালি এবং হাত নেড়ে বাই বাই দেখানো শিখবে ।
  • মা /বাবা এমন ছোটো ছোটো শব্দ বলতে পারবে ।
  • আঙ্গুল দিয়ে কিছু দেখালে সেদিকে তাকাবে । নিজেও pointing করা শিখবে ।

১৮ মাস :

  • হাঁটতে শিখে যাবে । কিছু বললে বুঝতে পারবে ।
  • শরীরের বিভিন্ন অংশ যেমন চোখ,নাক আঙ্গুল দিয়ে দেখাতে পারবে । •Pretend play : টি-সেট , খেলনা কিংবা কিচেন সেট দিয়ে খেলবে ।

৩.৫- ৪ বছর :

  • কথা আরো স্পষ্ট হবে । বাবা মা ভাই বোনের সাথে কনভারসেশন করতে পারবে ।
  • ভাই বোন কিংবা সমবয়সীদের সাথে খেলবে । কারো কারো ক্ষেত্রে উল্লিখিত সময়ের চেয়ে কিছুটা কম-বেশি হতে পারে । তবে সেই ব্যবধান অবশ্যই খুব বেশি নয় । এগুলো তো গেলো বেড়ে ওঠার ধাপ । তবে অটিজম সম্পর্কেও আমাদের ধারণা থাকা দরকার । অটিজম শব্দটির সাথে আমরা অনেকেই কম বেশি পরিচিত । সাম্প্রতিক সময়ে অটিজম বিষয়টি অনেক বেশি আলোচিত হওয়ায় বাবা মায়েরাও আগের চেয়ে বেশি সচেতন হচ্ছেন । জেনে নেয়া যাক অটিজমের কিছু রেড ফ্ল্যাগ সিগন্যাল ।

রেড ফ্ল্যাগ ফর অটিজম :

১. একবছর বয়সেও যদি বাবলিং না করে । আঙ্গুল দিয়ে কোন কিছু নির্দেশনা করলেও যদি না তাকায় ।

২. কোনো কিছুর প্রতি যদি আগ্রহ প্রকাশ না করে এবং কারো সাথে এক্টিভিটিস শেয়ার না করে ।

৩. ১ বছর ৪ মাস বয়সেও যদি একটি বর্ণ উচ্চারণ না করে । এবং ২বছর বয়সেও যদি দুই শব্দ বলতে না পারে ।

৪. যে কোনো বয়সে শেখানো ভাষা বা সোশ্যাল স্কিল ভুলে যেতে শুরু করলে । ভালো থাকুন । সুস্থ্য থাকুন । শুভ কামনা সবার জন্য।

লিখেছেন -  ডাঃ মোশাররাত জাহান কণা

ছবি – ইয়াসির আরাফাত

সম্পর্কিত লেখা

অটিস্টিক শিশু | চাই একটু বাড়তি যত্ন!
মা ও শিশু

অটিস্টিক শিশু | চাই একটু বাড়তি যত্ন!

বলতে গেলে মনে হয়-এইতো সেই দিনেরই কথা মাত্র। নিরামনির কোল আলো করে কি সুন্দর এক রাজপুত্র জন্ম নিল। সবাই কী খুশি! ধবধবে সাদা নরম তুলতুলে ছোট্ট একটা বাবু।...

অটিজম - একটি নিউরাল ডেভেলপমেন্ট ডিজঅর্ডার
মা ও শিশু

অটিজম - একটি নিউরাল ডেভেলপমেন্ট ডিজঅর্ডার

অটিজম শিশুদের এক ধরনের স্নায়বিক উন্নয়ন জনিত সমস্যা। এর ফলে সে সামাজিক কার্যকলাপে বাধাগ্রস্ত হয় , অন্য ব্যাক্তিদের সাথে মুখে ও আকার ইঙ্গিতে যোগাযোগে...

বাচ্চাদের হুটহাট জেদ এবং একরোখা স্বভাব কীভাবে কন্ট্রোল করবেন?
মা ও শিশু

বাচ্চাদের হুটহাট জেদ এবং একরোখা স্বভাব কীভাবে কন্ট্রোল করবেন?

খুব জরুরী একটা কল করতে হবে, কিন্তু বাচ্চার হাত থেকে কোনোভাবেই ফোনটা নেয়া যাচ্ছে না! যতই তাকে বুঝাচ্ছেন বা আদর করে বলছেন। কিন্তু না! তার হুটহাট জেদ এবং...

বাবা দিবস | ফাদার্স ডে-তে সারপ্রাইজ দেবার ৬টি আইডিয়া
সম্পর্ক

বাবা দিবস | ফাদার্স ডে-তে সারপ্রাইজ দেবার ৬টি আইডিয়া

বাবা তোমাকে ভালোবাসি"- এই কথাটা কোনদিন বলা হয় নি মুখে। কোনদিন বলব বলেও মনে হয় না। কখনো কি নিজেকে বলা লাগে ভালোবাসি? আমার কাছে বাবা আমার সত্ত্বা, আমা...

আরও পড়ুন

আপনার শিশুর মানসিক বিকাশ ও বৃদ্ধি সঠিকভাবে হচ্ছে তো?
মা ও শিশু

আপনার শিশুর মানসিক বিকাশ ও বৃদ্ধি সঠিকভাবে হচ্ছে তো?

প্রতিটি শিশুই ভিন্ন এবং সে তার নিজের মতো করে বেড়ে ওঠে। শিশুকে পুষ্টিকর খাবার দিলেই বাবা-মায়ের দ্বায়িত্ব শেষ হয় না। তার বেড়ে ওঠার জন্য আরও কর্তব্য আছে।...

শিশু যৌন নির্যাতন | কতটা নিরাপদ আছে আপনার সন্তানের জীবন?
সম্পর্ক

শিশু যৌন নির্যাতন | কতটা নিরাপদ আছে আপনার সন্তানের জীবন?

সম্প্রতি কোন ব্যাপারটা খুব বেশি বেড়ে গেছে বলুন তো? – শিশু যৌন নির্যাতন বা Child sexual abuse। হোক ৫ বছরের শিশু কিংবা ১ বছর বয়সের কোলের বাচ্চা, হোক ছেল...

শিশুর বিকাশ | কোন পাঁচটি ধাপে শারীরিক ও মানসিকভাবে বেড়ে ওঠে শিশু?
মা ও শিশু

শিশুর বিকাশ | কোন পাঁচটি ধাপে শারীরিক ও মানসিকভাবে বেড়ে ওঠে শিশু?

মায়ের গর্ভ থেকেই একটি শিশুর বিকাশ শুরু হয়ে যায়। এটি একটি চলমান প্রক্রিয়া। বিকাশের স্তর অনুযায়ী এক এক বয়সে শিশু এক একটি কাজ করবে। প্রায় সব বাবা মা-ই সা...

শিশুর ওজন না বাড়ার পিছনে কারণগুলো কী হতে পারে?
মা ও শিশু

শিশুর ওজন না বাড়ার পিছনে কারণগুলো কী হতে পারে?

মিথিলা ডায়াপারের প্যাকেটের হাস্যোজ্জ্বল, স্বাস্থ্যবান শিশুর দিকে তাকিয়ে আছে, আর ভাবছে তার নবজাতক শিশুটি কীভাবে এমন স্বাস্থ্য পেতে পারে! তার বাচ্চাটি...

শিশুর স্ক্রিন টাইম | কোন বয়সে কতক্ষণ স্ক্রিন ব্যবহার করতে দেওয়া উচিত?
মা ও শিশু

শিশুর স্ক্রিন টাইম | কোন বয়সে কতক্ষণ স্ক্রিন ব্যবহার করতে দেওয়া উচিত?

একবিংশ শতাব্দীতে বেশিরভাগ পরিবারে এখন বাবা-মা দু’জনেই চাকরি করেন। সময়ের সাথে সাথে মানুষের চিন্তা ভাবনায় পরিবর্তন এসেছে। ফ্যামিলিতে একজন বাবা যেভাবে কন...

শিশুদের নিউমোনিয়া হলে কোন লক্ষণগুলো দেখে বুঝবেন?
মা ও শিশু

শিশুদের নিউমোনিয়া হলে কোন লক্ষণগুলো দেখে বুঝবেন?

আমাদের দেশে একটি শিশু জন্ম নিলে শিশুদের কিছু রোগ নিয়ে বাবা মায়েরা আতঙ্কে থাকেন। এর মধ্যে নিউমোনিয়া একটি। বাংলাদেশে প্রতি বছর বিপুল সংখ্যক শিশু নিউমোনি...

…