হবু মায়ের ব্যায়াম | প্রেগনেন্সিতে ফিটনেসের জন্য ব্যায়াম করা কতটা জরুরি?

মাহমুদা রোজী · Dec 28, 2021 · 1 min read

হবু মায়ের ব্যায়াম | প্রেগনেন্সিতে ফিটনেসের জন্য ব্যায়াম করা কতটা জরুরি?

খুব বেশি দিন আগের কথা না, যখন প্রেগনেন্সির সময় হবু মায়েরা ব্যায়াম করা বন্ধ করে দিতেন, এমন কী শারীরিক কাজকর্ম থেকে দূরে থাকতেন। কিন্তু বর্তমানে পরিস্থিতি ভিন্ন। গবেষণায় জানা গেছে, প্রেগনেন্সিতে যারা ব্যায়াম করেন, তাদের ক্ষেত্রে জটিলতা কম হয় এবং প্রসবকালীন সময় সহজ হয়। অনাগত সন্তানকে নিয়ে হবু মায়েদের চিন্তার যেন শেষ নেই। এই সময়ে ব্যায়াম মায়েদের ফিজিক্যাল ফিটনেসের পাশাপাশি স্ট্রেস কমিয়ে রিল্যাক্স থাকতেও সাহায্য করে। হবু মায়ের ব্যায়াম তাদের দেহের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। প্রেগনেন্সিতে ফিজিক্যাল ও মেন্টাল ফিটনেসের জন্য হবু মায়েরা কীভাবে ব্যায়াম করবেন এবং কী কী সতর্কতা মেনে চলবেন, সেটা জেনে নিন এখনই।

প্রেগনেন্সিতে ব্যায়াম করার বেনিফিটস

প্রেগনেন্সিতে ফিটনেসের জন্য ব্যায়াম করা কতটা জরুরি, সেটা অনেকেই জানেন না! চলুন এক নজরে দেখে নেই সেগুলো-

  • মা ও শিশুর দেহে রক্ত সঞ্চালন বাড়ায়
  • পিঠের ব্যথা কমাতে ব্যায়াম খুব ভালো ভূমিকা রাখে
  • কোমর, পা ইত্যাদি ব্যথার উপশমে সাহায্য করে
  • শরীরের বিভিন্ন জয়েন্ট, লিগামেন্ট, মাংসপেশীকে শিথিল করে
  • প্রেগনেন্সি ডায়াবেটিস বা GDM রোধ করে
  • ফিজিক্যাল ফিটনেস বাড়ায়
  • দৈনন্দিন কাজ করার সক্ষমতা বাড়ায়
  • অতিরিক্ত ওজন বৃদ্ধি থেকে বাঁচায়
  • পরিপূর্ণ ও গভীর ঘুমে সাহায্য করে
  • কোষ্ঠকাঠিন্য, অস্থিরতা, দুশ্চিন্তা ইত্যাদি দূর করে
  • হাত-পা ফুলে যাওয়া রোধ করে
  • এনার্জি বাড়ায়
  • মুড ভালো থাকে, এই সময় মায়েদের খুব বেশি মুড সুয়িং হয়
  • পিঠ বেঁকে সামনে ঝুঁকে যাওয়া প্রতিরোধ করে
  • অতিরিক্ত ওজন বহন করার জন্য মাংসপেশির শক্তি ও সামর্থ্য বাড়ে
  • নরমাল ডেলিভারি হবার সম্ভাবনা বাড়ে
  • ডেলিভারির পর শরীর দ্রুত পূর্বাবস্থায় ফিরে আসে

হবু মায়ের ব্যায়াম ও কিছু গুরুত্বপূর্ণ তথ্য

ব্যায়াম শুরুর আগে নিশ্চিত হয়ে নিন যে আপনার গর্ভাবস্থা ঝুঁকিপূর্ণ নয়। নানা কারণে চিকিৎসক আপনাকে পূর্ণ বিশ্রামে থাকতে বলতে পারেন, সে সময় ব্যায়াম করা যাবে না। দেখে নিন কীভাবে ঘরে বসেই এই কাজটি সহজেই আপনি করতে পারেন।

১) ব্যায়াম শুরু করার আগে ওয়ার্ম আপ এবং পরে স্ট্রেচিং করে নিতে হবে।

২) সাধারণত যারা সবসময় ব্যায়াম করেন, তারা মোটামুটি সব ব্যায়াম করতে পারবেন। তবে এ সময় নতুন ব্যায়াম শুরু না করাই ভালো।

৩) আপনি যদি আগে থেকেই হাঁটাহাঁটি বা হালকা ব্যায়ামে অভ্যস্ত থাকেন, তবে তা চালিয়ে নিতে পারেন। তবে পেটের ওপর চাপ পড়ে এমন কোনো ব্যায়াম করা যাবে না। একজন ফিজিওথেরাপিস্ট, যিনি প্রেগনেন্সি সময়কালীন ব্যায়াম সম্পর্কে জানেন এমন কারও কাছে পরামর্শ নিতে পারেন।

৪) ব্যায়ামের সময় হালকা ও ঢিলেঢালা আরামদায়ক সুতির পোশাক পরুন। পায়ের জুতা নরম ও মাপমতো হওয়া উচিত।

৫) প্রথমে খানিকটা হালকা ধরনের ব্যায়াম দিয়ে শুরু করুন। হাঁপিয়ে ওঠার মতো বা কষ্টকর ব্যায়াম দরকার নেই। প্রয়োজনে গতি কমান। অস্বস্তি, খারাপ লাগা থাকলে ব্যায়াম বন্ধ করুন।

৬) ব্যায়ামের দুই ঘণ্টা আগে দুই গ্লাস পানি পান করবেন, ১৫ মিনিট পরও দুই গ্লাস।

৭) ধীরে ধীরে অবস্থান পরিবর্তন করুন, যেন ভারসাম্য না হারায়। ব্যায়াম শেষে হালকা হাঁটাহাঁটি করুন, তারপর কিছুটা বিশ্রাম নিন।

৮) মনে রাখবেন এটা ওজন কমানোর সময় না। এই সময় ব্যায়াম আপনাকে এবং আপনার শিশুকে সুস্থ রাখতে সাহায্য করবে। তাই বেশ সর্তকতার সাথে কী ধরনের ব্যায়াম করবেন সেটা সিলেক্ট করতে হবে।

কতক্ষণ ব্যায়াম করবেন?

২০-৩০ মিনিট করে সপ্তাহে ৩-৪ দিন ব্যায়াম করাই এই সময়ে যথেষ্ট। অতিরিক্ত ব্যায়াম শিশু এবং মায়ের জন্য ক্ষতিকর হতে পারে।

কখন ব্যায়াম করা নিষেধ?

১) উচ্চ রক্তচাপ, রক্তশূন্যতা, হৃদপিন্ড ও ফুসফুসের রোগ, গর্ভাবস্থায় রক্তক্ষরণ, গর্ভফুল নিচের দিকে থাকা বা প্লাসেন্টা প্রিভিয়া থাকলে ব্যায়াম নিষেধ।

২) আগে গর্ভপাত হওয়ার ইতিহাস থাকলেও ঝুঁকি নেবেন না।

৩) জিমন্যাস্টিক, হকি, কারাতে, সাইক্লিং, নেট বল প্র্যাকটিস বা পাহাড়ে ওঠা জাতীয় পরিশ্রম এই সময়ে করা যাবে না।

হবু মায়ের ব্যায়াম নিয়ে সর্তকতা

ব্যায়াম শুরু করার পূর্বে আপনার গাইনী ডাক্তারের কাছ থেকে জেনে নিন আপনার হাই রিস্ক প্রেগনেন্সি কিনা কিংবা কোনো জটিলতা আছে কিনা!

এক এক ট্রাইমেস্টারের জন্য ব্যায়াম যেমন আলাদা, তেমনি সবার শরীরও একই ব্যায়াম করতে পারদর্শী না। তাই জেনে বুঝে আপনার ব্যায়ামের তালিকা বানাবেন। হবু মায়ের ব্যায়াম নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজ আমরা জেনে নিলাম। নারীর জন্য মা হওয়া অনেক আনন্দের একটি জার্নি। গর্ভবতী মায়েদের এই সময়টি আনন্দে এবং নিরাপদে কাটুক। সচেতন হোন, সুস্থ থাকুন।

  লিখেছেন- মাহমুদা আক্তার রোজী, ফিজিওথেরাপি কনসালট্যান্ট এন্ড জেরোন্টলজিস্ট ছবি- সাটারস্টক

Products in this article

Just For Baby - Baby lotion
32% OFF

Just For Baby - Baby lotion

(4)
100ml
৳ 149.00৳ 220.00

সম্পর্কিত লেখা

ব্যায়াম শুরুর পরিকল্পনা করছেন? জেনে নিন জরুরি কিছু বিষয়
ফিটনেস

ব্যায়াম শুরুর পরিকল্পনা করছেন? জেনে নিন জরুরি কিছু বিষয়

স্থুলতাকে বলা চলে বর্তমান বিশ্বের সবচেয়ে অবহেলিত এক রোগ। স্থুলতা পরিহারের ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী উপায় ব্যায়াম। এই সমস্যা বাদ দিলেও ব্যায়াম যে কারো স...

ব্যায়াম করার সঠিক সময় নির্ধারণ
ফিটনেস

ব্যায়াম করার সঠিক সময় নির্ধারণ

স্বাস্থ্য নিয়ে ভাবনা কম বেশি সবাই ভাবেন। তাই হাজার ব্যস্ততার মাঝেও অনেকেই চেষ্টা করে থাকেন কিছুটা সময় ব্যায়ামের জন্য রাখতে। আমরা জানি সু-স্বাস্থ্যের জ...

রমজানে ব্যায়াম | কখন, কেন এবং কীভাবে?
ফিটনেস

রমজানে ব্যায়াম | কখন, কেন এবং কীভাবে?

রমজানে ব্যায়াম করা নিয়ে অনেকেরই দ্বিধা থাকে। সারাদিন রোজা রাখার পর দেহের ক্লান্তি, পানি ও খাবারের অভাবের কথা চিন্তা করে অনেকেই এই সময়ে ব্যায়াম করা বাদ...

ব্যায়াম করার ৯টি উপকারী দিক সম্পর্কে জেনে নিন
ফিটনেস

ব্যায়াম করার ৯টি উপকারী দিক সম্পর্কে জেনে নিন

এরকম বাক্য নিশ্চয়ই শুনেছেন, “ব্যবহার কর, নয়তো ক্ষয়ে যাবে” অথবা “ফেলে রাখলে, মরচে পড়ে”। এ কথাগুলো মানুষের শরীরের জন্য অনেক বেশি প্রযোজ্য। আপনি যদি আপনা...

আরও পড়ুন

স্বাভাবিক প্রসবে কেগেল ব্যায়াম এর ৬টি উপকারিতা জানেন তো?
ফিটনেস

স্বাভাবিক প্রসবে কেগেল ব্যায়াম এর ৬টি উপকারিতা জানেন তো?

স্বাভাবিক প্রসবে কেগেল ব্যায়াম যে অনেক উপকারী তা অনেকের অজানা। এ নিয়ে বিস্তারিত জানানোর পূর্বে কিছু কথা বলে নিই যা রোজ শুনতে হয়..."আমি তো প্রেগন্যান্ট...

ব্যায়ামের মাধ্যমে বডি শেপিং করতে ৯টি এক্সারসাইজ জানেন?
ফিটনেস

ব্যায়ামের মাধ্যমে বডি শেপিং করতে ৯টি এক্সারসাইজ জানেন?

আমাদের মধ্যে ভ্রান্ত ধারণা আছে ব্যায়াম মানেই জিমে যাওয়া আসা আর অনেক টাকার খেলা। কিন্তু কথায় আছে ইচ্ছা থাকলে উপায় হয়। তাই আজ এমন কিছু ব্যায়ামের কথা বলব...

ত্বকের তারুণ্য ধরে রাখতে ব্যায়াম | ঘরে বসেই করে নিন ফেসিয়াল এক্সারসাইজ
ফিটনেস

ত্বকের তারুণ্য ধরে রাখতে ব্যায়াম | ঘরে বসেই করে নিন ফেসিয়াল এক্সারসাইজ

সেদিন এক বিয়েতে আনিকাকে একজন বললো, 'আপনার মুখটা অনেক মলিন দেখাচ্ছে!' এ কথা শোনার পর থেকে তার মন খারাপ। বাসায় ফিরে আয়নায় নিজের মুখটা খুব ভালো করে খুঁটি...

নিতম্ব কিংবা উরুর মেদ কমাতে সহজ ও কার্যকরী ৩টি ব্যায়াম
ফিটনেস

নিতম্ব কিংবা উরুর মেদ কমাতে সহজ ও কার্যকরী ৩টি ব্যায়াম

বাড়তি মেদ নারী, পুরুষ নির্বিশেষে সবার জন্যই সমান সমস্যার। প্রতিদিনের জীবনযাত্রায় অনেক অস্বস্তির মুখোমুখি হতে হয় নিতম্ব কিংবা উরুতে জমা মেদ এর কারণে। অ...

প্রেগনেন্সির পর পেটের মেদ কমিয়ে নিন সহজ ৬টি ব্যায়ামের মাধ্যমে!
ফিটনেস

প্রেগনেন্সির পর পেটের মেদ কমিয়ে নিন সহজ ৬টি ব্যায়ামের মাধ্যমে!

যেকোনো নারীর জন্য মাতৃত্ব অনেক কাঙ্ক্ষিত একটি বিষয়। সকল নারীর জীবনে এটি গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। গর্ভবতী হওয়া থেকে শুরু করে একটি শিশুর আগমন পর্যন্ত...

৭টি অভ্যাস যা আপনার ওয়ার্ক আউটকে নষ্ট করছে
ফিটনেস

৭টি অভ্যাস যা আপনার ওয়ার্ক আউটকে নষ্ট করছে

বেশ কিছুদিন ধরে বাড়তি মেদ কমানোর জন্য ব্যায়াম করা শুরু করেছেন। নিয়ম করে জিমেও যাচ্ছেন। কিন্তু এতকিছু করার পরও ওজনটা খুব বেশি কমানো সম্ভব হচ্ছে না। তাহ...

…