চুল তাড়াতাড়ি লম্বা করতে কার্যকরী অয়েল ট্রিটমেন্ট ও হেয়ার মাস্ক

তানিজা ইসলাম · Aug 24, 2022 · 1 min read

চুল তাড়াতাড়ি লম্বা করতে কার্যকরী অয়েল ট্রিটমেন্ট ও হেয়ার মাস্ক

এখন শর্ট হেয়ারের ট্রেন্ড চললেও একরাশ লম্বা চুল নজর কাড়ে সবারই। যত্ন নিতে না পারার কারণে অথবা চুলের আগা ফাটার জন্য অনেকেই চুল কেটে ছোট করে ফেলে। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, কিন্তু লম্বা চুলের কদর আগেও ছিল আর এখনও আছে। কিন্তু ঘন, লম্বা চুল পাওয়ার উপায় কী? চুল তাড়াতাড়ি লম্বা করতে কার্যকরী অয়েল ট্রিটমেন্ট ও হেয়ার মাস্ক রেসিপি নিয়েই আজকের ফিচার।

চুল তাড়াতাড়ি লম্বা করবো কীভাবে?

আমাদের আগের প্রজন্ম মানে নানী-দাদিরা চুলের পরিচর্যায় একদম খাঁটি ও অরগানিক উপাদান ব্যবহার করতেন। তাদের চুলও ছিল ঘন আর লম্বা। কিন্তু সময়ের সাথে সাথে এখন আমাদের লাইফস্টাইলে অনেক পরিবর্তন এসেছে। পল্যুশন, স্ট্রেস, ভেজাল- সবকিছুই বেশি এখন! লম্বা চুল পেতে হলে প্রোপারলি যত্ন নিতে হবে। আর একটু জেনে নিতেও হবে যে কোন কোন উপাদান ন্যাচারালি হেয়ার গ্রোথ বাড়াতে হেল্প করে। ‘চুল তাড়াতাড়ি লম্বা করবো কীভাবে?’ এই প্রশ্নটা অনেকেই করেন! একদম কম খরচে ও অল্প সময়ে চুলের গ্রোথ কীভাবে বাড়ানো যায়, সেই সিক্রেটটাই আজ শেয়ার করবো।

চুলের গ্রোথ

১) হেয়ার গ্রোথের জন্য কার্যকরী অয়েল ট্রিটমেন্ট

অয়েল ম্যাসাজ স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ করে। হেয়ার অয়েল আমাদের স্ক্যাল্পের হেয়ার ফলিকলে বা হেয়ার রুটে নিউট্রিয়েন্টস প্রোভাইড করে। ঘরে বসে মাত্র কয়েকটি উপকরণ দিয়েই অয়েল ট্রিটমেন্ট করে নিতে পারেন। সপ্তাহে অন্তত দু'বার অয়েল ম্যাসাজ করুন, এতে আপনি নিজেই পার্থক্যটা দেখতে পাবেন। চলুন দেখে নেই কী কী উপকরণ লাগবে-

  • নারকেল তেল- ৩ টেবিল চামচ (চুলের লেন্থ অনুযায়ী কম বেশি হতে পারে)
  • ক্যাস্টর অয়েল- ১ চা চামচ
  • রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েল- ২ ফোঁটা

কীভাবে করতে হবে? 

একটি হিটপ্রুফ বোলে সব উপকরণ মিক্স করে ওভেনে হালকা গরম করে নিন। আর ওভেন যদি না থাকে তাহলে একটি বড় বোলে গরম পানি নিয়ে তাতে তেলের বোলটি রেখে গরম করে নিতে পারেন। সরাসরি চুলায় তেল গরম করলে অতিরিক্ত তাপে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে। এবার হালকা গরম তেল স্ক্যাল্পে ও চুলে ভালোভাবে ম্যাসাজ করে নিন। ৪০ মিনিট চুলে রেখে দিন এবং এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলুন।

কী কী বেনিফিটস পাবেন এই অয়েল ট্রিটমেন্টে?

অয়েল ট্রিটমেন্ট
১. নারকেল তেল

নারকেল তেলে আছে প্রয়োজনীয় মিনারেলস ও ফ্যাটি অ্যাসিড যা স্ক্যাল্প নারিশমেন্টে কাজ করে। সেই সাথে চুলের দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে। আর এতে থাকা ময়েশ্চারাইজিং এলিমেন্টস চুলের স্বাস্থ্য ভালো রাখে, চুল ফাটা প্রতিরোধ করে। এটি হেয়ার কিউটিকলে পেনিট্রেট করে ড্যামেজ রিপেয়ার করে।

২. ক্যাস্টর অয়েল

হেয়ার ফলিকলে পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করতে পারলে চুলের বৃদ্ধি নিয়ে আর চিন্তা করতে হবে না। ক্যাস্টর অয়েলে আছে ভিটামিন ই, প্রোটিন, ফ্যাটি অ্যাসিড যেগুলো চুলের যত্নে ম্যাজিকের মতো কাজ করে। চুল তাড়াতাড়ি লম্বা করতে এই তেল দারুণ কার্যকরী। যেহেতু ক্যাস্টর অয়েল বেশ থিক, তাই ক্যারিয়ার অয়েলের সাথে মিক্স করে এটি স্ক্যাল্পে ইউজ করতে হবে।

 
৩. রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েল

রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েল চুলের গোড়া মজবুত করে আর চুলের দ্রুত বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখে। এই অ্যাসেনশিয়াল অয়েল নতুন চুল গজাতে হেল্প করে। তাই যারা লম্বা ও ঘন চুল অল্প সময়েই পেতে চান, তারা হেয়ার কেয়ার রুটিনে ইনক্লুড করুন রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েল! যেহেতু এই অ্যাসেনশিয়াল অয়েল বেশ স্ট্রং, তাই ২/৩ ফোঁটাই এনাফ। যেকোনো ক্যারিয়ার অয়েলের সাথে মিক্স করে এটি ব্যবহার করতে হয়।

চুল তাড়াতাড়ি লম্বা করার উপায়

২) চুল তাড়াতাড়ি লম্বা করতে হেয়ার মাস্ক

রেগুলার হেয়ার কেয়ারের পাশাপাশি সপ্তাহে অন্তত একবার চুলে মাস্ক বা প্যাক অ্যাপ্লাই করা উচিত। এতে চুল সিল্কি ও শাইনি হয়ে ওঠে, চুল পড়া কন্ট্রোলে আসে, চুলের বৃদ্ধি তরান্বিত হয়। তবে কোন কোন ইনগ্রেডিয়েন্টগুলো চুলের গ্রোথের জন্য সবচেয়ে ভালো কাজ করে, সেটা জেনে নেওয়া জরুরি। চলুন দেখে নেই কী কী উপকরণ লাগবে গ্রোথ বুস্টিং হেয়ার মাস্ক বানাতে-

  • আমলা গুঁড়ো- ৪ চা চামচ (চুলের লেন্থ অনুযায়ী কম বেশি হতে পারে)
  • অ্যালোভেরা জেল- ২ চা চামচ
  • ডিম- ১টি
  • লেবুর রস- সামান্য

কীভাবে করতে হবে?

সব উপকরণগুলো একসাথে মিক্স করে স্মুথ পেস্ট বানিয়ে নিন এবং চুলের গোড়া থেকে লেন্থ অবধি ভালোভাবে অ্যাপ্লাই করুন। ৪৫ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। যাদের চুল অতিরিক্ত ড্রাই বা ফ্রিজি, তারা এই হেয়ার মাস্কে কয়েক ড্রপ আমন্ড অয়েল মিক্স করতে পারেন।

কী কী বেনিফিটস পাবেন এই হেয়ার মাস্কে?

আমলা প্যাক
১. আমলা

এই উপকরণটি নিয়ে নতুন করে কিছু বলার নেই! এতে থাকা ফাইটোনিউট্রিয়েন্টস স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বাড়িয়ে হেয়ার গ্রোথ স্টিমুলেট করে। হেয়ার ফলিকলে যখন পুষ্টি ও অক্সিজেন সাপ্ল্যাই ঠিকমতো হয়, তখন চুলের বৃদ্ধি তরান্বিত হয়। আমলা চুল পড়া কমাতে ও চুল পাকা রোধ করতেও দারুণ কার্যকরী।

২. অ্যালোভেরা জেল

অ্যালোভেরাকে বলা হয় ম্যাজিকাল প্ল্যান্ট। এতে আছে মিনারেলস, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন এ, ভিটামিন ই। হেয়ার গ্রোথের জন্য অ্যালোভেরা জেল কাজ করে ঠিক ম্যাজিকের মতোই। সেই সাথে চুলের রুক্ষতা দূর করে এবং চুলের ন্যাচারাল শাইনি লুক রিস্টোর করে।

৩. ডিম

চুলের যত্নে ডিম ব্যবহৃত হয়ে আসছে অনেক আগের থেকেই। হেয়ারের হেলদি গ্রোথ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রোটিনের যোগান দেয় এই উপকরণটি। হেয়ার রুট স্ট্রং করে, চুল পড়া কমায়, চুলকে সিল্কি করে তোলে, আগা ফাটা রোধ করে- এমন অনেক বেনিফিটস আছে ডিমের! তাই হেয়ার মাস্কে এই উপকরণটি অ্যাড করলে এর ইফেক্টিভনেস অনেক বেড়ে যায়।

চুল তাড়াতাড়ি লম্বা করতে হেয়ার মাস্ক
৪. লেবু

লেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা কোলাজেন প্রোডাকশন বুস্ট করে। আর এর ফলে চুল দ্রুত বড় হয়। এতে আরও আছে কিছু ভাইটাল নিউট্রিয়েন্টস যা চুলের গোড়া মজবুত করে। কিন্তু অ্যাসিডিক হওয়ার কারণে সরাসরি লেবু অ্যাপ্লাই করতে মানা করা হয়, কোনো প্যাকের সাথে সামান্য পরিমাণে মিক্স করে চুলে ও স্ক্যাল্পে লাগাতে পারেন।

চুল তাড়াতাড়ি লম্বা করতে কার্যকরী অয়েল ট্রিটমেন্ট ও হেয়ার মাস্ক সম্পর্কে জানা হয়ে গেলো। তাহলে ট্রাই করুন আজই। আর হ্যাঁ, চুলের সুস্থতার জন্য রেগুলার ডায়েট চার্টে প্রোটিনজাতীয় খাবার অবশ্যই রাখতে হবে। অনলাইনে অথেনটিক প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ফিজিক্যাল শপ- যমুনা ফিউচার পার্ক, মিরপুরের কিংশুক টাওয়ার, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, ইস্টার্ন মল্লিকা, বসুন্ধরা সিটি, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), সীমান্ত সম্ভার, চট্টগ্রামের খুলশি টাউন সেন্টার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

  ছবি- সাজগোজ

Products in this article

Skin Cafe Pure & Natural Aloe Vera gel 98%
20% OFF

Skin Cafe Pure & Natural Aloe Vera gel 98%

(4.5)
240ml
৳ 399.00৳ 500.00
Skin Cafe 100% Natural Essential Oil - Rosemary
15% OFF

সম্পর্কিত লেখা

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

চুল মজবুত ও তাড়াতাড়ি লম্বা হওয়ার কয়েকটি কার্যকরী তেল
চুলের যত্ন

চুল মজবুত ও তাড়াতাড়ি লম্বা হওয়ার কয়েকটি কার্যকরী তেল

চুল পড়ার সমস্যাতে পড়েনি এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবেনা। চুল তাড়াতাড়ি লম্বা হচ্ছে না এটাও চুলের সমস্যাগুলোর মধ্যে একটি। তবে চুল যদি হয় হেলদি তাহলে চ...

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!
চুলের যত্ন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!

কালের আবর্তনে চুলের সাজসজ্জায় এসেছে বিচিত্রতা। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, আবার কেউ কেউ চুলে কালার করছেন। ছোট চুলের ট...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

আরও পড়ুন

ড্রাই হেয়ার কীভাবে সফট, সিল্কি ও ম্যানেজেবল রাখা যায়?
চুলের যত্ন

ড্রাই হেয়ার কীভাবে সফট, সিল্কি ও ম্যানেজেবল রাখা যায়?

চুল অলওয়েজ হেলদি, স্মুথ ও শাইনি রাখার জন্য আমাদের চেষ্টার কোনো শেষ নেই। কিন্তু অনেক সময় বিভিন্ন হেয়ার প্রবলেমস এর কারণে আমাদের চুলের ন্যাচারাল শাইন...

হেয়ার গ্রোথ স্টেজ | চুল পড়া কখন স্বাভাবিক এবং কোন ধাপে চুলের গ্রোথ হয়?
চুলের যত্ন

হেয়ার গ্রোথ স্টেজ | চুল পড়া কখন স্বাভাবিক এবং কোন ধাপে চুলের গ্রোথ হয়?

সত্যি করে বলুন তো, যেদিন চুল দেখতে সুন্দর লাগে, সেদিন নিজেকে অন্যদিনের চাইতে একটু বেশিই কনফিডেন্ট মনে হয় না? আমরা প্রত্যেকেই চাই যেন আমাদের চুল সবসময়...

মজবুত ও লম্বা চুল পেতে অ্যাভোকাডো অয়েলের ম্যাজিকাল সল্যুশন!
রিভিউ

মজবুত ও লম্বা চুল পেতে অ্যাভোকাডো অয়েলের ম্যাজিকাল সল্যুশন!

সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য তেলের উপকারিতা ঠিক কতটা, সেটা আমরা সবাই জানি। সাধারণত আমরা নারকেল তেল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল এগুলোর সাথে ভালোভ...

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?
চুলের যত্ন

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?

লম্বা চুল কে না চায়! কিন্তু চাইলেই কি আর সব হয়? ধীরে ধীরে চুল পাতলা হয়ে ভলিউম কমে গেলেও কোনো সমাধানই যেন পাওয়া যায় না। আবার চুল বড় হওয়ার জন্য বিভিন্ন...

চুলের জন্য ক্যাস্টর অয়েল কি আসলেই গেইম চেঞ্জার হিসেবে কাজ করে?
চুলের যত্ন

চুলের জন্য ক্যাস্টর অয়েল কি আসলেই গেইম চেঞ্জার হিসেবে কাজ করে?

‘কতকিছুই তো ব্যবহার করছি! তবুও চুল পড়া কমছে না!’ ‘এত খুশকি! কীভাবে যে এগুলো যাবে!’ কি? সমস্যাগুলো কি খুব পরিচিত লাগছে? না বুঝে প্রোডাক্ট ইউজ করে চুলের...

হেয়ার সিরাম ও অয়েল | কেন একটি অন্যটি থেকে আলাদা?
চুলের যত্ন

হেয়ার সিরাম ও অয়েল | কেন একটি অন্যটি থেকে আলাদা?

“সিরাম” - ত্বক সচেতন মানুষদের কাছে এই নামটি বেশ পরিচিত। বিউটি ট্রেন্ডে সিরাম এখন বেশ জনপ্রিয়। স্কিনের মতো হেয়ার কেয়ারেও রয়েছে নানা ধরনের সিরাম। মূলত চ...

…