ত্বকের তৈলাক্তভাব কমাতে ও উজ্জ্বলতা ধরে রাখতে কার্যকরী প্রাকৃতিক উপাদান!

Munia · Oct 11, 2021 · 1 min read

ত্বকের তৈলাক্তভাব কমাতে ও উজ্জ্বলতা ধরে রাখতে কার্যকরী প্রাকৃতিক উপাদান!

ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখতে আমাদের কতই না আয়োজন! স্কিনের ব্রাইটনেস ফিরিয়ে আনতে কোন প্রাকৃতিক উপাদান কার্যকরী ভূমিকা রাখে, সেটা জানা আছে কি? স্বাস্থ্যোজ্বল ত্বক পেতে একটি বড় বাঁধা হলো ত্বকের অতিরিক্ত তৈলাক্তভাব। বাংলাদেশের মত নাতিশীতোষ্ণ দেশে গরমের প্রাদুর্ভাবের কারণে আমাদের সবাইকেই ত্বকের তৈলাক্তভাব নিয়ে কম বেশি ভোগান্তিতে পড়তে হয়! আমরা অনেকেই প্রাকৃতিক উপাদান দিয়ে রূপচর্চা করতে পছন্দ করি আর মনে মনে আশা করতে থাকি “আহা! যদি একটা প্যাকেই সব উপকারিতা একই সাথে পেয়ে যেতাম!” সব না হলেও কিছু কিছু প্রাকৃতিক উপাদানের প্যাকে একই সাথে কয়েক ধরনের উপকারিতা পাওয়া সম্ভব। এমনই একটি কার্যকরী উপাদান হচ্ছে মুলতানি মাটি। ত্বকের তৈলাক্তভাব কমাতে ও উজ্জ্বলতা ধরে রাখতে এই প্রাকৃতিক উপাদান কতটা বেনিফিসিয়াল এবং কীভাবে প্যাক বানিয়ে এটি ব্যবহার করা যায় সেটাই এখন আমরা জানবো।

ত্বকের যত্নে মুলতানি মাটি 

মুলতানি মাটি

ত্বকের যত্নে মুলতানি মাটির ব্যবহার একেবারে নতুন নয় তা আমরা সবাই জানি। দাদি-নানীদের কাছ থেকে পাওয়া রূপচর্চার টোটকাতে এই প্রাকৃতিক উপাদানটির কথা আমরা শুনে এসেছি, তাই না? মুলতানি মাটির কথা প্রাচীন আয়ুর্বেদেও পাওয়া যায়। কিন্তু এর কার্যকারিতা সম্পর্কে আমরা হয়তো অনেকেই ভালোভাবে জানি না। স্কিন কেয়ারে মুলতানি মাটির উপকারিতাগুলো কী কী সেটা এখন আপনাদের জানাবো-

  • ত্বকের অতিরিক্ত তৈলাক্তভাব দূর করে
  • ব্ল্যাকহেডস আর হোয়াইটহেডস পরিষ্কার করতে সাহায্য করে
  • কালো ছোপ ছোপ দাগ আর ব্রণের স্পট দূর করতে কার্যকরী
  • ত্বককে গভীর থেকে পরিষ্কার করে আর ডেড স্কিন সেলস দূর করে
  • সানট্যান কমাতে সাহায্য করে

ত্বকের তৈলাক্তভাব কমাতে ও উজ্জ্বলতা ধরে রাখতে মুলতানি মাটি

আজকাল আমরা সকলেই স্কিন কেয়ার রুটিন কম বেশি মেনে চলার চেষ্টা করি। সপ্তাহে ১/২ দিন একটু ফেইস প্যাক বা মাস্ক না লাগালেই নয়, তাই না? সেক্ষেত্রে প্রাকৃতিক উপাদানের প্রতি আমরা সবাই একটু দুর্বল, যেহেতু এসকল উপাদানে সাইড ইফেক্টস বা রিঅ্যাকশনের সম্ভাবনা কম থাকে! ঘরোয়া রূপচর্চায় সপ্তাহে অন্তত একবার ফেইস মাস্ক ব্যবহার করা উচিত। কীভাবে প্যাক বানিয়ে ত্বকের যত্ন নেওয়া যায়, সেটা দেখে নিন তাহলে। ত্বকের তৈলাক্তভাব কমাতে ও উজ্জ্বলতা ফিরিয়ে আনতে এই ঘরোয়া প্যাকগুলো ট্রাই করতে পারেন।

রাজকন্যা মুলতানি মাটি

১) মুলতানি মাটির সাথে গোলাপজল মিশিয়ে মোটামুটি ঘন পেস্ট বানিয়ে নিন। পেস্টটি মুখে, গলায় এবং ঘাড়ে প্রয়োজনমতো লাগিয়ে নিন। ১৫ মিনিট অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। ত্বকের তৈলাক্তভাব দূর করতে এ পদ্ধতি অনুসরণ করুন।

২) মুলতানি মাটির সাথে লিকোরিস পাউডার আর টকদই মিশিয়ে প্যাক তৈরি করুন। একইভাবে মুখে, গলায় এবং ঘাড়ে আলতো করে লাগিয়ে নিন। ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে তুলে নিন। এ পদ্ধতিতে মুলতানি মাটি ব্যবহার করলে ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস দূর হবে। মসৃণ ও উজ্জ্বল ত্বক পেতে এই প্যাকটি দারুণ কাজ করে।

৩) সানট্যান কমাতে অ্যালোভেরা জেলের সাথে মুলতানি মাটির প্যাক ব্যবহার করা যেতে পারে। অ্যালোভেরা জেল ও মুলতানি মাটি ভালোভাবে মিশিয়ে নিয়ে ১৫/২০ মিনিট ফেইসে লাগিয়ে রেখে ধুয়ে ফেলবেন। এতে ত্বক হবে উজ্জ্বল ও কোমল।

রাজকন্যা মুলতানি মাটি নিয়ে আমার অভিজ্ঞতা

মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের মুলতানি মাটি পাওয়া যায়। কিন্তু খোলা প্যাকেট বা নাম না জানা ব্র্যান্ডকে বিশ্বাস করতে ভয় তো হয়! প্রাকৃতিক উপাদানের ক্ষেত্রে তো ব্যাপারটা আরো বেশি জরুরি হয়ে যায়। সাজগোজে যেহেতু অথেনটিক প্রোডাক্টস পাওয়া যায় তাই আমার সবসময়ই ভরসা শপ.সাজগোজ.কম। এখানে খুঁজে পেয়ে গেলাম রাজকন্যা মুলতানি মাটি। এক কথায়, বেস্ট একটি প্রোডাক্ট এটি! আমি ব্যবহার করেছি মুলতানি মাটির সাথে লিকোরিস পাউডার আর টকদই মিশিয়ে। রাজকন্যা ব্র্যান্ডের লিকোরিস পাউডারটাও সাজগোজ থেকেই পেয়ে গিয়েছিলাম ভাগ্যক্রমে।

কী কী বেনিফিট পেয়েছি?

রাজকন্যা মুলতানি মাটি প্যাকেজিং

প্যাকটি ব্যবহার করে মুখ ধুয়ে নেয়ার পর স্কিন খুবই ফ্রেশ আর ব্রাইট মনে হচ্ছিল। খেয়াল করে দেখলাম, আমার নাক ও থুঁতনির হোয়াইটহেডস অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে। মুখে হাত বুলিয়ে মনে হচ্ছিল বেশ মসৃণ লাগছে আগের থেকে। ভালো অভিজ্ঞতার কারণে প্রোডাক্টটি এখন আমার সাপ্তাহিক রুটিনের একটা অংশে পরিণত হয়েছে।

তাহলে আমরা জেনে নিলাম ত্বকের তৈলাক্তভাব কমাতে ও উজ্জ্বলতা ধরে রাখতে কার্যকরী প্রাকৃতিক উপাদান সম্পর্কে। ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টের সাইড ইফেক্ট না থাকলেও স্কিনে স্যুট করার একটা ব্যাপার থাকে। সবার ত্বকে সব উপাদান স্যুট করে না এটা আমরা সবাই জানি। তাই ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করে নেওয়া উচিত। আপনি চাইলে অনলাইনে অথেনটিক স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে। এছাড়াও তাদের দুটি ফিজিক্যাল স্টোর আছে সীমান্ত সম্ভারে আর যমুনা ফিউচার পার্কে, সেখানে গিয়ে দেখে শুনেও কিনে নিতে পারেন আপনার প্রয়োজনীয় স্কিন কেয়ার, হেয়ার কেয়ার বা মেকআপ প্রোডাক্ট। সবাই ভালো থাকবেন।

  লিখেছেন- মাশতুরা শিকদার খুশবু ছবি- সাজগোজ

Products in this article

Skin Cafe 100% Natural Rose Water Face And Body Mist
20% OFF
Rajkonna Multani Mati
15% OFF

Rajkonna Multani Mati

(4.3)
80gm
৳ 110.00৳ 130.00

সম্পর্কিত লেখা

ঘরোয়া রূপচর্চায় মুলতানি মাটি | ত্বক সুন্দর ও উজ্জ্বল হবে প্রাকৃতিকভাবেই!
রিভিউ

ঘরোয়া রূপচর্চায় মুলতানি মাটি | ত্বক সুন্দর ও উজ্জ্বল হবে প্রাকৃতিকভাবেই!

প্রাচীন আয়ুর্বেদ ও প্রাকৃতিক উপায়ে সৌন্দর্যচর্চা নিয়ে যাদের ঝোঁক আছে, মুলতানি মাটি তাদের কাছে নতুন কিছু নয়! রূপচর্চায় বহু আগের থেকেই মুলতানি মাটির ব্য...

রূপচর্চায় মুলতানি মাটি | ত্বক ও চুলের যত্নে এর ১০টি ব্যবহার
বিউটি টিপস

রূপচর্চায় মুলতানি মাটি | ত্বক ও চুলের যত্নে এর ১০টি ব্যবহার

মুলতানি মাটি, ইংরেজিতে ফুলার’স আর্থ নামে পরিচিত এই মাটি জাতীয় পদার্থটি এর বিভিন্ন গুণাগুনের জন্য রূপচর্চায় বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ম্যাগনেসিয়া...

পোর মিনিমাইজ করতে, একনে কন্ট্রোলে ও ডিপ ক্লেনজিংয়ে মুলতানি মাটি
ত্বকের যত্ন

পোর মিনিমাইজ করতে, একনে কন্ট্রোলে ও ডিপ ক্লেনজিংয়ে মুলতানি মাটি

রূপচর্চায় মুলতানি মাটির ব্যবহার সম্পর্কে আমরা অনেকেই জানি। সেই ছোটবেলা থেকেই দেখে আসছি মা, দাদিরা রূপচর্চায় মুলতানি মাটি ব্যবহার করতেন। আমরা নিজেরাও অ...

মুলতানি মাটি দিয়ে কিভাবে করবেন ত্বক ও চুলের যত্ন?
চুলের যত্ন

মুলতানি মাটি দিয়ে কিভাবে করবেন ত্বক ও চুলের যত্ন?

সৌন্দর্যচর্চায়, বিশেষ করে ত্বক ও চুলের যত্ন নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম মাটির ব্যবহার দেখা যায়। প্রাচীন আয়ুর্বেদেও এর ব্যবহার হয়ে আসছে। স্পা...

আরও পড়ুন

অয়েলি স্কিনের অতিরিক্ত তেলতেলেভাব কন্ট্রোল করবেন কীভাবে?
অয়েলি স্কিন

অয়েলি স্কিনের অতিরিক্ত তেলতেলেভাব কন্ট্রোল করবেন কীভাবে?

ত্বকের যত্নে আমরা কতকিছুই না ব্যবহার করি! বিশেষ করে আমাদের যাদের তৈলাক্ত ত্বক; আমরা অয়েল কন্ট্রোল করার জন্য ইন্টারনেট ঘেঁটে, গুগল করে কত ধরনের টিপস সং...

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে
ত্বকের যত্ন

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে

প্রচন্ড গরমে জীবনটা শেষ। কিন্তু তাতে কী? ঈদের শপিং কি আর বন্ধ থাকবে? মোটেও না। রোদে ঘুরে মনের মতো শপিং তো করা হলো, কিন্তু এই শপিং করতে যেয়ে ত্বক যে পু...

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!
ত্বকের যত্ন

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!

রুপচর্চায় চন্দন কাঠের ব্যবহার হাজার বছর ধরে চলে আসছে। শুধুমাত্র এই উপমহাদেশেই নয় এমনকি পুরো বিশ্বে এটি ব্যবহার করা হয় ত্বকের যে কোন সমস্যা সমাধানে। মি...

গরমে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ৬টি ঘরোয়া ফেইস প্যাক
বিউটি টিপস

গরমে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ৬টি ঘরোয়া ফেইস প্যাক

গরমকাল মানেই রোদের তীব্রতা। এই তীব্রতায় ত্বক ধীরে ধীরে উজ্জ্বলতা হারিয়ে হয়ে ওঠে শুষ্ক ও নিষ্প্রাণ। তাই এ সময় ত্বকের জন্য প্রয়োজন বাড়তি যত্ন। তৈলাক্ত ব...

ত্বকের যত্নে ডিপ ক্লিঞ্জিং | সব ধরণের স্কিনের লাবণ্য ফিরিয়ে আনতে ৮টি মাস্ক
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ডিপ ক্লিঞ্জিং | সব ধরণের স্কিনের লাবণ্য ফিরিয়ে আনতে ৮টি মাস্ক

সবার জন্য নিয়ম মাফিক ত্বকের গভীর থেকে পরিষ্কার করা জরুরী। ত্বকের পুরনো লাবণ্য, উজ্জ্বলতা ফিরিয়ে আনতে নিয়মিত মাস্ক ব্যবহারের কোন বিকল্প নেই। কিছু প্রাক...

ত্বকের পরিচর্যায় যষ্টিমধু বা লিকোরিস পাউডারের কার্যকরী ৩টি ফেইস মাস্ক!
রিভিউ

ত্বকের পরিচর্যায় যষ্টিমধু বা লিকোরিস পাউডারের কার্যকরী ৩টি ফেইস মাস্ক!

সুন্দর ও উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য ঠিকঠাকভাবে স্কিনকেয়ার রুটিন তো মেনে চলছেন। কিন্তু অবহেলা কিংবা ব্যস্ততার অজুহাতে ফেইস প্যাক লাগানো বাদ যাচ্ছে না তো?...

…