সোপ বেইজড ক্লেনজার ব্যবহার করলে কি আসলেই ত্বকের ক্ষতি হয়?

তানিজা ইসলাম · Sep 07, 2023 · 1 min read

সোপ বেইজড ক্লেনজার ব্যবহার করলে কি আসলেই ত্বকের ক্ষতি হয়?

ক্লেনজিংয়ের পর স্কিন কি একটু বেশিই রাফ মনে হয়? অনেকেই ভেবে নেন যে ড্রাই ও সেনসিটিভ স্কিন হলে এমনটা তো হবেই! কিন্তু এই ধারণাটি কিন্তু পুরোপুরি সঠিক নয়। স্কিনকেয়ার প্রোডাক্ট সিলেকশনে ভুল হলে এমনটি হতেই পারে! সোপ বেইজড ক্লেনজার ব্যবহার এর কারণে এই প্রবলেম হচ্ছে না তো? সোপ বেইজড প্রোডাক্টের সাথে সোপ ফ্রি ফর্মুলার প্রোডাক্টের মেইন ডিফারেন্স কী, চলুন জেনে নেই।

সঠিক ক্লেনজার সিলেকশন

ক্লেনজার একটি বেসিক স্কিনকেয়ার প্রোডাক্ট, যেটি রেগুলার বেসিসে ব্যবহার করা হয়। ত্বকের যত্নে পি এইচ ব্যালেন্সড সোপ ফ্রি ক্লেনজার সিলেক্ট করা কেন জরুরি, স্কিনের নরমাল পি এইচ লেভেল কত, সোপ বেইজড প্রোডাক্টের সাথে সোপ ফ্রি ফর্মুলার প্রোডাক্টের পার্থক্য কী- এগুলো আমাদের জেনে নিতে হবে আগেই। ত্বকের ধরন অনুযায়ী সঠিক প্রোডাক্টটি চুজ না করতে পারলে স্কিন প্রবলেম তো দেখা দিবেই।

সোপ কী?

সোপ বেইজড ক্লেনজার

তেল/চর্বি হচ্ছে ট্রাইগ্লিসারলের এস্টার, একে সাধারণত ট্রাইগ্লিসারাইড বলা হয়। এই ট্রাইগ্লিসারাইড সোডিয়াম বা পটাসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে গ্লিসারল ও এক প্রকার ফ্যাটি অ্যাসিড তৈরি হয় । এই ফ্যাটি অ্যাসিড লবণকেই আমরা সাবান হিসেবে জানি। স্ট্রং অ্যালকালি সল্যুশন দিয়ে তৈরি ক্লেনজিং এজেন্ট হচ্ছে সোপ, যাতে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড আর ন্যাচারাল ফ্যাটের মিক্সচার থাকে। সাবান তৈরির প্রক্রিয়াকে ‘স্যাপোনিফিকেশন’ (Saponification) বলে।

সোপ বেইজড ক্লেনজার vs সোপ ফ্রি ক্লেনজার

নরমালি সোপ ফ্রি ক্লেনজারে জেন্টল সারফেকট্যান্ট, ইমোলিয়েন্ট, প্ল্যান্ট এক্সট্র্যাক্ট এগুলো ব্যবহৃত হয়। সোপ বেইজড প্রোডাক্টে সারফেকট্যান্ট হিসেবে সোপ ব্যবহার করা হয়। এই দু’টি প্রোডাক্টের মধ্যে মেইন ডিফারেন্স হলো এর পি এইচ লেভেল। সোপ বেইজড ক্লেনজারের পি এইচ যেখানে ৯-১০ এর মতো, সেখানে সোপ ফ্রি ক্লেনজারের পি এইচ ৫.৫ এর কাছাকাছি।

সোপ জাতীয় প্রোডাক্ট ও স্কিনের পি এইচ লেভেল

হিউম্যান স্কিনের পি এইচ ৪.৫ থেকে ৫.৫। পি এইচ লেভেলের রেঞ্জ ০-১৪ পর্যন্ত। ৭ হচ্ছে নিউট্রাল, ৭ এর কম হলে অ্যাসিডিক আর ৭ এর বেশি হলে ক্ষারীয়। আপনি যখন সোপ জাতীয় প্রোডাক্ট ফেইসে ব্যবহার করছেন, সেটা খুব স্বাভাবিকভাবেই স্কিনের পি এইচ বাড়িয়ে দিচ্ছে।

পি এইচ লেভেল

এতে কী ধরনের ক্ষতি হয়?

পি এইচ লেভেল যখন ৭ এর উপরে চলে যাচ্ছে, তখন আমাদের ত্বকের ন্যাচারাল সেবাম বা অয়েল প্রোডাকশন হ্যাম্পার হয়। স্কিন যথেষ্ট পরিমাণে সেবাম উৎপাদন না করলে তখন ড্রাইনেস, ইরিটেশন, রাফনেস এই সমস্যাগুলো দেখা দেয় খুব স্বাভাবিকভাবেই। এ কারণেই ক্লেনজিং এর পর পরই টোনার অ্যাপ্লাই করতে বলা হয়, যাতে স্কিনের এই পি এইচ লেভেল রিস্টোর করা যায়। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেনসিটিভ স্কিন পি এইচ লেভেলের এক্সট্রিম চেঞ্জ টলারেট করতে পারে না। তাই এক্ষেত্রে রিঅ্যাকশন হতে পারে, যেমন ইচিনেস।

সোপ বেইজড ক্লেনজার এড়িয়ে চলবো তাহলে?

এটি পুরোপুরি ডিপেন্ড করছে আপনার স্কিন টাইপের উপর। যেমন- অয়েলি ও কম্বিনেশন স্কিনে সোপ বেইজড ক্লেনজার ব্যবহারে তেমন সমস্যা হয় না। কারণ এই ধরনের ত্বকে ন্যাচারালি অয়েল প্রোডাকশন বেশি হয় যা সোপ বেইজড ক্লেনজার প্রোপারলি রিমুভ করতে পারে। এরপর টোনার অ্যাপ্লাই করলে পি এইচ লেভেল রিস্টোর হয় এবং স্কিন হেলদি থাকে, তেমন কোনো ইস্যু হয় না।

যাদের স্কিন ড্রাই, তাদের ক্ষেত্রে সোপ ফ্রি ক্লেনজার সাজেস্ট করা হয়। ড্রাই স্কিনে স্বাভাবিকভাবে যে অল্প পরিমাণে সেবাম প্রোডিউস হয়, স্ট্রং সারফেকট্যান্ট বা সোপ যদি পুরোপুরি সেটি ওয়াশ করে ফেলে, তাহলে অন্যান্য স্কিন কনসার্ন ট্রিগার হয়ে যেতে পারে। যেমন- ইচিনেস, এক্সেস ড্রাইনেস, ড্যামেজড স্কিন ব্যারিয়ার ইত্যাদি।

তাই অয়েলি ও কম্বিনেশন স্কিনের যত্নে আপনি সোপ বেইজড প্রোডাক্ট ইউজ করতে পারলেও ড্রাই ও সেনসিটিভ স্কিন হলে সেই সেইম প্রোডাক্ট এড়িয়ে চলাই বেটার। যেহেতু রেগুলার বেসিসেই ক্লেনজার ব্যবহার করতে হচ্ছে, তাই এই প্রোডাক্টটি চুজ করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে।

সেনসিটিভ ও ড্রাই স্কিনের জন্য ক্লেনজার বাছাই

স্কিন ক্যাফে ক্লেনজার

প্যারাবেন ও সিন্থেটিক প্রিজারভেটিভ ফ্রি, পি এইচ ব্যালেন্সড ক্লেনজার আপনার স্কিনের জন্য একদম পারফেক্ট। যেগুলো ওভারড্রাই না করেই ত্বককে জেন্টলি ক্লিন করতে পারে। আর হ্যাঁ, ক্লেনজিং এর নেক্সট স্টেপ হচ্ছে টোনিং, যেটি অনেকেই স্কিপ করেন। হেলদি স্কিন পেতে হলে এই বেসিক স্কিনকেয়ার স্টেপগুলো কিন্তু মেনে চলতেই হবে।

আশা করছি, আপনাদের কনফিউশনগুলো আজ ক্লিয়ার করতে পেরেছি। অথেনটিক স্কিনকেয়ার প্রোডাক্ট অনলাইনে কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ফিজিক্যাল শপ- যমুনা ফিউচার পার্ক, মিরপুরের কিংশুক টাওয়ার, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, ইস্টার্ন মল্লিকা, বসুন্ধরা সিটি, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), সীমান্ত সম্ভার, চট্টগ্রামের খুলশি টাউন সেন্টার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

  ছবি- সাটারস্টক, সাজগোজ, indiatimes.com

Products in this article

Simple Kind To Skin Moisturising Facial Wash 150 ml (Poland)
20% OFF
Free Shipping
Skin Cafe Soothing Aloe Vera Facewash with Salicylic Acid
20% OFF

সম্পর্কিত লেখা

ত্বকের যত্নে পি এইচ ব্যালেন্সড সোপ ফ্রি ক্লেনজার সিলেক্ট করছেন তো?
রিভিউ

ত্বকের যত্নে পি এইচ ব্যালেন্সড সোপ ফ্রি ক্লেনজার সিলেক্ট করছেন তো?

একটু চিন্তা করে বলুন তো, ক্লেনজিংয়ের পর স্কিন কি একটু বেশিই রাফ মনে হয়? এই ইরিটেশন ও রাফনেস কেন হয়, সেটা ভেবে দেখেছেন কখনো? অনেকেই ভেবে বসে থাকেন যে ড...

সোপ ফ্রি ও অ্যালোভেরা সমৃদ্ধ ক্লেনজার দিয়ে অয়েলি ও একনে প্রন স্কিনের যত্ন
রিভিউ

সোপ ফ্রি ও অ্যালোভেরা সমৃদ্ধ ক্লেনজার দিয়ে অয়েলি ও একনে প্রন স্কিনের যত্ন

'ঘুম থেকে ওঠার পর ফেইসে হাত দিতেই বেশ চিটচিটে ফিল হলো। বাইরে যেয়েও একই অবস্থা! আবার দিন দিন একনে প্রবলেমও বাড়ছে। এই অয়েল আর একনে কি কোনোভাবেই কন্ট্রোল...

লিভার আয়ুষ সোপ | ধূলো-ময়লাহীন গ্লোয়িং স্কিনের আয়ুর্বেদ সল্যুশন!
ত্বক

লিভার আয়ুষ সোপ | ধূলো-ময়লাহীন গ্লোয়িং স্কিনের আয়ুর্বেদ সল্যুশন!

আমি মুনা। ইউনিভার্সিটিতে পড়ছি। ভার্সিটি লাইফ মানেই পড়াশোনার পাশাপাশি অনেক অনেক এক্সটা কারিকুলার অ্যাকটিভিটিজ আর আড্ডা। তার মানে সকাল থেকে সন্ধ্যা বাহি...

নিজেই তৈরী করুন স্কিন ব্রাইটেনিং উপটান সোপ
ত্বকের যত্ন

নিজেই তৈরী করুন স্কিন ব্রাইটেনিং উপটান সোপ

আমরা আমাদের মুখের ত্বকের যেমন যত্ন নেই, আমাদের বডি পার্ট-এর স্কিনের কি তেমনটা যত্ন নেয়া হয়? এই প্রশ্নটা যদি করা হয়, অনেকেই উত্তর দিবেন যে, বডির স্কিন...

আরও পড়ুন

চুলের পি এইচ ব্যালেন্স বোঝার উপায় ও হেয়ার কেয়ারে এর প্রভাব জানেন কি?
চুলের যত্ন

চুলের পি এইচ ব্যালেন্স বোঝার উপায় ও হেয়ার কেয়ারে এর প্রভাব জানেন কি?

পি এইচ বা পটেনশিয়াল অব হাইড্রোজেন হলো কোন একটি পদার্থের অ্যাসিডিক বা অ্যালকালি-এর পরিমাপ। ০-১৪ পর্যন্ত মাপের স্কেল দ্বারা এটি পরিমাপ করা হয়। মানুষের চ...

ত্বকের ধরন অনুযায়ী সঠিক ক্লেনজার সিলেক্ট করবেন কীভাবে?
ত্বকের যত্ন

ত্বকের ধরন অনুযায়ী সঠিক ক্লেনজার সিলেক্ট করবেন কীভাবে?

এখন আমরা সবাই নিজের যত্ন নিয়ে অনেক বেশি সচেতন, বিশেষ করে স্কিনকেয়ারের ক্ষেত্রে। আর স্কিনকেয়ারের প্রথম ধাপটি হলো ক্লেনজিং। এখন এমন হয়তো কাউকেই খুঁজে প...

ক্লেনজারের রকমভেদ | আপনার স্কিনের জন্য পারফেক্ট ক্লেনজার কোনটি?
ত্বকের যত্ন

ক্লেনজারের রকমভেদ | আপনার স্কিনের জন্য পারফেক্ট ক্লেনজার কোনটি?

সারাদিন বাইরে থাকার পরে বাসায় ফিরে সবথেকে স্বস্তি লাগে তখনই, যখন ক্লেনজার দিয়ে মুখটা ক্লিন করে নেই। আমার কাছে তখন খুবই ফ্রেশ লাগে। সারাদিনের সমস্ত ডার...

ড্রাই ও অয়েলি স্কিনে ডাবল ক্লেনজিং এ কোন কোন উপাদান থাকা জরুরি?
ত্বকের যত্ন

ড্রাই ও অয়েলি স্কিনে ডাবল ক্লেনজিং এ কোন কোন উপাদান থাকা জরুরি?

ডাবল ক্লেনজিং শব্দটি শুনতে যতটা সহজ মনে হচ্ছে, কাজটি আসলে ততটাই সহজ। অনেকে অবশ্য ভাবেন, ডাবল অর্থ হয়তো একই ক্লেনজার দিয়ে দু'বার মুখ ধোয়া। অর্থ কিছুটা...

স্কিনের pH লেভেল মেনটেইন করা কেন ও কতটা জরুরি?
বিউটি টিপস

স্কিনের pH লেভেল মেনটেইন করা কেন ও কতটা জরুরি?

স্কিন বা হেয়ার কেয়ার প্রোডাক্টে বর্তমানে pH শব্দটি বেশ পরিচিত। প্রোডাক্ট কিনতে গেলে সেখানে স্কিনের pH লেভেল মেনটেইন করতে সাহায্য করে এমন লেখা চোখে পড়ে...

ত্বকের ধরন ও কনসার্ন অনুযায়ী পারফেক্ট ক্লেনজার বেছে নিয়েছেন তো?
রিভিউ

ত্বকের ধরন ও কনসার্ন অনুযায়ী পারফেক্ট ক্লেনজার বেছে নিয়েছেন তো?

ফ্ললেস স্কিন পাওয়ার জন্য দু’টি বিষয় নিশ্চিত করা প্রয়োজন, হেলদি লাইফস্টাইল আর সঠিক স্কিনকেয়ার প্রোডাক্ট নির্বাচন। স্কিনকেয়ার এর কথা শুনলেই কোন প্রোডাক্...

…