ত্বক পরিষ্কারে ক্লেনজিং অয়েল ব্যবহার করছেন তো?

পল্লবী · Dec 01, 2020 · 1 min read

ত্বক পরিষ্কারে ক্লেনজিং অয়েল ব্যবহার করছেন তো?

ব্রণের সমস্যার মুখোমুখি হইনি এমন খুব কম মানুষই আছি। বেশ কয়েকদিন ধরেই আমার মুখে অনেক ব্রণ হচ্ছিলো। স্কিন কেয়ারের সব স্টেপই ফলো করি ঠিকঠাক। আবার ফেইসওয়াশ দিয়ে ফেইসও ক্লিন করি ভালোভাবে। তবুও ব্রণের সমস্যা কমছিল না। তখন আমি  আমার এক ফ্রেন্ডের সাথে ব্যাপারটা শেয়ার করলাম এবং স্কিন ক্যাফের ক্লেনজিং অয়েল সম্পর্কে জানতে পারলাম। তারপর ঠিক ১ মাস আমি বাহির থেকে এসে ডাবল ক্লেনজিং করছি। এটি ব্যবহার করেই বুঝতে পারলাম, আমাদের ত্বকের যত্নে এবং ভেতর থেকে ত্বক পরিষ্কারে ক্লেনজিং অয়েল কতখানি দরকার।

আমাদের ত্বকে প্রতিনিয়ত ডার্ট, পলিউশন, ঘাম তো লেগেই থাকে। এছাড়া আমরা মেয়েরা বাহিরে বের হওয়ার সময় কিন্ত সানক্রিন, কাজল, লিপস্টিক ব্যবহার করছি। বাহির থেকে আসার পর ফেইসওয়াশ দিয়ে ক্লিন করলেও ডার্ট, পলিউশন, ঘাম, মেকআপ কিন্তু ত্বকে লেগেই থাকে। এর ফলে ত্বকের পোরস ক্লগড হয়ে যায়। আর সে থেকেই একনে, পিম্পল, ব্ল্যাকহেডস সহ নানান সমস্যার সৃষ্টি হয়। তাই ত্বককে ভেতর থেকে পরিষ্কার রাখা খুবই জরুরী। আর সেক্ষেত্রে অয়েল ক্লেনজার কার্যকরী একটি পদ্ধতি। আর আমার ব্যবহার করা স্কিন ক্যাফের ক্লেনজিং অয়েল ব্যবহার করে আমি এত বেশি স্যাটিসফাইড ভাবলাম রিভিউ লিখে ফেলি। আপনাদের তাহলে স্কিন ক্যাফের ক্লিনজিং অয়েল সম্পর্কে ধারণা আসবে এবং বুঝতে পারবেন কেন ব্যবহার করছি।

কেন স্কিন ক্যাফের মেকআপ ক্লিনজিং অয়েল ব্যবহার করি?

স্কিন ক্যাফের অয়েল ক্লেনজার ব্যবহারের পর থেকে আমার আর ত্বকের যত্ন নিয়ে এত চিন্তা করতে হয় না। কারণ ত্বক যদি ভেতর থেকে পরিষ্কার হয়, তাহলে ত্বকের অন্যান্য সমস্যা এমনিতেই অনেকটা কমে যায়। এই অয়েল ক্লেনজারটি ব্যবহারের পর থেকেই আমি দেখতে পারছি আমার ত্বকের সমস্যাগুলো ধীরে ধীরে কমতে শুরু করেছে। এটি ব্যবহারে আমার যে পোরস ক্লগিং এর সমস্যা ছিল তা এখন আর নেই।  মেকআপ বা সানস্ক্রিন যেইটাই ব্যবহার করি না কেন এসব প্রোডাক্টের মধ্যে যে ক্যামিকেলগুলো থাকে, সেগুলোর ক্যামিকেল বন্ড ভাঙতে ক্লেনজিং অয়েল খুব ভালো কাজ করে। আর আমি যেহেতু আমার স্কিন কেয়ার রুটিনে সানস্ক্রিন যোগ করেছি, তাই আমার জন্য অয়েল ক্লেনজার ব্যবহার করা মাস্ট!

যা যা ভালো লেগেছে

১। চিটচিটে ভাবের জন্য আমি অয়েল ব্যবহার করতে চাইতাম না। স্কিন ক্যাফের এই ক্লেনজিং অয়েলে গ্রেপসীড অয়েল থাকার কারণে কোন চিটচিটে ভাব নেই। ২। এই অয়েলটি খুব লাইটলি স্টিকি, আর এই স্টিকিনেস স্কিনের ভেতর থেকে মেকআপ, ডার্ট, পলিউশন বের করে আনে। ৩। অয়েলটি খুব সহজে ত্বকের সাথে মিশে যায়।

৪। এই ক্লেনজিং অয়েলটি ভালো লাগার আরেকটি কারণ হচ্ছে- আমার যেহেতু ত্বক সেন্সেটিভ, এই অয়েলটি ত্বকের ভেতর থেকে ক্লিন করেছে কোন রকম ইরিটেশন ছাড়াই।

৫। এই ক্লেনজিং অয়েলে আরও আছে ভিটামিন-ই, সূর্যমুখী অয়েল। যা  ত্বককে রাখে ময়েশ্চারাইজড এবং স্মুথ। ৬। স্কিন ক্যাফের এই অয়েলটি ত্বকের অয়েলের ভারসাম্য বজায় রাখে। ৭। এই ক্লেনজিং অয়েলটিতে কোনরকম ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করা হয়নি এবং খুবই মাইল্ড একটি ফ্লেভার ব্যবহার করা হয়েছে। ৮। স্কিন ক্যাফের অয়েলটি ত্বকের ভেতর থেকে সব ময়লা পরিষ্কার করে এবং পোরস ক্লগিং থেকে স্কিনকে দূরে রাখে।

কীভাবে ব্যবহার করি আমি?

যারা আমার মত নতুন ক্লেনজিং অয়েল ব্যবহার করতে চান তাদের জন্য ব্যবহারের কিছু নিয়ম বলে দেই। এতে ঝামেলার কিছুই নেই।

  • বাহির থেকে এসে পরিমাণ মতো ক্লেনজিং অয়েল নিয়ে নিতে হবে।
  • ফেইসে হালকা করে চেপে চেপে লাগিয়ে ম্যাসাজ করতে হবে। ম্যাসাজ করার সময় রিং ফিংগার ব্যবহার করবেন, এতে প্রেসার কম পড়ে। আর ম্যাসাজটাও সব সময় সঠিক নিয়মে করতে হবে। নাহলে ত্বকে ভাঁজ পড়ে যাবে।
  • সাথে একটু পানি নিয়ে আবার কিছুক্ষণ ম্যাসাজ করতে হবে। আমি কিন্তু খেয়াল রাখি যাতে চোখের ভেতর না চলে যায়।
  • এরপর একটি মাইল্ড ফেইসওয়াশ দিয়ে ফেইসটা ক্লিন করে নিতে হবে। আপনি চাইলে হালকা কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন।

প্যাকেজিং এবং দাম

স্কিন ক্যাফের মেকআপ ক্লেনজিং অয়েলটির প্যাকেজিংটা আমার বেশ ভাল লেগেছে। ১২০ এম.এল এর প্লাস্টিকের একটি ওয়াটার কালার বোতলে ক্লেনজিং অয়েলটি পাওয়া যায় এটি। এর দাম মাত্র ৫৫০ টাকা। দামের তুলনায় প্রোডাক্টটির কার্যকারিতা অনেক বেশি। একবার ব্যবহার করলে আপনাদের অবশ্যই ভালো লাগবে।

স্কিন ক্যাফের এই ক্লেনজিং অয়েলটি আমি কিনেছি শপ.সাজগোজ.কম থেকে। অথেক্টিক প্রোডাক্টের জন্য সাজগোজই আমার ভরসা। আপনারা স্কিন ও হেয়ার কেয়ারের অথেনক্টিক প্রোডাক্ট কিনতে চাইলে সাজগোজের দুটি ফিজিক্যাল শপ ভিজিট করতে পারেন, যার একটি যমুনা ফিউচার পার্ক ও অপরটি সীমান্ত স্কয়ারে অবস্থিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।

Products in this article

Skin Cafe Pure & Natural Aloe Vera gel 98%
20% OFF

Skin Cafe Pure & Natural Aloe Vera gel 98%

(4.5)
240ml
৳ 399.00৳ 500.00
Skin Cafe 100% Natural Rose Water Face And Body Mist
20% OFF
Skin Cafe Makeup Cleansing Oil Advanced
20% OFF

Skin Cafe Makeup Cleansing Oil Advanced

(4.1)
120ml
৳ 440.00৳ 550.00
Skin Cafe Sunscreen SPF 50 PA+++  Lightweight & Non-Greasy
16% OFF

সম্পর্কিত লেখা

দিনশেষে মেকআপ ও সানস্ক্রিন রিমুভ করতে ক্লেনজিং অয়েল
রিভিউ

দিনশেষে মেকআপ ও সানস্ক্রিন রিমুভ করতে ক্লেনজিং অয়েল

প্রতিদিন বাইরে গেলে সানস্ক্রিন আর মেকআপ তো অ্যাপ্লাই করতেই হয়। বাসায় ফিরে এগুলো রিমুভ করার জন্য আমরা ফেইস ওয়াশ ইউজ করি। তবে শুধুমাত্র ফেইস ওয়াশ দিয়ে ক...

ড্রাই ও অয়েলি স্কিনে ডাবল ক্লেনজিং এ কোন কোন উপাদান থাকা জরুরি?
ত্বকের যত্ন

ড্রাই ও অয়েলি স্কিনে ডাবল ক্লেনজিং এ কোন কোন উপাদান থাকা জরুরি?

ডাবল ক্লেনজিং শব্দটি শুনতে যতটা সহজ মনে হচ্ছে, কাজটি আসলে ততটাই সহজ। অনেকে অবশ্য ভাবেন, ডাবল অর্থ হয়তো একই ক্লেনজার দিয়ে দু'বার মুখ ধোয়া। অর্থ কিছুটা...

গ্রুমি ফেসিয়াল ক্লেনজিং ব্রাশ। ত্বকের যত্নে ক্লেনজিং হোক সঠিকভাবে
রিভিউ

গ্রুমি ফেসিয়াল ক্লেনজিং ব্রাশ। ত্বকের যত্নে ক্লেনজিং হোক সঠিকভাবে

বাহিরের ধুলাবালি, মেকআপ আর পল্যুশন- এ সবকিছুর প্রভাবই সরাসরি পড়ে আমাদের ত্বকের ওপর। আর এসব কিছু থেকে ত্বককে পরিষ্কার করতে দরকার প্রপার ক্লেনজিং। প্রপা...

ডাবল ক্লেনজিং কী, কেন প্রয়োজন এবং কীভাবে করতে হয়?
ত্বকের যত্ন

ডাবল ক্লেনজিং কী, কেন প্রয়োজন এবং কীভাবে করতে হয়?

সময়ের পরিক্রমায় স্কিন কেয়ারের ট্রেন্ডে এসেছে পরিবর্তন। ত্বকের যত্নে ক্লেনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং, সান প্রোটেক্টিং এই স্টেপগুলো সম্পর্কে এখন কম বেশি...

আরও পড়ুন

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!
চুল

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!

অনেক দিন হয়ে গেল সাজগোজে এফরডেবল কোন কসমেটিকের রিভিউ লেখা হচ্ছে না। তার জন্য খুবই দুঃখিত! বেশ কিছু পার্সোনাল কারণে নতুন কোন প্রোডাক্ট ট্রাই করা বা রিভ...

CTM রুটিন জুড়েই থাকুক ভিটামিন-সি!
ত্বকের যত্ন

CTM রুটিন জুড়েই থাকুক ভিটামিন-সি!

স্কিন কেয়ারে যারা নতুন তারা অনেকেই হয়তো ক্যাপশন দেখে ভাবছেন, CTM আবার কী? জটিল কিছু মনে হলেও আসলে ব্যাপারটি খুবই সিম্পল। আমরা স্কিন কেয়ারে প্রধানত যে...

স্কিন ক্যাফে জোজোবা অয়েল | কোমল ত্বক ও চুলের ১টি-ই সল্যুশন!
চুল

স্কিন ক্যাফে জোজোবা অয়েল | কোমল ত্বক ও চুলের ১টি-ই সল্যুশন!

আমার গত মাসে একটা বিয়ের দাওয়াত ছিল, বাসায় ফিরে আমি জাস্ট দুই মিনিটে আমি আমার পুরো মুখের ভারী বেইজ মেকআপ, ওয়াটারপ্রুফ আই মেকআপ, লিকুইড লিপস্টিক এবং মেক...

রূপচর্চায় আমন্ড অয়েল । রুক্ষ-শুষ্ক ত্বক ও চুলের যত্ন নিন প্রাকৃতিক উপায়ে!
রিভিউ

রূপচর্চায় আমন্ড অয়েল । রুক্ষ-শুষ্ক ত্বক ও চুলের যত্ন নিন প্রাকৃতিক উপায়ে!

রুক্ষ-শুষ্ক ত্বক ও চুল নিয়ে চিন্তায় আছেন? আমন্ড অয়েলের গুণাগুণ সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি! আমাদের ত্বক এবং চুলের জন্য এর কার্যকারিতা কম কিছু নয়। ত...

রিংকেলস প্রিভেন্ট করতে অ্যাসেনশিয়াল অয়েল কীভাবে কাজ করে?
এজিং

রিংকেলস প্রিভেন্ট করতে অ্যাসেনশিয়াল অয়েল কীভাবে কাজ করে?

স্কিন ও হেয়ার কেয়ার রুটিনে অ্যাসেনশিয়াল অয়েলের নাম বেশ পরিচিত। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি, ত্বকের কালো দাগ দূর করা, চুল পড়া রোধ করার মতো নানা কাজে এই অয়ে...

ডাবল ক্লেনজিং এর জন্য আমার ফেভারিট মাইসেলার ওয়াটার
রিভিউ

ডাবল ক্লেনজিং এর জন্য আমার ফেভারিট মাইসেলার ওয়াটার

মেকআপকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে আমরা কত প্রোডাক্টই না ইউজ করি। কিন্তু দিনশেষে প্রোপারলি মেকআপ ক্লিন করতে গেলেই আমাদের যত আলসেমি। আবার দিনের বেলা সূর্য...

…