হাইড্রেটেড স্কিন পাওয়ার জন্য কেমন হওয়া উচিত স্কিন কেয়ার রুটিন?

দুর্দানা চৌধুরী · Nov 09, 2022 · 1 min read

হাইড্রেটেড স্কিন পাওয়ার জন্য কেমন হওয়া উচিত স্কিন কেয়ার রুটিন?

ফ্রেশ ও হেলদি স্কিন আমরা সবাই চাই। কিন্তু আবহাওয়া, পরিবেশ এমনকি বয়সের সাথে সাথে স্কিন তার ন্যাচারাল হাইড্রেশন হারিয়ে নিষ্প্রাণ ও মলিন হয়ে পড়ে। আর ডিহাইড্রেটেড স্কিনে ফাইন লাইনস, রিংকেলসের মতো এজিং সাইনস দ্রুত দেখা দেয়। তাই শুধু ত্বকের সৌন্দর্যের জন্যই নয়, ত্বক সুস্থ রাখার জন্যও হাইড্রেশন প্রয়োজন। ডিহাইড্রেটেড স্কিনে নানা ধরনের স্কিন প্রবলেম দেখা দিতে পারে, সেই সাথে অস্বস্তিকর অনুভূতি তো আছেই। সহজ ভাষায়, আপনি যদি একইসাথে সুস্থ ও সুন্দর ত্বক পেতে চান তাহলে অবশ্যই স্কিন হাইড্রেটেড রাখতে হবে। কিন্তু হাইড্রেটেড স্কিন পাওয়ার জন্য স্কিন কেয়ার রুটিন কেমন হওয়া উচিত সেটা নিয়ে অনেকেরই কনফিউশন থাকে। চলুন আজকের আর্টিকেল থেকে এ বিষয়ে বিস্তারিত জেনে নেই।

হাইড্রেটেড স্কিন পাওয়ার জন্য স্কিন কেয়ার রুটিন কীভাবে মেনটেইন করবেন?  

ত্বকের ধরন বুঝে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করুন

স্কিন কেয়ার রুটিনে যতগুলো স্টেপ আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি স্টেপ হচ্ছে ত্বকের ধরন বুঝে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করা। স্কিন টাইপ যেমনই হোক না কেন, এই স্টেপটি ফলো করা মাস্ট। আমাদের অনেকেরই ধারণা গরমের সময় স্কিনে ময়েশ্চারাইজার ব্যবহার করার প্রয়োজন নেই। এ ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ সামার হোক বা উইন্টার, সব সিজনেই ময়েশ্চারাইজার মাস্ট অ্যাপ্লাই করতে হবে। ড্রাই, কম্বিনেশন বা অয়েলি সব ধরনের স্কিনেই ময়েশ্চারাইজারের প্রয়োজন আছে। ময়েশ্চারাইজার ত্বকের আর্দ্রতা ফিরিয়ে দেয়। সেই সাথে স্কিনের আপার লেয়ারে একটি আস্তরণ তৈরি করে ওয়াটার লসকে কন্ট্রোল করে। ড্রাই স্কিন হলে ক্রিম বেইজড থিক ময়েশ্চারাইজার, অয়েলি স্কিন হলে ওয়াটার বেইজড লাইটওয়েট ময়েশ্চারাইজার এবং কম্বিনেশন স্কিন হলে জেল ও ক্রিম বেইজড ময়েশ্চারাইজার ইউজ করুন।

হাইড্রেটেড স্কিন পাওয়ার জন্য ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করুন

ক্লেনজিং এর জন্য সঠিক ক্লেনজার চুজ করুন

আমরা অনেকেই আমাদের স্কিন টাইপ জানি না। তাই না বুঝেই ক্লেনজার কিনে ফেলি। আবার অনেকেই ভাবেন স্কিন ক্লিন রাখার জন্য বারবার ক্লেনজার দিয়ে ফেইস ওয়াশ করতে হবে। অথচ বারবার ক্লেনজার ব্যবহারের কারণে স্কিন হাইড্রেশন হারিয়ে ফেলতে পারে। যার কারণে ত্বক হয়ে পড়ে ডিহাইড্রেটেড। তাই ঘনঘন ইউজ না করে ডে অ্যান্ড নাইট স্কিন কেয়ার রুটিন অনুযায়ী ক্লেনজার ইউজ করুন। অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য ফোম ক্লেনজার, অল টাইপ স্কিনের জন্য জেল ও অয়েল বেইজড ক্লেনজার, নরমাল টু ড্রাই স্কিনের জন্য ক্রিম বেইজড ক্লেনজার চুজ করুন।

দিনে বাইরে গেলে ফেইস মিস্ট অ্যাপ্লাই করুন

কাজের জন্য আমাদের অনেককেই সারাদিন বাইরে থাকতে হয়। তাই ময়েশ্চারাইজার রি-অ্যাপ্লাই করার সুযোগ খুব কম থাকে। আবার এসি অফিসে দীর্ঘ সময় বসে থাকার জন্যও স্কিন দ্রুত হাইড্রেশন হারায়। এসব কারণে স্কিন অল্প সময়েই ডিহাইড্রেটেড হয়ে যায়। তাই স্কিনে হাইড্রেশন ফিরিয়ে আনতে ফেইস মিস্ট বা রোজ ওয়াটার ইউজ করতে পারেন। স্কিন ডিহাইড্রেটেড লাগলে যেন ইনস্ট্যান্ট হাইড্রেশন পাওয়া যায়, সেজন্য ব্যাগে সব সময় একটি ফেইস মিস্ট বা রোজ ওয়াটার ক্যারি করুন।

সিরাম অ্যাপ্লাই করুন

প্রতিদিনের ব্যস্ততা, বাইরের দূষণ, সূর্যরশ্মি সবকিছুই আমাদের ত্বকে নেগেটিভ ইমপ্যাক্ট ফেলে। আর এসব কারণে স্কিনে প্রিম্যাচিউর এজিং সাইনস দেখা দেয়, স্কিন রাফ ও ড্রাই হয়ে যায়, স্কিনের হাইড্রেশন ব্যালেন্সেও ব্যাঘাত ঘটে। হাইড্রেটেড স্কিন পাওয়ার জন্য স্কিন কেয়ার রুটিনে সিরাম অ্যাড করতে পারেন। ফেইস সিরামে হায়ালুরনিক অ্যাসিড, ভিটামিন সি, গ্লাইকোলিক অ্যাসিডের মতো বেশ কয়েকটি অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট থাকে যেগুলো স্কিনের স্পেসিফিক প্রবলেমকে টার্গেট করে সল্যুশন দেয়। স্কিনের ডালনেস ও ড্রাইনেস কমিয়ে, ময়েশ্চার ধরে রাখার জন্য সিরাম বেশ হেল্পফুল। স্কিন কেয়ার রুটিনে সিরাম অ্যাড করলে সকালে বাইরে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে।

হাইড্রেটেড স্কিন পাওয়ার জন্য সিরাম অ্যাপ্লাই

সিজন অনুযায়ী স্কিন কেয়ার প্রোডাক্ট সিলেক্ট করুন

প্রকৃতিতে যখন পরিবর্তন আসে, তখন তার প্রভাব শুরুতে বোঝা যায় ত্বকে। শীতের সময়ে ত্বক আর্দ্রতা হারিয়ে শুষ্ক হয়ে ওঠে, গরমে ত্বক বেশি ঘামে। বছরের একেক সময় তাই স্কিন কেয়ার রুটিন হতে হবে একেক রকম। স্কিনের হাইড্রেশন ধরে রাখার জন্য সিজন ও স্কিনের টাইপ অনুযায়ী সানস্ক্রিন, ময়েশ্চারাইজার, শিট মাস্ক, সিরামের মতো স্কিন কেয়ার প্রোডাক্ট চুজ করুন। ঠোঁটের যত্নে সিলেক্ট করুন লিপবাম বা ভ্যাসলিন।

ওয়াটার বেইজড প্রোডাক্ট ব্যবহার করুন

স্কিনের হাইড্রেশন ধরে রাখার জন্য স্কিন কেয়ার রুটিনে যে প্রোডাক্টই অ্যাড করা হোক না কেন, সেগুলো যেন ওয়াটার বেইজড হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। একইভাবে মেকআপ প্রোডাক্ট চুজ করার ক্ষেত্রেও এই বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। কারণ ওয়াটার বেইজড প্রোডাক্ট ইউজ করলে স্কিনে বেশ লাইট ফিল হয়, ড্রাই ও ডিহাইড্রেটেড স্কিনে ময়েশ্চার লক থাকে, একনে ও অয়েলি প্রন স্কিনেও স্যুট করে। সেই সাথে স্কিন করে তোলে ফ্রেশ ও রেডিয়েন্ট।

রেডিয়েন্ট স্কিন

খেয়াল রাখুন আরও কিছু বিষয়ে 

পর্যাপ্ত পানি ও শাকসবজি গ্রহণ করুন 

স্কিন হাইড্রেটেড রাখার জন্য নানা ধরনের প্রোডাক্ট ইউজ করা হয়। কিন্তু শুধু বাহির থেকে চেষ্টা করলেই কিন্তু হাইড্রেশন ধরে রাখা যাবে না। এ জন্য প্রয়োজন সঠিক খাদ্যাভ্যাস মেনে চলা। সেই সাথে প্রচুর পানি পান করতে হবে। সিজন অনুযায়ী বাজারে নানা ধরনের ফলমূল ও শাকসবজি পাওয়া যায়। এগুলো প্রতিদিনের খাদ্যতালিকায় ইনক্লুড করতে হবে। এক কথায়, হাইড্রেটেড ও ফ্রেশ স্কিন পাওয়ার জন্য হেলদি ডায়েট মেনটেইন করা খুবই জরুরি।

হট শাওয়ার নেয়ার সময় সতর্ক থাকুন

সারাদিনের ক্লান্তি দূর করতে আমরা অনেকেই হট শাওয়ার নিতে পছন্দ করি। মাঝেমধ্যে নিলে হয়তো তেমন প্রবলেম হবে না, কিন্তু রেগুলার হট শাওয়ার স্কিনের জন্য হার্মফুল হতে পারে। স্কিন ড্রাই হয়ে ইচিনেসের প্রবলেম দেখা দিতে পারে, সেই সাথে ময়েশ্চারও লস হয়। যার কারণে অল্প সময়েই স্কিন তার হাইড্রেশন হারিয়ে ফেলে। স্কিন ডিহাইড্রেটেড হয়ে গেলে ড্রাইনেস ও রাফনেস দেখা দিতে পারে। তাই হট শাওয়ার নেয়ার সময় সতর্ক থাকুন।

 

হেলদি, ব্রাইট ও বিউটিফুল স্কিন পাওয়ার জন্য স্কিনের হাইড্রেশন ধরে রাখা জরুরি। স্কিন টাইপ যেমনই হোক না কেন, সঠিকভাবে স্কিন কেয়ার রুটিন ফলো করলে স্কিন ডিহাইড্রেটেড হয়ে যাওয়া নিয়ে একদমই ভাবতে হবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। স্কিন কেয়ার, হেয়ার কেয়ার ও মেকআপ প্রোডাক্টগুলো কিনতে পারেন সাজগোজ থেকে। সাজগোজের চারটি ফিজিক্যাল শপ রয়েছে। শপগুলো যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার এবং উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) এ অবস্থিত। এই শপগুলোতে ঘুরে নিজের পছন্দমতো অথবা অনলাইনে শপ.সাজগোজ.কম  থেকে কিনতে পারেন আপনার দরকারি প্রোডাক্টগুলো।

ছবিঃ সাজগোজ

Products in this article

Skin Cafe 100% Natural Rose Water Face And Body Mist
20% OFF
Simple Kind to Skin Hydrating Light Moisturiser 125 gm (Hungary)
21% OFF
Free Shipping

সম্পর্কিত লেখা

ত্বকের ধরন অনুযায়ী সঠিক ক্লেনজার সিলেক্ট করবেন কীভাবে?
ত্বকের যত্ন

ত্বকের ধরন অনুযায়ী সঠিক ক্লেনজার সিলেক্ট করবেন কীভাবে?

এখন আমরা সবাই নিজের যত্ন নিয়ে অনেক বেশি সচেতন, বিশেষ করে স্কিনকেয়ারের ক্ষেত্রে। আর স্কিনকেয়ারের প্রথম ধাপটি হলো ক্লেনজিং। এখন এমন হয়তো কাউকেই খুঁজে প...

হেলদি স্কিন পেতে কনসার্ন বুঝে স্কিন কেয়ার রুটিনে অ্যাড করুন ময়েশ্চারাইজার!
ত্বকের যত্ন

হেলদি স্কিন পেতে কনসার্ন বুঝে স্কিন কেয়ার রুটিনে অ্যাড করুন ময়েশ্চারাইজার!

ঋতু পরিবর্তনের পরিক্রমায় প্রকৄতির মতো ত্বকেও আসে নানা পরিবর্তন। আর সেই পরিবর্তনের রেশ ধরেই কারও চলে পৌষ মাস আর কারও সর্বনাশ! এখন আপনারাই বলুন তো, কখন...

আপনার স্কিন ড্রাই নাকি ডিহাইড্রেটেড সেটা বুঝবেন কীভাবে?
ড্রাই স্কিন

আপনার স্কিন ড্রাই নাকি ডিহাইড্রেটেড সেটা বুঝবেন কীভাবে?

একটা বিষয় নিয়ে আমাদের প্রায় সময়ই কমপ্লেইন থাকে, ‘এত কিছু ব্যবহার করি তাও স্কিনের কোনো পরিবর্তন নেই! দামি দামি প্রোডাক্ট কিনলাম, ডায়েট চেঞ্জ করলাম, কিছ...

একনে প্রন স্কিনের যত্নে ময়েশ্চারাইজার কীভাবে সিলেক্ট করবেন?
একনে-প্রন

একনে প্রন স্কিনের যত্নে ময়েশ্চারাইজার কীভাবে সিলেক্ট করবেন?

দিন দিন একনে প্রবলেম বেড়ে যাচ্ছে বলে ময়েশ্চারাইজার সিলেকশন নিয়ে অনেকেই কনফিউশনে পড়ে যান। একনে প্রন স্কিনের যত্নে কোন ময়েশ্চারাইজার ভালো কাজ করবে সেটা...

আরও পড়ুন

হাইড্রেশন নাকি ময়েশ্চারাইজেশন | কোনটি আপনার ত্বকের দরকার?
বিউটি টিপস

হাইড্রেশন নাকি ময়েশ্চারাইজেশন | কোনটি আপনার ত্বকের দরকার?

সৌন্দর্য কি শুধুমাত্র গায়ের রঙে? একদমই না। হেলদি স্কিন দেখতে কিন্তু সবথেকে সুন্দর লাগে, তাই না? আর হেলদি স্কিন পেতে হলে স্কিন কেয়ারের জুড়ি নেই। হেলদি...

কম্বিনেশন স্কিনের যত্নে কি হাইড্রেশন অপরিহার্য?
বিউটি টিপস

কম্বিনেশন স্কিনের যত্নে কি হাইড্রেশন অপরিহার্য?

কম্বিনেশন স্কিন অর্থাৎ মিশ্র ত্বকের পরিচর্যার বিষয়টি অনেকের কাছে বেশ একটু জটিলই মনে হয়। কারন এ ধরনের ত্বকের কিছু অংশ থাকে তৈলাক্ত তো কিছু অংশ হয় শুষ্ক...

বয়সভেদে স্কিন কেয়ার | জেনে নিন ৫ ধরনের এজ গ্রুপের ত্বকের যত্ন
ত্বকের যত্ন

বয়সভেদে স্কিন কেয়ার | জেনে নিন ৫ ধরনের এজ গ্রুপের ত্বকের যত্ন

আমাদের প্রত্যেকের স্কিনই আলাদা। তবে, বয়সের সাথে সাথে আমাদের স্কিন কিন্তু পরিবর্তন হয়। আর আমাদেরও উচিত বয়সভেদে স্কিন কেয়ার করা যেহেতু বয়সের সাথে সাথে স...

গরমে ত্বকের যত্নে জেল বেইজড ময়েশ্চারাইজার!
বিউটি টিপস

গরমে ত্বকের যত্নে জেল বেইজড ময়েশ্চারাইজার!

গরমে অনেকেই ক্রিম ব্যবহার করতে চায় না, বিশেষ করে তৈলাক্ত ত্বকের অধিকারী যারা! আবার শুষ্ক ত্বকে গরমে এমন কিছু দরকার যা ত্বককে হেভি ফিল দেয় না আর ত্বকে...

ত্বকের ধরন অনুযায়ী সাজিয়ে নিন আপনার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন
ত্বকের যত্ন

ত্বকের ধরন অনুযায়ী সাজিয়ে নিন আপনার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন

সারাদিনের সকল কাজ শেষ করে যখন আমরা ঘরে ফিরি কিংবা যারা ঘরের হাজারটা কাজ শেষ করে বিশ্রাম নিতে বসি, তখন আমাদের শরীরও কিন্তু রিলাক্সিং মোডে চলে যায়। ফ্রে...

ডিহাইড্রেটেড একনে প্রন স্কিনের জন্য প্রয়োজন একটু বাড়তি যত্ন!
ত্বকের যত্ন

ডিহাইড্রেটেড একনে প্রন স্কিনের জন্য প্রয়োজন একটু বাড়তি যত্ন!

অয়েলি স্কিনে একনে হওয়াটা তো কমন বিষয় আমাদের কাছে। কিন্তু ডিহাইড্রেটেড স্কিনেও একনের সমস্যা হয়ে থাকে, তাই না? অনেকেরই স্কিন ডিহাইড্রেটেড অ্যান্ড একনে প...

…