৩৫ এর পর স্কিনকেয়ার | কীভাবে ধরে রাখবেন ত্বকের তারুণ্য?

মাহবুবা মিমি · Oct 26, 2023 · 1 min read

৩৫ এর পর স্কিনকেয়ার | কীভাবে ধরে রাখবেন ত্বকের তারুণ্য?

বয়স যখন ত্রিশের মাঝামাঝি চলে এসেছে, তখন হঠাৎ আয়নায় চোখ পড়লে ত্বকের পরিবর্তনগুলো বেশ ভালোই নজরে আসে। এই ক’দিন আগেও তো চোখের নিচে এতটা রিংকেলস ছিলো না। স্কিনের উজ্জ্বলতাও আগের মতো নেই, কেমন যেন নিষ্প্রাণ লাগছে! এমনটা মনে হলে বুঝে নিন, এবার ত্বক জানান দিচ্ছে তার চাহিদার কথা। বলা হয়ে থাকে, বয়স ২২-২৫ হলেই অ্যান্টি এজিং স্কিনকেয়ার স্টার্ট করতে হয়। কিন্তু যারা এতদিন প্রোপারলি ত্বকের যত্ন নেননি, তারা নিশ্চয়ই ফিল করছেন যে এবার একটু কেয়ার করা দরকার! ৩৫ এর পর স্কিনকেয়ার রুটিন কেমন হওয়া উচিত, সেটাই আজ জানাবো।

খেয়াল করে দেখুন, ৩৫ এর পর আমাদের জীবনে বেশ চেঞ্জ আসে, সময়ের সাথে সাথে দায়িত্ব বাড়ে। স্ট্রেসও বাড়তে থাকে। এসময় শরীরে হরমোন লেভেল পরিবর্তিত হতে শুরু করে। সেই সাথে বাড়তে থাকে ফাইন লাইনস, রিংকেলস, ডার্ক সার্কেল, ড্রাইনেস এর মতো সমস্যা। কীভাবে ধরে রাখবেন ত্বকের তারুণ্য, সেটাই জেনে নিন আজ।

৩৫ এর পর স্কিনকেয়ার

অনেকেই আসলে একটু কনফিউজড থাকেন, এই বয়সে এসে স্কিনকেয়ার কীভাবে স্টার্ট করবো, কীভাবে সেই আগের গ্লোয়ি স্কিন ফিরে পাবো। জানিয়ে রাখি, রাতারাতি কোনো প্রোডাক্টই আপনাকে স্মুথ, ফ্ললেস স্কিন দিতে পারবে না। হেলদি স্কিন পেতে বেসিক স্কিনকেয়ার রুটিন রেগুলার মেনটেইন করতে হবে। দিনের আর রাতের স্কিনকেয়ার রুটিন হবে আলাদা।

৩৫ এর পর স্কিনকেয়ার

মর্নিং স্কিনকেয়ার রুটিন

দিনের শুরুতে প্রস্তুতি নিতে হবে এমনভাবে যেন সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে স্কিনকে প্রোটেকটেড রাখা যায়। মর্নিং স্কিনকেয়ারের ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লেনজিং। মাইল্ড ক্লেনজার দিয়ে ফেইস ক্লিন করে নিন। এরপর ত্বকের ধরন অনুযায়ী টোনার অ্যাপ্লাই করুন। টোনার ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গেলে পছন্দের ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করুন। তারপর মোস্ট ইম্পরট্যান্ট স্টেপ, সানস্ক্রিন অ্যাপ্লাই করা। সানস্ক্রিন অবশ্যই ফেইসের পাশাপাশি নেইক এরিয়া, হাতেও অ্যাপ্লাই করতে হবে।

সানস্ক্রিন রিঅ্যাপ্লাই কীভাবে করবেন?

সানস্ক্রিন অবশ্যই দুই থেকে তিন ঘন্টা পরপর রিঅ্যাপ্লাই করতে হবে। বাইরে গেলে সানস্ক্রিনের উপরে এসপিএফ আছে এমন কমপ্যাক্ট পাউডার ইউজ করতে পারেন। মনে রাখবেন, সানস্ক্রিনের কোনো বিকল্প নেই।

রাতের স্কিনকেয়ার রুটিন

এইতো গেলো মর্নিং স্কিনকেয়ার রুটিন, এখন রাতের বেলার রুটিন জেনে নেই। দিনের বেলায় আমরা স্কিনকে রোদ আর পল্যুশন থেকে প্রোটেক্টেড রাখার ট্রাই করেছি। এখন রাতের বেলায় মেইন পারপাস হচ্ছে স্কিনের ড্যামেজ রিপেয়ার করা, নারিশমেন্ট প্রোভাইড করা।

রাতের স্কিনকেয়ার রুটিন  

ডাবল ক্লেনজিং কিন্তু মাস্ট

রাতের স্কিনকেয়ার শুরু করুন ডাবল ক্লেনজিং দিয়ে। অনেকেই এই ডাবল ক্লেনজিংয়ে মেকআপ ওয়াইপস ব্যবহার করে থাকেন। মেকআপ ওয়াইপস কুইক ফিক্সড সল্যুশন হিসেবে আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু প্রোপারলি এটি স্কিনকে ক্লিন করতে পারে না। অর্থাৎ ডিপ ক্লিন করে না। ডাবল ক্লেনজিংয়ে প্রথম ধাপে আপনার প্রয়োজন হবে অয়েল বেইজড ক্লেনজার বা মাইসেলার ওয়াটার। নেক্সট স্টেপে যেকোনো ফোম ক্লেনজার বা জেল বেইজড ক্লেনজার দিয়ে ফেইস ক্লিন করে নিন। এরপর হাইড্রেটিং টোনার অ্যাপ্লাই করে নিন।

অ্যান্টি এজিং স্কিনকেয়ার রুটিনে রাখুন রেটিনল

রেটিনল ত্বকে কোলাজেন ও ইলাস্টিন প্রোডাকশন বৃদ্ধি করে স্কিন টেক্সচারকে ইম্প্রুভ করে। তাই ৩৫ এর পর স্কিনকেয়ার রুটিনে এই অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্টটি ইনক্লুড করতে পারেন। ২২/২৫ বছর থেকেই রেটিনল ব্যবহার করা যায়। স্কিনকেয়ারের ক্ষেত্রে রেটিনলের ম্যাক্সিমাম পার্সেন্টেজ হলো ১%। এজিং সাইনস প্রিভেন্টে শুরুতে যদি আপনি ০.০১% পার্সেন্টেজ দিয়ে রেটিনল ব্যবহার শুরু করতে পারেন, তাহলে সেটি একদম সেইফ। ০.০১ থেকে ০.০৩% কে বলা হয় রেটিনলের লোয়ার স্ট্রেন্থ। এরপর আপনি ধীরে ধীরে একটু হাই কনসেন্ট্রেশনে যেতে পারেন। অ্যাডভান্স লেভেলে ০.৩ থেকে ১% ব্যবহার করা যায়।

খুব অল্প পরিমাণে রেটিনল ইউজ করুন। উইকলি ১/২ দিন ব্যবহার করা যায়। রেটিনল ইউজের ক্ষেত্রে আমরা স্যান্ডউইচ মেথড ফলো করতে পারি। ময়েশ্চারাইজার> রেটিনল> ময়েশ্চারাইজার, এই প্রসেসে অ্যাপ্লাই করলে স্কিন ইরিটেশন হওয়ার চান্স কমে যায়। রেটিনল অন্যান্য এক্সফোলিয়েটিং এজেন্ট যেমন AHA, BHA এর সাথে মিক্স করা থেকে বিরত থাকুন।

অ্যান্টি এজিং স্কিনকেয়ার রুটিনে রাখুন রেটিনল

নাইট ক্রিম বা স্লিপিং মাস্ক

নাইট ক্রিম ময়েশ্চারাইজেশনের সাথে সাথে স্কিন সেলস রিনিউ করে, রিংকেলস কমাতে হেল্প করে। এক্সট্রা কেয়ারের জন্য সপ্তাহে ২/৩ দিন স্লিপিং মাস্কও ব্যবহার করতে পারেন। নাইট ক্রিম জেন্টল ফর্মুলার যা রেগুলার ইউজ করা যায় এবং এতে অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্টের কনসেনট্রেশন তুলনামূলক কম থাকে। অন্যদিকে স্লিপিং মাস্ক পাওয়ারফুল উইকলি ট্রিটমেন্ট হিসেবে কাজ করে, কারণ এতে হাই কনসেনট্রেশনের অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট ব্যবহৃত হয়। স্লিপিং মাস্ক অ্যান্টি এজিংয়ের কাজ করে, স্পটস ফেইড করে, ড্যামেজড স্কিন ব্যারিয়ার রিপেয়ার করে।

আইক্রিম

এবারে আসা যাক চোখের যত্নে। এই বয়সে চোখের চারপাশে বয়সের ছাপ একটু বেশিই ভিজিবল হয়। রাতে ঘুমাতে যাওয়ার আগে আইক্রিম দিয়ে আই এরিয়া জেন্টলি ম্যাসাজ করে নিন।

সেই সাথে মেনটেইন করুন হেলদি লাইফস্টাইল

ডিটক্স ড্রিংকস

ত্বকের পরিচর্যার সাথে সাথে হেলদি লাইফস্টাইল ফলো করা কিন্তু মাস্ট! অতিরিক্ত সুগার, কার্ব ইনটেক কমিয়ে আনুন। ফ্রেশ সালাদ, ফ্রুট, টকদই, বাদাম এগুলো ডায়েট চার্টে রাখুন। ডিটক্স ড্রিংকসও ত্বককে তারুণ্যদীপ্ত রাখতে বেশ ইফেক্টিভ। ওজন নিয়ন্ত্রণের জন্য ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ও ইয়োগা করতে পারেন।

বয়স ৩৫ মানেই অনেক দেরি হয়ে গেছে ভেবে বসে থাকবেন না, শুরু করুন আর ফলাফল দেখুন। ৩৫ এর পর স্কিনকেয়ার রুটিন কেমন হবে, সেটার বেসিক ধারণা দেওয়ার ট্রাই করেছি। ত্বকের প্রয়োজন ও সমস্যা অনুযায়ী আপনি নিজেই স্কিনকেয়ার রুটিন সেট করতে পারেন। অনলাইনে অথেনটিক প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ফিজিক্যাল শপ- যমুনা ফিউচার পার্ক, মিরপুরের কিংশুক টাওয়ার, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, ইস্টার্ন মল্লিকা, বসুন্ধরা সিটি, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), সীমান্ত সম্ভার, চট্টগ্রামের খুলশি টাউন সেন্টার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

  ছবি- সাজগোজ, সাটারস্টক

Products in this article

Cerave Resurfacing Retinol Serum
21% OFF

Cerave Resurfacing Retinol Serum

(4)
30ml
৳ 3555.00৳ 4500.00
3W Clinic Honey Eye Cream
32% OFF

3W Clinic Honey Eye Cream

(3.6)
40ml
৳ 440.00৳ 650.00
Laneige Lip Sleeping Mask - Berry
29% OFF
Free Shipping

Laneige Lip Sleeping Mask - Berry

(4)
3gm
৳ 425.00৳ 600.00

সম্পর্কিত লেখা

স্কিনকেয়ার রুটিনে রেটিনল অ্যাড করার কথা ভাবছেন?
ত্বকের যত্ন

স্কিনকেয়ার রুটিনে রেটিনল অ্যাড করার কথা ভাবছেন?

বর্তমানে যেসব স্কিনকেয়ার ইনগ্রেডিয়েন্ট আমরা ইউজ করে থাকি, সেটার যদি কোনো রেটিং করা হয় তাহলে রেটিনলকে আমি প্রথম সারিতেই স্থান দিবো। বিগেইনার হিসেবে যা...

স্কিনকেয়ারে রেটিনল | ব্রাইট আর ইয়াংগার লুকিং স্কিনের জন্য সহজ সমাধান!
রিভিউ

স্কিনকেয়ারে রেটিনল | ব্রাইট আর ইয়াংগার লুকিং স্কিনের জন্য সহজ সমাধান!

রেটিনল আবার কী জিনিস ভাই! স্কিন কেয়ারে রেটিনল আবার কীভাবে কাজ করে! নামটা শুনলেই শুরুতে আমরা অনেকেই একটু হকচকিয়ে উঠি। তাই না? আবার আমাদের মাঝে এমন অনেক...

রেটিনল | স্কিনের জাদুকর! (পর্ব-৩)
ত্বকের যত্ন

রেটিনল | স্কিনের জাদুকর! (পর্ব-৩)

গত দুই পর্বে রেটিনল কতগুলা ভালো তা নিয়ে অনেক বড় বড় কথা বলেছি... আজ বলব স্কিনকেয়ার-এ রেটিনল কিভাবে সেফলি অ্যাড করবেন যেন অতি উৎসাহে রেটিনল ঘষে আপনার কপ...

রেটিনল ব্যবহার করেও কেন সুফল পাচ্ছি না?
বিউটি টিপস

রেটিনল ব্যবহার করেও কেন সুফল পাচ্ছি না?

বর্তমানে খুবই জনপ্রিয় স্কিন কেয়ার ইনগ্রেডিয়েন্টগুলোর মধ্যে রেটিনল একটি। বলা হয়ে থাকে, রেটিনল হলো অ্যান্টি এজিং স্কিন কেয়ারের হিরো। তাই যারা এজিং সাইনস...

আরও পড়ুন

এজিং সাইনস প্রিভেন্টে রাইট পার্সেন্টেজে রেটিনল অ্যাপ্লাই করছেন তো?
ত্বকের যত্ন

এজিং সাইনস প্রিভেন্টে রাইট পার্সেন্টেজে রেটিনল অ্যাপ্লাই করছেন তো?

স্কিনকেয়ারে অ্যান্টি এজিং ইনগ্রেডিয়েন্ট হিসেবে রেটিনলের নাম শুনেছেন নিশ্চয়ই! কিন্তু সব বয়স অথবা সব স্কিন টাইপের জন্য রেটিনল না। তাহলে রেটিনল কারা ইউজ...

রেটিনল | স্কিনের জাদুকর! (পর্ব-২)
ত্বকের যত্ন

রেটিনল | স্কিনের জাদুকর! (পর্ব-২)

গত লেখার পর যারা একটু হলেও ওয়েট করেছেন তাদের জন্য আজ লিখবো বাজারে পাওয়া যায় এমন রেটিনল যুক্ত কিছু অ্যান্টি-এজিং প্রোডাক্টস নিয়ে, সাথে থাকবে, রেটিনল কখ...

রেটিনল | স্কিনের জাদুকর! (পর্ব-১)
ত্বকের যত্ন

রেটিনল | স্কিনের জাদুকর! (পর্ব-১)

অনেকদিন ধরে ভাবছি ‘রেটিনল’ নিয়ে অবশ্যই কিছু লিখব, কিন্তু যেহেতু আমাদের ম্যাক্সিমাম পাঠক রেটিনলের একেবারে বেসিক সম্পর্কে অবহিত নন তারা একে তোঁ এটা খুঁজ...

একনে প্রন স্কিনে রেটিনল ব্যবহারের আগে কোন বিষয়গুলো খেয়াল রাখবেন?
ত্বকের যত্ন

একনে প্রন স্কিনে রেটিনল ব্যবহারের আগে কোন বিষয়গুলো খেয়াল রাখবেন?

আমাদের মধ্যে অনেকের স্কিনে দু’ একটা একনে দেখা যায়, আবার অনেকের দেখা যায় মুখভর্তি একনে! কখনো ব্রণ হয়নি, এমন ভাগ্যবান মানুষ খুব কমই আছেন। আর এই একনের ট্...

কম্বিনেশন স্কিনের জন্য মর্নিং অ্যান্ড নাইট স্কিনকেয়ার রুটিন
কম্বিনেশন স্কিন

কম্বিনেশন স্কিনের জন্য মর্নিং অ্যান্ড নাইট স্কিনকেয়ার রুটিন

পুরো ফেইস ড্রাই হলেও টি-জোনটা আবার অয়েলি! বলছিলাম কম্বিনেশন স্কিনের কথা। কম্বিনেশন স্কিন সবচেয়ে কমন স্কিন টাইপগুলোর মধ্যে একটি হওয়া সত্ত্বেও কীভাবে...

বিগেইনারদের জন্য বেসিক স্কিনকেয়ার রুটিন এবং বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টস
ত্বকের যত্ন

বিগেইনারদের জন্য বেসিক স্কিনকেয়ার রুটিন এবং বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টস

স্কিনকেয়ার শুরু করতে চাচ্ছেন? কিন্তু কীভাবে কোন প্রোডাক্ট ইউজ করতে হবে, কী কী স্টেপস ফলো করতে হবে, সেটা কিন্তু অনেকেই জানেন না। আবার স্টুডেন্টদের জন্য...

…