ছড়াবে না কাজল, ছড়াবে চোখের জাদু!

চৌধুরী তাহাসিন জামান · Jun 14, 2014 · 1 min read

ছড়াবে না কাজল, ছড়াবে চোখের জাদু!

নিয়মিত চোখে কাজল দেন যারা, তাদের সবার একটি সাধারণ সমস্যা থাকে কাজল ছড়িয়ে যাওয়ার। ওয়াটার প্রুফ, স্মাজ প্রুফ (Water proof, smudge proof) সহ যতো ধরনের কাজল ব্যবহারকারী আছেন, কমবেশি সবার মুখেই এই কাজল ছড়িয়ে যাবার অভিযোগটি শোনা যায়। আসলে কাজল জিনিসটিই এমন, ২-৪ ঘণ্টায় একটু হলেও তা ছড়ায়। চোখের কাজল ছড়ানো বন্ধে তথা লম্বা সময় পর্যন্ত একই স্থানে যেন চোখে কাজল থাকে সেইজন্য কিছু সহজ টিপস দেব আজকে।

চোখের চোখের কাজল ছড়ানো বন্ধে করণীয়

১) যাদের চোখের পাতা তৈলাক্ত, তাদের চোখের উপরের পাতায় আইলাইনার বা পেন্সিল কাজল দেওয়ার পর চোখের পলক পড়ে আর কাজল ছড়ায় খুব দ্রুত। এক্ষেত্রে চোখের কাজল ছড়ানো বন্ধে কাজল দেওয়ার পূর্বে আই প্রাইমার দিয়ে চোখের পাতাকে কাজল দেওয়ার উপযুক্ত করে নিন আর যাদের আই প্রাইমার নেই, তারা কাজল দেওয়ার পর সামান্য সাদা পাউডার নিন, আইশ্যাডো ব্রাশের সাহায্যে কাজলের ওপর হালকা করে পাউডার দিয়ে নিন। ব্লাশ ব্রাশ বা পাউডার ব্রাশ দিয়ে অতিরিক্ত পাউডার ঝেড়ে ফেলুন। পাউডার আপনার চোখের পাতার অতিরিক্ত তেল শুষে নিয়ে আপনার কাজলকে দীর্ঘস্থায়ী করবে।

২) কাজল ছড়িয়ে গেলে তা আপনার পুরো চেহারায় একটা ডার্ক সার্কেল এফেক্ট এনে দেয়। সেইজন্য চোখের কাজল ছড়ানো বন্ধে বাইরে গেলে সবসময় ব্যাগে মেকআপ ওয়াইপস (makeup wipes)  আর কটন বাড (cotton bud) সাথে রাখুন। চোখের নিচের কাজল ছড়িয়ে গেলে মেকআপ ওয়াইপস দিয়ে ছড়িয়ে যাওয়া কাজল তুলে ফেলুন আর চোখের ভেতরের বা বাইরের কোণায় কাজল জমে গেলে কটন বাডের সাহায্যে খুব সহজেই তা পরিষ্কার করে ফেলুন।

৩) গরমকালের মেকআপে চোখের কাজল ছড়ানো প্রায় দেখা যায়। কাজল যেন ছড়িয়ে না যায়, সেইজন্য চোখের নিচের অংশে (under eye area) কমপ্যাক্ট বা ফেইস পাউডার লাগাতে ভুলবেন না। এটি চেহারার বাড়তি আর্দ্রতা এবং তৈলাক্ত ভাব শোষণ করে, যাতে আপনি লম্বা সময়ের জন্য স্মাজ ফ্রি কাজলের এফেক্ট পাবেন।

৪) সাধারণত চোখের মাঝখান থেকে নয়, বরং চোখের ভেতরের ও বাইরের কোণা থেকে কাজল ছড়িয়ে যায় বেশি। তাই প্রতিদিনের চোখের সাজে কাজল দেওয়ার সময় মাঝখানের অংশে গাঢ় আর কোণার অংশে তুলনামূলকভাবে হালকা করে কাজল দিন।

৫) যদি কাজল একটু তৈলাক্ত ধরনের হয় তবে গরমে দিনের বেলায় চোখের নিচে সেটি একটুতেই ছড়ায়। তাই কাজলের পর চিকন আইশ্যাডো ব্রাশ দিয়ে ম্যাট ফিনিশের কালো আইশ্যাডো দিয়ে নিন। কাজলের তৈলাক্ত ভাব কেটে যাবে আর তা দীর্ঘস্থায়ী হবে।

৬) দিনের মেকআপে কাজল ছড়িয়ে যাওয়া এড়াতে চিকন করে কাজল দিন; এরপর গাঢ় রঙের আইশ্যাডো (যেমন গাঢ় নীল, সবুজ, বেগুনি, ধূসর) কাজলের সাথে ব্লেন্ড করে নিন।

কাজল কেনার ক্ষেত্রে

সব সময় ভালো ব্র্যান্ডের কাজল কিনুন। এর কোন বিকল্প নেই। দেশেই পাওয়া যায় এমন ব্র্যান্ডের অনেক কাজল রয়েছে যা মার্কেটে পাওয়া যায়। কিছু ভালো ব্র্যান্ডের আইলাইনার এবং কাজলগুলো শপ.সাজগোজ.কম-এ অনলাইনে ও সাজগোজের দুটি ফিজিক্যাল শপ যা যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ারে অবস্থিত সেখানে পাবেন।

ছবি- সংগৃহীত: সাটারস্টক

Products in this article

Rimmel Scandaleyes Waterproof Kohl Kajal- 001 Black
40% OFF
Free Shipping
Maybelline Colossal Kohl Kajal 24H Black
18% OFF
Free Shipping

Maybelline Colossal Kohl Kajal 24H Black

(3.8)
0.35gm
৳ 370.00৳ 450.00

সম্পর্কিত লেখা

চোখে কাজল ছড়িয়ে যাওয়া থেকে বাঁচতে কী করবেন?
মেকআপ

চোখে কাজল ছড়িয়ে যাওয়া থেকে বাঁচতে কী করবেন?

“কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ।” কাজলকালো চোখ নিয়ে এমন বহু গান, কবিতা, উক্তি আছ...

কাজল কালো চোখের কাজল সমাচার
চোখের সাজ

কাজল কালো চোখের কাজল সমাচার

কাজল নারীর সাজসজ্জার জন্য যেন এক অবিচ্ছেদ্য অংশ। শুধু মাত্র একটু কাজলের ছোঁয়ায় বাঙালি নারীরা হয়ে ওঠেন আরও মায়াবী। কাজল এমনই এক প্রসাধনী যা আধুনিক...

সঠিকভাবে কাজল ব্যবহারের ৬টি ধাপ জানা আছে তো?
মেকআপ

সঠিকভাবে কাজল ব্যবহারের ৬টি ধাপ জানা আছে তো?

মেকআপ করতে ভালবাসেন বা নাই বাসেন, কিন্তু কাজল দিয়ে চোখ দুটি সাজাতে পছন্দ করে না এমন নারী খুঁজে পাওয়া মুশকিল। চোখের সাথে কাজলের সম্পর্কটা কিন্তু যুগ যু...

চোখে সাদা কাজল ব্যবহার করার ৮টি টিপস জানেন কী?
চোখের সাজ

চোখে সাদা কাজল ব্যবহার করার ৮টি টিপস জানেন কী?

মেকআপের দুনিয়ায় নতুন করে সাদা কাজলের ব্যবহার শুরু হয়েছে প্রায় ৮-৯ বছর ধরে। নতুন করে বলছি এই কারণেই কারণ সত্তর আশির দশকে চোখের সাজে টেনে কালো কাজল দেওয়...

আরও পড়ুন

কাজল কালো আঁখিটি...
চোখের সাজ

কাজল কালো আঁখিটি...

কালো ? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ... কবি গুরু রবীন্দ্রনাথ ও কালো মেয়ের কালো চোখ দেখে মুগ্ধ হয়েছিলেন। বাঙালি সাজের অন্যতম অনুসঙ্গ ক...

বাজেট ফ্রেন্ডলি আইলাইনার | ৩টি প্রোডাক্টে চোখ সাজান নিঃসন্দেহে
মেকআপ

বাজেট ফ্রেন্ডলি আইলাইনার | ৩টি প্রোডাক্টে চোখ সাজান নিঃসন্দেহে

বাজেট ফ্রেন্ডলি আইলাইনার নিয়ে বলার আগে আফরিনের ঘটনাটা শেয়ার করবো। আফরিন তার বান্ধবীর বিয়েতে খুব সুন্দর করে সেজে গিয়েছিল। কিন্তু যখন ছবি খুঁজতে যাচ্ছে...

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?
সুস্থতা

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?

মানুষের চোখ একটি জটিল ও সূক্ষ্ম অঙ্গ। পরিষ্কার দৃষ্টি বজায় রাখার জন্য এর স্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের অনেক রকম সমস্যার মধ্যে চোখে...

কাজলের একাল-সেকাল
রিভিউ

কাজলের একাল-সেকাল

সুন্দর এক জোড়া চোখ আরও বেশি সুন্দর, আকর্ষণীয় ও মোহনীয় হয়ে উঠতে পারে কাজলের ছোঁয়ায়। সব মেয়েই কম-বেশি কাজল লাগাতে পছন্দ করে, অনেকে আছেন যারা কখনো মেক-আপ...

আই মেকআপ লং লাস্টিং ও স্ম্যাজপ্রুফ রাখার টিপস অ্যান্ড ট্রিকস
চোখের সাজ

আই মেকআপ লং লাস্টিং ও স্ম্যাজপ্রুফ রাখার টিপস অ্যান্ড ট্রিকস

চোখের সাজের উপর ওভারঅল মেকআপ লুক অনেকটাই ডিপেন্ড করে। তাই মেকআপের সময় আমরা অনেক সময় নিয়ে, যত্ন করে আইলুক ক্রিয়েট করি। কিন্তু দেখা যায় মেকআপ করে বাইরে...

ছোট চোখ বড় দেখাতে ১২টি টিপস!
চোখের সাজ

ছোট চোখ বড় দেখাতে ১২টি টিপস!

চোখ এমন একটা অঙ্গ, যাকে সাজাতে পছন্দ করেন না এমন নারী খুঁজে পাওয়া মুশকিল। কারণ সুন্দর একজোড়া চোখের চাহনীতেই একজন নারীর সৌন্দর্যটুকু ফুটে ওঠে। টানা টান...

…