মজাদার ঠাণ্ডা ফালুদা

ফারিন · Apr 08, 2014 · 1 min read

মজাদার ঠাণ্ডা ফালুদা

এই তীব্র গরমে ফালুদা খেতে কে না পছন্দ করবে? বাসার ফ্রিজে এক বাটি ফালুদা বানানো থাকলে কিন্তু মন্দ হয়না। কিন্তু কিভাবে তৈরি করবেন তা জানা নেই? আজকে আমরা আপনাদের দেখাবো মজাদার ঠাণ্ডা ফালুদা তৈরির সহজ ঘরোয়া পদ্ধতি।

মজাদার ঠাণ্ডা ফালুদা তৈরির পদ্ধতি

উপকরণ

১. সাবু দানা-  ১/২ কাপ

২. তরল দুধ-  ১ কেজি

৩. চিনি- ৬ টেবিল চামচ/ স্বাদ অনুযায়ী

৪. কোকোলা ন্যুডল্‌স-  প্রয়োজন মত ৫. আইস্‌ক্রিম-  ম্যাংগো/স্ট্রবেরি ফ্লেভার

প্রস্তুত প্রণালী

(১) প্রথমে একটি পাতিলে তরল দুধ  নিয়ে দুধ না ফোটা পর্যন্ত জ্বাল দিন ।

(২) এরপর এতে সাবু দানা দিন এবং সাবু দানা ঘন না হওয়া পর্যন্ত হালকা আঁচে জ্বাল দিন এবং ধীরে ধীরে নাড়তে থাকুন । এরপরে জ্বাল দেয়া অবস্থায় এতে চিনি ঢালুন এবং ধীরে ধীরে নাড়ুন। (৩) কিছুক্ষণ পর একটি বাটিতে নিয়ে নামিয়ে ফেলুন এবং ঠাণ্ডা হতে দিন । ঠাণ্ডা হয়ে গেলে ফ্রিজে রাখুন । (৪) এখন প্রয়োজন মত কোকোলা ন্যুডল্‌স  সেদ্ধ করে নিন এবং  ফালুদাতে  মিক্স করে আবার ফ্রিজে রাখুন ।

(৫) পরিবেশনের সময় ফালুদায়  ম্যাংগো / স্ট্রবেরি ফ্লেভারের আইস্‌ক্রিম  দিয়ে পরিবেশন করুন ।

(৬) আপনি চাইলে কোন ফল যেমন- আম, আপেল, কলা ইত্যাদি টুকরো করেও ফালুদায় দিতে পারেন । আবার, রুহ-আফ্‌যা পছন্দ করে থাকলে সেটিও পরিবেশনায় ব্যবহার করতে পারেন ।

টিপস

পরিবেশনের জন্য অতিরিক্ত নুডলস সংরক্ষণ করতে, একটি বাটিতে ঠাণ্ডা পানি নিয়ে তাতে সেদ্ধ করা নুডলস রেখে ফ্রিজে রাখতে পারেন । খাবার সময় ফালুদায় নুডলস মিক্স করে পরিবেশন করতে পারেন।

হয়ে গেলো মজাদার ঠাণ্ডা ফালুদা। এই প্রচন্ড গরমে তৈরি করুন এবং উপভোগ করুন সুস্বাদু এই আইটেমটি।

 

ছবি- সংগৃহীত: তোর-ই-তোক্কা.কম

   

সম্পর্কিত লেখা

ম্যাংগো ফালুদা
ডেজার্ট

ম্যাংগো ফালুদা

একেতো মাথার উপর জ্বলতে থাকা দবদবে সূর্য, তার উপর রমজান মাস। সারাদিন রোজা রেখে ইফতারে মন জুড়ানো ঠাণ্ডা কিছু না হলে কি হয়? তাই ম্যাংগো ফালুদা হতে পারে এ...

রূপচর্চায় স্ট্রবেরি | ১টি উপাদানেই হবে ত্বক ও চুল পরিচর্যা
চুলের যত্ন

রূপচর্চায় স্ট্রবেরি | ১টি উপাদানেই হবে ত্বক ও চুল পরিচর্যা

স্ট্রবেরি খেতে আমরা সকলেই পছন্দ করি। এই রসালো ফলটি খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর। তবে খাওয়ার পাশাপাশি রূপচর্চায়ও এই ফলের সমান কদর। আর তা হবেই ন...

জেনে রাখুন ফল-সবজি সংরক্ষণের কিছু দরকারি টিপস!
রেসিপি

জেনে রাখুন ফল-সবজি সংরক্ষণের কিছু দরকারি টিপস!

এর চেয়ে বেশি কষ্টদায়ক আর কি হতে পারে যে আপনি কষ্ট করে বাজার ঘেঁটে টাটকা সবজি ফল বাসায় নিয়ে আসলেন, অথচ কিছু সময় অথবা কিছু দিন পর তা বাসি সবজি ফলে পরিণত...

আরও পড়ুন

ভেজ নুডলস পাকোড়া 
রেসিপি

ভেজ নুডলস পাকোড়া 

নুডলস দিয়ে একটি ডিফারেন্ট ফিউশন স্ন্যাকস বানিয়ে নিতে পারেন, সেটি হচ্ছে ভেজ নুডলস পাকোড়া। সবজি না খাওয়ার জন্য তো বাচ্চাদের বাহানার শেষ নেই! বিভিন্ন রকম...

নুডলস নেস্ট
২০ মিনিটের রান্না

নুডলস নেস্ট

নুডলস খেতে আমরা সবাই-ই কম বেশি পছন্দ করি। নুডলস দিয়ে রেগুলার আইটেমের বাইরে আজকে একটি ভিন্ন আইটেম বানানোর পদ্ধতি আপনাদের জানাবো। মজাদার এই আইটেমটি হচ্ছ...

কোরিয়ান স্পাইসি রামেন!
চা – নাস্তা

কোরিয়ান স্পাইসি রামেন!

আমরা অনেকেই স্যুপ নুডলস খেতে খুব পছন্দ করি। চিকেন নুডলস স্যুপ আমার সবচেয়ে ফেবারিট! অনেক রকমভাবেই স্যুপ নুডলস রান্না করা যায়। আজকে একটু আনকমন একটি স্যু...

ম্যাংগো পুডিং তৈরির রেসিপি!
রেসিপি

ম্যাংগো পুডিং তৈরির রেসিপি!

মিষ্টিজাতীয় কিছু খেতে ইচ্ছা করছে, কিন্তু খুব বেশি ঝামেলা করতে মন চাচ্ছে না! কম সময়ে অল্প উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারেন মজাদার ম্যাংগো পুডিং! ক্যা...

স্ট্রবেরি বানানা ইয়োগার্ট
ডেজার্ট

স্ট্রবেরি বানানা ইয়োগার্ট

খাবারের পর একটু মিষ্টি মুখ করতে কার না ভালো লাগে! ডেজার্টে বৈচিত্র্য আনতে আমরা কতরকম এক্সপেরিমেন্ট করি। একটু ভিন্ন স্বাদের আকর্ষণীয় কোনো ডেজার্ট বানিয়...

সাংহাই নুডলস
৩০ মিনিটের রান্না

সাংহাই নুডলস

সাংহাই নুডলস জনপ্রিয় একটি চাইনিজ স্ট্রিট ফুড। এর একটি বিশেষত্ব হচ্ছে রান্নার সময়ে বিভিন্ন রকম সস ব্যবহারের জন্য এতে বেশ জুসিনেস থাকে। চাইনিজরা এই ডিশে...

…