অ্যালোভেরার ৩টি প্যাক দিবে উজ্জ্বল ত্বক!

তাহসিন অর্না · Jan 06, 2020 · 1 min read

অ্যালোভেরার ৩টি প্যাক দিবে উজ্জ্বল ত্বক!

ত্বকের যত্নে অ্যালোভেরা বা ঘৃতকুমারীর উপকারিতা সম্পর্কে আমাদের সবারই কমবেশি জানা আছে। বহু বছর ধরে অ্যালোভেরা জেল ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে। ত্বকে র‌্যাশ, চুলকানি, রোদে পোড়া দাগ দূর করতে অ্যালোভেরা খুবই কার্যকরী। এছাড়াও ত্বক উজ্জ্বল করতে অ্যালোভেরার বিভিন্ন প্যাক খুবই উপকারী। আজকে আমরা আপনাদের উজ্জ্বল ত্বক পেতে অ্যালোভেরার কার্যকরী কিছু প্যাক সম্পর্কে জানাবো।

অ্যালোভেরা কিভাবে কাজ করে

অ্যালোভেরা ক্ষতিগ্রস্থ ত্বকের জন্য আশ্চর্যরকম কাজ করে। নিয়মিত অ্যালোভেরা ব্যবহার করলে ত্বক নরম, মসৃণ এবং উজ্জ্বল হয়। অ্যালোভেরায় রয়েছে হাইড্রেটিং বৈশিষ্ট্য যা ত্বককে হাইড্রেট (Hydrate) এবং দাগমুক্ত করে আরও উজ্জ্বল করে তোলে। এতে প্রচুর মাত্রায় অ্যান্টি-অক্সিডেন্ট থাকার কারণে বিউটি প্রোডাক্ট হিসাবে অ্যালোভেরার জনপ্রিয়তায় অনেক। শুধু কি তাই! এতে রয়েছে ল্যাকটিন (Lactine), মেনাস (Menus) এবং পলিস্যাকারাইড (Polysaccharide)। এই উপাদানগুলি নানাভাবে ত্বকের উপকার করে থাকে। এছাড়াও এটির অনেক ঔষধি গুণাগুণ রয়েছে। অনেক ধরনের রোগের নিরাময় করে এই অ্যালোভেরা। ওজন কমাতেও এটি খুব কার্যকরী।

অ্যালোভেরার ৩টি প্যাক

অ্যালোভেরা হলো একটি যাদু উপাদান যা আপনার ত্বককে ময়েশ্চারাইজ এবং উজ্জ্বল রাখতে সাহায্য করে।অ্যালোভেরার অ্যান্টি ইনফ্লামেনটরী (Anti-Inflammatory) উপাদান ত্বকের ইনফেকশন দূর করে ব্রণ হওয়ার প্রবণতা কমিয়ে দেয়। ব্রণের দাগ কমাতেও অ্যালোভেরা খুবই কার্যকরী। চলুন জেনে নেই ত্বকের উজ্জ্বলতায় অ্যালোভেরার প্যাকগুলো সম্পর্কে।

১)   মধু এবং অ্যালোভেরার প্যাক 

ত্বকের যত্নে অ্যালোভেরা এবং মধু - shajgoj.com

একটি পাত্রে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল এবং এক চা চামচ মধু ভালো করে মেশান। অ্যালোভেরা জেল সরাসরি পাতা থেকে নিতে পারেন অথবা বাজারে আজকাল খুব ভালো মানের জেল কিনতে পাওয়া যায়। সেগুলোও ব্যবহার করতে পারেন। এবার তৈরি করা প্যাকটি আপনার পুরা মুখে ভালোভাবে লাগিয়ে আধা ঘন্টা অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলুন। এই প্যাকটি আপনার ত্বকের রোদে পোড়া দাগ দূর করে ত্বককে উজ্জ্বল করে তুলবে।

২)  আমন্ড অয়েল এবং অ্যালোভেরার  

ত্বকের যত্নে অ্যালোভেরা এবং আমন্ড অয়েল - shajgoj.com

২ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সাথে কয়েক ফোঁটা মধু এবং কয়েক ফোঁটা আমন্ড অয়েল ভালো করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি পুরো মুখে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে একটি ভেজা কাপড় দিয়ে মুছে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ৪ দিন ব্যবহার করবেন। এতে আপনার ত্বকের দাগ দূর হয়ে ত্বককে আরও উজ্জ্বল করে তুলবে।

৩) অ্যালোভেরা এবং গ্লিসারিন

ত্বকের যত্নে অ্যালোভেরা এবং গ্লিসারিন - shajgoj.com

অ্যালোভেরা এবং গ্লিসারিন ত্বকের উজ্জ্বলতায় খুবই কার্যকরী। গ্লিসারিন ত্বককে ময়েশ্চার করে এবং ত্বকের ডেড সেলগুলো রিমুভ করে। ২ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সাথে কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে পুরো ফেইসে লাগিয়ে ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে। এই প্যাকটি নিয়মিত ব্যবহার করলে ত্বক হবে আরও উজ্জ্বল।

আপনি চাইলে আপনার পছন্দমতো প্রোডাক্ট কিনতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে। আবার যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ার এ অবস্থিত সাজগোজের দুটি ফিজিক্যাল শপ থেকেও কিনতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি!

এইতো, জেনে নিলেন ত্বকের উজ্জ্বলতায় অ্যালোভেরার কার্যকরী কিছু প্যাক সম্পর্কে। এই প্যাকগুলো নিয়মিত ব্যবহারে আপনি পাবেন উজ্জ্বল এবং দাগহীন ত্বক। খুব সহজে হাতের কাছের ইনগ্রিডিয়েন্স দিয়েই তৈরি করতে পারবেন এই প্যাকগুলো। নিয়মিত ব্যবহার করুন এবং আপনার ত্বককে করুন আরও উজ্জ্বল এবং লাবণ্যময়। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ত্বকের যত্ন নিন।

ছবি- সংগৃহীত: পিন্টারেস.কম, healthifyme

Products in this article

Skin Cafe Pure & Natural Aloe Vera gel 98%
20% OFF

Skin Cafe Pure & Natural Aloe Vera gel 98%

(4.5)
240ml
৳ 399.00৳ 500.00

সম্পর্কিত লেখা

স্ট্রেচ মার্কস কমাতে অ্যালোভেরা কখনো ব্যবহার করেছেন কি?
ত্বকের যত্ন

স্ট্রেচ মার্কস কমাতে অ্যালোভেরা কখনো ব্যবহার করেছেন কি?

ত্বক দেখতে মসৃণ ও সুন্দর লাগুক এমনটাই তো সবাই চাই। কিন্তু অনাকাঙ্ক্ষিত স্ট্রেচ মার্কসের কারণে সেই চাওয়া পূরণ হয় না অনেকেরই। এই দাগ রিমুভ করার কি কোনো...

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!
ত্বকের যত্ন

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!

আমাদের অনেকেরই শরীরের অন্যান্য অংশের তুলনায় হাত ও পা কালো আর অনুজ্জ্বল থাকে। হাত ও পায়ের বেশ কিছু অংশ উন্মুক্ত থাকে বলে সূর্য রশ্মির সংস্পর্শে আসে বেশ...

ত্বক ও চুলের সমস্যা সমাধানে হলিগ্রেইল অ্যালোভেরা জেল!
রিভিউ

ত্বক ও চুলের সমস্যা সমাধানে হলিগ্রেইল অ্যালোভেরা জেল!

ত্বকের ও চুলের যত্নে আমরা অনেক ধরনের প্রোডাক্ট ব্যবহার করি। কিন্তু হাতের কাছে থাকা অ্যালোভেরা জেল দিয়ে যে একইসাথে ত্বক ও চুলের সমস্যা সহজে সমাধান করা...

অ্যালোভেরার উপকারিতা | ৮ টি দারুণ ফেইস প্যাকে হবে ত্বকের যত্ন
ত্বকের যত্ন

অ্যালোভেরার উপকারিতা | ৮ টি দারুণ ফেইস প্যাকে হবে ত্বকের যত্ন

অ্যালোভেরার উপকারিতা নিয়ে আমরা কতটা জানি? ত্বক ভালো রাখতে অ্যালোভেরার কোনও বিকল্প আছে বলে তো মনে হয় না। তাই তো বলি, সৌন্দর্যের একেবারে চূড়ায় পৌঁ...

আরও পড়ুন

অ্যালোভেরার হেয়ার মাস্ক দিয়ে চুল হবে সফট, সিল্কি ও শাইনি
চুলের যত্ন

অ্যালোভেরার হেয়ার মাস্ক দিয়ে চুল হবে সফট, সিল্কি ও শাইনি

চুল নিয়ে তো হাজারো সমস্যা! এত যত্ন করার পরেও চুলের সমস্যা একটার পর একটা যেন লেগেই আছে; যেমন– খুশকি, চুল পড়া, রুক্ষ-শুষ্ক চুল, তৈলাক্ত চুল ইত্যাদি। আজ...

সৌন্দর্য চর্চায় ঘৃতকুমারী বা অ্যালোভেরার ৭টি সহজ ব্যবহার!
চুলের যত্ন

সৌন্দর্য চর্চায় ঘৃতকুমারী বা অ্যালোভেরার ৭টি সহজ ব্যবহার!

ত্বক গ্লো করা, সজীব রাখা, চুল পড়া রোধ করা, চুল ঘন ও লম্বা করা এসব এর জন্য যেসব কসমেটিক্স আছে তার একটি সাধারণ উপাদান হল অ্যালোভেরা। অ্যালোভেরাতে অনেক...

স্কিন ক্যাফে অ্যালোভেরা জেল | রূপচর্চার এক মিরাকল!
চুল

স্কিন ক্যাফে অ্যালোভেরা জেল | রূপচর্চার এক মিরাকল!

অ্যালোভেরা বা ঘৃতকুমারী বর্তমানে আমাদের কাছে একটি পরিচিত নাম। প্রাচীনকাল থেকেই সৌন্দর্যচর্চা এবং সুস্বাস্থ্যের জন্য অ্যালোভেরার ব্যবহার এত উপযোগী যে,...

অ্যালোভেরা জেল দিয়ে একইসাথে হোক ত্বক ও চুলের যত্ন!
রিভিউ

অ্যালোভেরা জেল দিয়ে একইসাথে হোক ত্বক ও চুলের যত্ন!

আমাকে যদি বলা হয় আমার স্কিন এবং হেয়ারকেয়ারে সবচেয়ে প্রিয় কোনটি, আমার উত্তর হবে অ্যালোভেরা জেল। আমি আমার স্কিন ও হেয়ার কেয়ার অ্যালোভেরা জেল ছাড়া ভাবতেই...

ত্বকের প্রয়োজন এবং কনসার্ন বুঝে স্কিন কেয়ারে ইনক্লুড করুন সুদিং জেল!
রিভিউ

ত্বকের প্রয়োজন এবং কনসার্ন বুঝে স্কিন কেয়ারে ইনক্লুড করুন সুদিং জেল!

ত্বকের যত্নে সুদিং জেলের চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে। অনেক সময় দেখা যায় অ্যালোভেরা, টমেটো, কমলা, অ্যাভোকাডো এই প্রাকৃতিক উপাদানগুলো স্কিনে সরাসরি লাগা...

ত্বকের যত্নে গ্লিসারিন ব্যবহার এবং এর উপকারিতা
ত্বকের যত্ন

ত্বকের যত্নে গ্লিসারিন ব্যবহার এবং এর উপকারিতা

শীত আসার আগে থেকেই ত্বকের প্রতি যত্নবান হওয়া উচিত। কারণ শীতকালে ত্বকে দেখে দেয় নানান রকম সমস্যা। ঠোঁট ফাটা থেকে শুরু করে, হাত-পা ফাটা আর শুষ্কতা তো আছ...

…